20/11/2025
দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ হতে বিদ্যুতের খুঁটি, ট্রান্সফরমার বিনামূল্যে পাবেন কিভাবে???
হয়রানি মূক্ত সেবা পাওয়ার জন্য একজন পল্লী বিদ্যুতের গ্রাহক হিসাবে আপনার যা যা জানা জরুরী।
পল্লী বিদ্যুৎ সমিতির কোন কোন মেজর সেবাগুলো আপনি বিনামূল্যে পাওয়ার অধিকার রাখেন। উল্লেখযোগ্য কিছু সেবা এবং তার শর্ত গুলো দেওয়া হলোঃ
১) আবাসিক বাড়ির জন্য ০১ টি খুঁটি (১ স্প্যান) বিনামূল্যে পাবেন। শর্তঃ নতুন বাড়ি বা পূর্বে বিদ্যুৎ সংযোগ ছিলো না এমন বাড়ির দূরত্ব মূল খুটি থেকে ১৩০' ফুট এর বেশি হলে।
২) শিল্প-বাণিজ্যিক সংযোগের জন্য ০২ টি খুঁটি (২স্প্যান) বিনামূল্যে পাবেন।
৩) দাতব্য/শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ০১ টি খুঁটি বিনামূল্যে পাবেন।
৪) ট্রান্সফারঃ আবাসিক, সেচ, দাতব্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৫০ কিঃওঃ ( ৩টি ২৫ কেভিএ) পর্যন্ত বিনামূল্যে পাবেন। (সেচ সংযোগের জন্য শুধুমাত্র ট্রান্সফরমার বিনামূল্যে পাবেন)।
৫) ট্রান্সফরমারঃ শিল্প-বাণিজ্যিক সংযোগের জন্য ৮০ কিঃওঃ (৩টি ৩৭.৫ কেভিএ) পর্যন্ত বিনামূল্যে পাবেন।
৬) ট্রান্সফরমার চুরি হলেঃ প্রথমবার চুরি হলে ৫০% মূল্য দিতে হবে এবং পরবর্তীতে ১০০% মূল্য দিতে হবে।
৭) ট্রান্সফরমার পুড়ে গেলেঃ আবাসিক ট্রান্সফরমার পুড়ে যাওয়ার জন্য যদি গ্রাহকের কোন হস্তক্ষেপ না থাকে তাহলে বিনামূল্যে পরিবর্তন করে দিবে। শিল্প বাণিজ্যিকের ক্ষেত্রে মেরামত মূল্য দিতে হতে পারে।
৮) নতুন মিটারের জন্য সার্ভিস তার বিনামূল্যে পাবেন।
উল্লেখ্যঃ কোন অফিসে ট্রান্সফরমার মজুদ না থাকলে গ্রাহক ট্রান্সফরমার ক্রয় করে অফিসে ক্রয়ের রশিদ জমা দিলে বিদ্যুৎ বিলের সাথে ট্রান্সফরমারের টাকা সমন্বয় করা হয়।
★সকল ধরনের অর্থ রশিদ ছাড়া লেনদেন করবেন না। সরকারি সেবা সম্পর্কে জানুন এবং নিজের প্রাপ্যতা বুঝিয়ে নিন। (সংগ্রহীত)