Smile Train Chattogram Maa-Shishu O General Hospital Cleft Care Project

  • Home
  • Smile Train Chattogram Maa-Shishu O General Hospital Cleft Care Project

Smile Train Chattogram Maa-Shishu O General Hospital Cleft Care Project ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয়। যোগাযোগ করতে ০১৮২৫-৪৪২৩২২ নাম্বারে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যেকোন সময়ে কল করুন।

ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে সেবাদানকারী আমেরিকার বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা স্মাইল ট্রেন এখন সেবা প্রদান করছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে।

☘️শুভ নববর্ষ ১৪৩৩!!🍁স্মাইল ট্রেন সিএমএসওজিএইচ ক্লেফট কেয়ার প্রজেক্ট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বাংলা নতুন বছরের শ...
14/04/2026

☘️শুভ নববর্ষ ১৪৩৩!!

🍁স্মাইল ট্রেন সিএমএসওজিএইচ ক্লেফট কেয়ার প্রজেক্ট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা!

🌺বৈশাখের রঙে রঙিন হোক আপনার জীবন। আনন্দ আর সাফল্যে ভরে উঠুক আপনার প্রতিটি পদক্ষেপ। নতুন বছর আপনার ও আপনার পরিবারের জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। ❤️❤️❤️

31/03/2026

আসসালামু আলাইকুম।

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আমাদের অপারেশন কার্যক্রম আগামী পরশুদিন ২রা এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ এবং এ লক্ষ্যে আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে রোগী ভর্তি করা হবে।

তাই আপনার জানামতে এ ধরনের ঠোঁট কাটা ও তালু কাটা রোগী থাকলে অতিসত্বর আমাদের নাম্বারে যোগাযোগ করুন।

০১৮২৫ ৪৪২ ৩২২
০১৮৭৩ ০৩৩ ৯৭০

21/03/2026

আসসালামু আলাইকুম,
সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

" ঈদ মোবারক "🌙

16/03/2026

আসসালামু আলাইকুম।

সন্মানিত সেবা গ্রহীতাদের অবগতির জন্য জানাচ্ছি যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৭ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের জন্য আমাদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১লা এপ্রিল বুধবার যথারীতি রোগী বাছাই ও ভর্তি করা হবে এবং ২রা এপ্রিল বৃহস্পতিবার অপারেশন করা হবে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ।

11/03/2026
”ঠোঁট কাটা ও তালু কাটা নিয়ে আর দুশ্চিন্তা নয়,বিনামূল্যে চিকিৎসায় এই সমস্যা সম্পূর্ণ ভালো হয়” - এই শ্লোগানকে সামনে রেখে ...
11/03/2026

”ঠোঁট কাটা ও তালু কাটা নিয়ে আর দুশ্চিন্তা নয়,
বিনামূল্যে চিকিৎসায় এই সমস্যা সম্পূর্ণ ভালো হয়” - এই শ্লোগানকে সামনে রেখে আমরা প্রতি বৃহস্পতিবারে জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা শিশুদের জন্য আমাদের নিয়মিত অপারেশন প্রোগ্রামের আয়োজন করে থাকি। আমাদের সেন্টারে সেবা নিতে আসা ছোট্ট অতিথিদের পরিবর্তন দেখুন।

ঠোঁট কাটা ও তালু কাটা সমস্যা নিয়ে কোন শিশু জন্মগ্রহণ করলে ভীত বা আতঙ্কিত হবেন না বা কাউকে দোষারোপ করবেন না বরং দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের দক্ষ ও অভিজ্ঞ সার্জন এবং অ্যানেস্থেসিওলজিস্ট টিম এরকম শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের মাধ্যমে সুস্থ করে তুলছে। তাই আপনার জানামতে এরকম শিশু থাকলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যেকোন সময়ে।

০১৮২৫ ৪৪২ ৩২২
০১৮৭৩ ০৩৩ ৯৭০

বিস্তারিত তথ্যের জন্যঃ
স্মাইল ট্রেন প্রজেক্ট অফিস
২য় তলা, পুরাতন ভবন,
চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল,
আগ্রাবাদ, চট্টগ্রাম।

#ঠোঁটকাটা_তালুকাটা
#জন্মগতক্রুটি
#স্মাইলট্রেন

একটি শিশু ঠোঁট কাটা ও তালু কাটা নিয়ে জন্মগ্রহণ করলে একজন মা প্রথমেই যে সমস্যায় পড়েন তা হলো সদ্যজাত শিশুটিকে কিভাবে বুকের...
24/02/2026

একটি শিশু ঠোঁট কাটা ও তালু কাটা নিয়ে জন্মগ্রহণ করলে একজন মা প্রথমেই যে সমস্যায় পড়েন তা হলো সদ্যজাত শিশুটিকে কিভাবে বুকের দুধ খাওয়াবেন। শিশুটির বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরাও এ বিষয়টি নিয়ে ভীষণ দুঃশ্চিন্তায় পড়েন। কারণ জন্মের পর প্রথম ৬ মাস বুকের দুধই শিশুর জন্য একমাত্র উৎকৃষ্ট খাবার। কিন্তু এ ধরনের শিশুদের কিভাবে বুকের দুধ খাওয়াতে হয় সেই নিয়ম না জানায় বেশিরভাগ শিশুই মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত হয়।

এছাড়াও সদ্যজাত ঠোঁট কাটা ও তালু কাটা শিশুটি ঘন ঘন ঠান্ডা কাশি নিউমোনিয়াসহ নানা জটিলতায় ভুগে থাকে। ফলে শিশুটির ওজন কমে যায়।

তাই আপনাদের সকলের জানা ও সচেতনতার জন্য এই ভিডিওটি বিশেষ সহায়ক হতে পারে। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করুন।

বিস্তারিত তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
০১৮২৫ ৪৪২ ৩২২ (সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যেকোন সময়ে)

#ঠোঁটকাটা #তালুকাটা
#ছড়িয়েদেইহাসিরআনন্দ


A cleft palate can be fully corrected by a surgery. This instructional video in Bangla shows how a mother should feed a child with a cleft palate to make the...

জন্মগত  ঠোঁট কাটা ও তালু কাটা শিশুদের জন্য প্রতি বৃহস্পতিবারে আমাদের নিয়মিত অপারেশন প্রোগ্রামে আসা ছোট্ট অতিথিদের পরিবর্...
19/02/2026

জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা শিশুদের জন্য প্রতি বৃহস্পতিবারে আমাদের নিয়মিত অপারেশন প্রোগ্রামে আসা ছোট্ট অতিথিদের পরিবর্তন দেখুন। ঠোঁট কাটা ও তালু কাটা সমস্যা নিয়ে কোন শিশু জন্মগ্রহণ করলে ভীত বা আতঙ্কিত হবেন না বা কাউকে দোষারোপ করবেন না বরং দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের মাধ্যমে এরকম শিশুদের সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। তাই আপনার জানামতে এরকম শিশু থাকলে আমাদের নাম্বারে যোগাযোগ করুন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যেকোন সময়ে।
০১৮২৫ ৪৪২ ৩২২
০১৮৭৩ ০৩৩ ৯৭০

বিস্তারিত তথ্যের জন্যঃ
স্মাইল ট্রেন প্রজেক্ট অফিস
২য় তলা, পুরাতন ভবন,
চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতাল,
আগ্রাবাদ, চট্টগ্রাম।

#ঠোঁটকাটা_তালুকাটা
#জন্মগতক্রুটি
#স্মাইলট্রেন

🇧🇩 মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🇧🇩 #মহান_বিজয়_দিবস   #ঠোঁটকাটা_তালুকাটা
15/12/2025

🇧🇩 মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🇧🇩

#মহান_বিজয়_দিবস


#ঠোঁটকাটা_তালুকাটা

Address

Chattogram Maa-Shishu O General Hospital

4000

Telephone

+8801825442322

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smile Train Chattogram Maa-Shishu O General Hospital Cleft Care Project posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Smile Train Chattogram Maa-Shishu O General Hospital Cleft Care Project:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share