Nababak - নববাক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Nababak - নববাক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Nababak - নববাক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় "NABABAK(Students Organization of Hathazari-Fatikchari)University of Chittagong" is a non-political,regional,educational & social organisation.

Established in 1982,its mission is to foster unity,support academic and social well-being and aid in community

"যার ভালোবাসা শর্তহীন, আর স্নেহ অফুরান — তিনি ‘মা’।মা দিবসে নববাক পরিবার জানায় পৃথিবীর সব মায়ের প্রতি অন্তরের শ্রদ্ধা ও ...
11/05/2026

"যার ভালোবাসা শর্তহীন, আর স্নেহ অফুরান — তিনি ‘মা’।
মা দিবসে নববাক পরিবার জানায় পৃথিবীর সব মায়ের প্রতি অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভ মা দিবস ❤️🌸"

নববর্ষে নববাক...🌼বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করে নিতে গতকাল পহেলা বৈশাখে নববাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক দিনব্যাপী না...
15/04/2026

নববর্ষে নববাক...🌼

বাংলা নববর্ষ ১৪৩৩ কে বরণ করে নিতে গতকাল পহেলা বৈশাখে নববাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়। এই আয়োজনে অংশ নেওয়া নববাক চবি’র বর্তমান সদস্য, সাবেক সদস্য ও আমাদের শ্রদ্ধেয় অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানাই।

এছাড়াও আমাদের আয়োজনকে সফল করতে যারা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন, সকলকে জানাই ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা।

আশা করি নববর্ষ আমাদের পুরোনো ক্লান্তি, বিস্মৃতি ও সংকীর্ণতা থেকে বের হয়ে নতুন উদ্যমে বাঁচতে শিখাবে। পাশাপাশি নববর্ষের এই ছোঁয়া প্রত্যেক নববাকিয়ানকে আলোকিত করবে—এ প্রত্যাশা ব্যক্ত করছি।
আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা...

শুভ নববর্ষ ❤️

নববাকের নব আশায়নববর্ষে পা বাড়ায়...প্রিয় নববাকিয়ানরা,সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভেচ্ছা।আপনার ইতোমধ্যে জেনেছেন ...
13/04/2026

নববাকের নব আশায়
নববর্ষে পা বাড়ায়...

প্রিয় নববাকিয়ানরা,সবাইকে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভেচ্ছা।আপনার ইতোমধ্যে জেনেছেন নববাকের ঐতিহ্য অনুযায়ী, এ বছর নববাক পরিবার বাংলা নববর্ষকে বরণ করে নিতে যাচ্ছে। বাঙালী জাতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব বর্ষবরণকে ঘিরে নববাকের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। এখন শুরু সেই শুভক্ষণের অপেক্ষা, যে মুহুর্তে বর্ণাঢ্য শোভাযাত্রা,স্টল,রঙ তুলির আবহে নতুন বছরকে বরণ করার। এই আয়োজনে আমরা থাকছি চবি পোস্ট অফিস সংলগ্ন ১০১ নং স্টলে যেখানে থাকছে আমাদের গ্রামীন পিঠাপুলি,থাকছে রঙ তুলিতে নিজেকে রাঙানোর সুযোগ,থাকছে আলতা কর্ণার সহ হস্তশিল্পের সমাহার। আমাদের এই স্টল নববাক পরিবারকে তুলে ধরার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র, তাই ব্যবসায়িক লাভের চেয়ে আমরা নিজেদের মেধা ও শিল্প তুলে ধরার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিতে চাই। তাই নববাক পরিবারের সাবেক, বর্তমান ও শুভাকাঙ্ক্ষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের আয়োজনকে সাফল্যমন্ডিত করে তুলবে।

আবারও নববাক পরিবার সহ পুরো বাঙালি জাতিকে নববর্ষের শুভেচ্ছা এবং আমাদের আয়োজনে দাওয়াত রইল,আপনাদের আগমন ও উপস্থিতি আমাদের আয়োজনকে আরও উৎসবমুখর করে তুলবে।

দেখা হচ্ছে তাহলে আগামীকাল....

বি.দ্র: আগামীকাল আমাদের দুটি বাসই যথারীতি স্টপেজ অনুযায়ী চলবে...
বাস ছাড়ার সময় : ৮.৩০(পূর্বের স্টপেজ থেকে)
বাস ফেরার সময়: ১ নং বাস বিকাল ৪ টা, ২ নং বাস বিকাল ৫ টা।

ধন্যবাদান্তে,
নববাক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কার্যকরী কমিটি (২০২৪-২৫)

নববাকের নব আশায়নববর্ষে পা বাড়ায়.......🎉🎉প্রিয় নববাকিয়ানরা,অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে "যে মুছে যাক গ্লানি,গুছে যা...
09/04/2026

নববাকের নব আশায়
নববর্ষে পা বাড়ায়.......🎉🎉

প্রিয় নববাকিয়ানরা,অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে "যে মুছে যাক গ্লানি,গুছে যাক জরা
অগ্নি স্নানে,সূচি হোক ধরা"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে দীর্ঘ বেশ কয়েকবছর পর বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখকে নববাক পরিবার নতুন করে রাঙাতে এবং নতুন বছরকে বরণ করে নিতে যাচ্ছে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে নববাকে থাকছে হরেক রকম আয়োজন যার মূল আকর্ষণ হতে যাচ্ছে
*বর্ষবরণ শোভাযাত্রা
*রঙ তুলির কারুকার্য
*পিঠা উৎসব
*নববাক স্টল
*নববাকের উদ্যোক্তাদের জন্য স্টলে নিজের পণ্য তুলে ধরার সুযোগ ও
*বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজনে অংশগ্রহণের সুযোগ।

এসব আয়োজনের পাশাপাশি ডাক ঢোলের তালে,আবিরের রঙে নববাক পরিবার নতুন বছরকে রাঙাতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। নববাকের এই দিন ব্যাপি আয়োজনে নববাক পরিবারের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।

নববাক কার্যকরী কমিটি (২০২৪-২৫) এর পক্ষ থেকে নববাকে পরিবারে সকলের প্রতি আমাদের আয়োজনে সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা পুরোনো বছরের সকল গ্লানি মুছে ফেলে,আরও আশা,আকাঙ্খা ও স্বপ্ন নিয়ে নতুন বছরকে বরণ করে শুরু করতে পারবো নতুন একটি বছর।

নববাক কার্যকরী কমিটি (২০২৪-২৫) এর পক্ষে -

নিবেদক
জান্নাতুন নাইম জেনি
সভাপতি
নববাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কার্যকরী কমিটি(২০২৪-২৫)

অদ্য ৩০ মার্চ ২০২৫ রোজ সোমবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য জনাব প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান স্...
30/03/2026

অদ্য ৩০ মার্চ ২০২৫ রোজ সোমবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য জনাব প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান স্যারের সাথে নববাক, চবি পরিবারের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নববাকের সাবেক সদস্য ও আইন বিভাগের ডিন প্রফেসর ড. মো. জাফর উল্লাহ তালুকদার স্যার, উপস্থিত ছিলেন নববাকের সভাপতি জান্নাতুন নাঈম জেনি, সিনিয়র সহ-সভাপতি রায়হান মোনতাসির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিফাত, সাংগঠনিক সম্পাদক আরশাদ উল্লাহ তারেক, অর্থ সম্পাদক নাযিফা ইহসাস ঈকার সহ নববাক কার্যকরী কমিটির সদস্য এবং নববাকের সাধারণ সদস্যবৃন্দ।

এই সাক্ষাৎ ভবিষ্যতে নববাকের সকল চাওয়া পাওয়াকে পূর্ণতা দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে আমরা আশাবাদী।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যা...
26/03/2026

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতি ম্যুরালে Nababak - নববাক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ।🇧🇩🇧🇩

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।🇧🇩এই গৌরবময় দিনে নববাকের পক্ষ থেকে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং দেশবাসীকে জানাই আন...
25/03/2026

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।🇧🇩
এই গৌরবময় দিনে নববাকের পক্ষ থেকে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।❤️

🌙✨ Eid Mubarak ✨🌙Warm wishes from the Nababak family to everyone. 🤍Special prayers for our respected alumni who, due to ...
20/03/2026

🌙✨ Eid Mubarak ✨🌙

Warm wishes from the Nababak family to everyone. 🤍
Special prayers for our respected alumni who, due to administrative duties, cannot celebrate Eid with their families—your dedication makes us proud. 🇧🇩

Wishing everyone peace, joy, and blessings. ❤️

🌙✨ নববাক ইফতার মাহফিল ২০২৬✨🌙গতকাল (১৮-০৩-২০২৬) নববাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কার্যকরী কমিটি (২০২৪–২৫)-এর উদ্যোগে মাষ্টা...
19/03/2026

🌙✨ নববাক ইফতার মাহফিল ২০২৬✨🌙

গতকাল (১৮-০৩-২০২৬) নববাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কার্যকরী কমিটি (২০২৪–২৫)-এর উদ্যোগে মাষ্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এক উষ্ণতা ও ভ্রাতৃত্বে ভরা ইফতার মাহফিল।

সিনিয়র সহ-সভাপতি রায়হান মোনতাসির আসিফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক এস. এ. রিফাতের সাবলীল যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে নববাকের সাবেক সদস্যবৃন্দ, বর্তমান কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সাবেক সদস্যরা স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নববাক পরিবারের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আত্মউন্নয়নে নববাকের অব্যাহত ভূমিকা রাখার প্রত্যাশাও তুলে ধরেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত “আত্মশুদ্ধির আহ্বান ২০২৬” প্রতিযোগিতার পুরস্কার বিতরণও এ আয়োজনে সম্পন্ন হয়, যা আয়োজনকে আরও অর্থবহ করে তোলে। 🏆

সভাপতি জান্নাতুন নাঈম জেনি'র আন্তরিক সমাপনী বক্তব্যের মাধ্যমে ইফতার মাহফিলটি সুন্দরভাবে সমাপ্ত হয়।
ইফতারে অংশগ্রহণকারী সকল অতিথি, সাবেক ও বর্তমান সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি নববাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কার্যকরী কমিটি (২০২৪–২৫)-এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🤍

আশা করি, নববাক পরিবারের এই অটুট বন্ধন আগামীতেও আমাদের পথচলাকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করবে। 💫

রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র রাতেসকলের জীবনে নেমে আসুক শান্তি ও বরকত।🕋📿
16/03/2026

রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র রাতে
সকলের জীবনে নেমে আসুক শান্তি ও বরকত।🕋📿

✨ ইফতার মাহফিলের রিমাইন্ডার ✨পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (কার্যকরী কমিটি ২০২৪–২৫) এর উদ্যোগ...
15/03/2026

✨ ইফতার মাহফিলের রিমাইন্ডার ✨

পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (কার্যকরী কমিটি ২০২৪–২৫) এর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল আগামী ১৮ই মার্চ (২৮শে রমজান), বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। 🌙🤲

এই মহতী আয়োজনে আমাদের সম্মানিত সাবেক ও বর্তমান সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদের উপস্থিতিই আমাদের আয়োজনকে আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত করবে। ❤️

🏆 এছাড়াও “আত্মশুদ্ধির আহ্বান ২০২৬” প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিশেষভাবে সেদিন উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সেদিন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পুরস্কার প্রদান করা হবে। 🎁

📅 তারিখ: ১৮ই মার্চ ২০২৬ (২৮শে রমজান)
🗓️ বার: বুধবার
⏰ সময়: বিকাল ৫:০০ টা
📍 স্থান: মাস্টার কমিউনিটি সেন্টার, নতুন রাস্তার মাথা, হাটহাজারী, চট্টগ্রাম।

আপনাদের সবার উপস্থিতি কাম্য। 🌙✨

— নববাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Address

Hathazari/Fatikchhari
Chittagong
4333

Telephone

+8801887916663

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nababak - নববাক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nababak - নববাক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:

Share