মুসাফির ইশকুল

  • Home
  • মুসাফির ইশকুল

মুসাফির ইশকুল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুসাফির ইশকুল, Nonprofit Organization, .

আমাদের উদ্দেশ্য সমাজের অসহায় শিশু ও দরিদ্র মানুষের সাহায্য করা। আমাদের সমাজে অসংখ্য পথ শিশুও দরিদ্র মানুষ রয়েছে। আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যে এই শিশু ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে পারি। তাই আমরা বন্ধুরা চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগীতায় এই অসহায় মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারি। আপনারা চাইলেও এই অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াতে পারেন।

আমাদের আরেকটি উদ্দেশ্য রক্ত দিয়ে মানু

ষের জীবন বাঁচানো। আর কেউ যেন রক্তের জন্য প্রাণ না হারায়। রক্ত মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। এই রক্তের জন্য অকালে মানুষের জীবন প্রদীপ নিভে যায়। তাই আমরা যথাসাধ্য চেষ্টা করব রক্তের জন্য যেন কারো মা-বাবা, ভাই-বোন বা আত্মীয় স্বজনকে অকালে প্রাণ না হারাতে হয়।
আমরা আশা করি যদি সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে হয়তো বহু মানুষের জীবন বাঁচবে ও অসহায় শিশুদের মুখে হাসি ফুটবে।

সকলের সহযোগীতা কামনা করছি।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনে মুসাফির ইশকুল (সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক পাঠশালা) এর আজকের ক্লাস কার্যক্রম। বৃষ্টি উপেক্ষা ক...
12/06/2026

জয়দেবপুর রেলওয়ে স্টেশনে মুসাফির ইশকুল (সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক পাঠশালা) এর আজকের ক্লাস কার্যক্রম। বৃষ্টি উপেক্ষা করেই আমাদের শিক্ষার্থী ও শিক্ষকরা এসেছিলেন ক্লাস করতে। তাদের এই আগ্রহ আমাদের আরো দায়িত্বশীল করে তুলে।
আমরা বিশ্বাস করি শিক্ষা বদলে দিতে পারে একটি জীবন, একটি পরিবার, একটি সমাজ।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত তিন দিনব্যাপী “প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন” (Organisational Capacity Development) বিষয়...
12/06/2026

আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত তিন দিনব্যাপী “প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন” (Organisational Capacity Development) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি গত ১১ জুন গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে সফলভাবে সমাপ্ত হয়েছে।

প্রশিক্ষণে বিভিন্ন নাগরিক সমাজভিত্তিক প্রতিষ্ঠানের মোট ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল হাত বাড়াও ইয়ুথ ফাউন্ডেশন, মুসাফির ইশকুল (সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক পাঠশালা), রান ফর বেটার বাংলাদেশ, সিটপাড়া যুব সংঘ, মঞ্চমুখ সাংস্কৃতিক সংঘ, লাইট আপ বাংলাদেশ, সুরক্ষা ফ্যামিলি, আব্দুর রাজ্জাক মুন্সি ফাউন্ডেশন সহ অন্যান্য সংগঠন।

মুসাফির ইশকুলের পক্ষে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তানজিনা আক্তার জেরিন, ঝর্ণা, আরিফুল ইসলাম এবং সিয়াম। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা সংগঠন পরিচালনা, সুশাসন, কৌশলগত পরিকল্পনা, নেতৃত্ব বিকাশ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পান।

প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন টেরে ডেস হোমস গ্লোবাল মিশনের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্য ছিলেন পার্টনারশীপস অ্যান্ড কোয়ালিটি বিভাগের প্রধান রবার্ট গিলেন, এসইসি প্রোগ্রাম ম্যানেজার জো ডি মেলো এবং লার্নিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট অ্যাঞ্জেলিকা ক্রাউয়ার। তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষার বিষয়ে অবগত হন।

প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন টেরে দে হোমস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী মাইকেল মন্ডল। এছাড়াও আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণের আজ সমাপনী দিনতিন দিনব্যাপী প্রশিক্ষণের আজ ছিল সমাপনী দিন। আইন ও সালিশ কেন্দ্র (আসক), গাজীপুর আ...
08/06/2026

তিন দিনব্যাপী প্রশিক্ষণের আজ সমাপনী দিন

তিন দিনব্যাপী প্রশিক্ষণের আজ ছিল সমাপনী দিন। আইন ও সালিশ কেন্দ্র (আসক), গাজীপুর আয়োজিত “অ্যাডভোকেসি, জবাবদিহিতা ও মানবাধিকার বিষয়ে নাগরিক সমাজের ভূমিকা” শীর্ষক এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে মুসাফির ইশকুল (সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক পাঠশালা) এর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে|
• অ্যাডভোকেসি কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার কৌশল
• সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠার উপায় ও পদ্ধতি
• মানবাধিকার রক্ষা ও জনসচেতনতা তৈরির বাস্তবধর্মী কৌশল
• নাগরিক সমাজ হিসেবে আমাদের দায়িত্ব ও ভূমিকা
• সামাজিক সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার পদ্ধতি

অর্জিত এই জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুসাফির ইশকুল ভবিষ্যতে সমাজে সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

মুসাফির ইশকুল সর্বদা মানবিক মূল্যবোধ চর্চা এবং একটি সচেতন, দায়িত্বশীল সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রশিক্ষণের ১ম দিনআইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত “অ্যাডভোকেসি, জবাবদিহিতা ও মানবাধিকার বিষয়ে নাগরিক সমাজের ভূমিকা” শীর...
07/06/2026

প্রশিক্ষণের ১ম দিন

আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত “অ্যাডভোকেসি, জবাবদিহিতা ও মানবাধিকার বিষয়ে নাগরিক সমাজের ভূমিকা” শীর্ষক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে মুসাফির ইশকুল (সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক পাঠশালা) এর সদস্যরা অংশগ্রহণ করেছে।

এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সদস্যরা শিখেছে—
✅ অ্যাডভোকেসি কীভাবে কার্যকরভাবে পরিচালনা করতে হয়
✅ সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠার কৌশল
✅ মানবাধিকার রক্ষা ও সচেতনতা তৈরির বাস্তবধর্মী পদ্ধতি
✅ নাগরিক সমাজ হিসেবে আমাদের দায়িত্ব ও ভূমিকা
✅ সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য যৌথভাবে কাজ করার উপায়

এই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আমাদের সমাজে আরও সচেতনতা তৈরি করতে এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাব।

🤝 মুসাফির ইশকুল সবসময় মানবিক মূল্যবোধ ও সচেতন সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

🌙 ঈদ মোবারক!মুসাফির ইশকুল পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা।আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও ভালোবা...
27/05/2026

🌙 ঈদ মোবারক!

মুসাফির ইশকুল পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা।
আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও ভালোবাসায়। 🤍

“আমরা কিছু মুসাফির, গড়ে তুলবো সুখের নীড়”

ধন্যবাদ দৈনিক আজকের আওয়াজ পত্রিকাকে
25/05/2026

ধন্যবাদ দৈনিক আজকের আওয়াজ পত্রিকাকে

​গাজীপুরে মুসাফির ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঈদ উপলক্ষে মুসাফির ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণপবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর সিটি কর্পো...
25/05/2026

ঈদ উপলক্ষে মুসাফির ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্ব চান্দনা এলাকায় সামাজিক সংগঠন মুসাফির ইশকুল (সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক পাঠশালা) এর উদ্যোগে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) এ আয়োজিত এই কার্যক্রমে শিশুদের মাঝে দুধ, চিনি, সেমাই, নুডুলস ও সাবান বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। ঈদের আনন্দ যাতে সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই চিন্তা থেকেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।

মুসাফির ইশকুলের প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হোসেন বলেন, “আমাদের এই ছোট্ট প্রচেষ্টা শুধু সামগ্রী বিতরণ নয়, বরং শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটি মাধ্যম। আমরা চাই, সমাজের প্রতিটি শিশুই যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংগঠনের সদস্য ইভা খন্দকার বলেন,“সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি দেখাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের জন্য সামান্য কিছু করতে পারলেও আমাদের ভালো লাগে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে এই শিশুদের জীবন অনেক সুন্দর হতে পারে।”

এ সময় উপস্থিত ছিলেন তানভীর আহমেদ, তানজিনা আক্তার জেরিন, মোঃ ইমরান হোসেন, ইভা খন্দকার, আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম, আবদুল্লাহ, বিথী আক্তার, বনলতা ও রিমা।

উল্লেখ্য, মুসাফির ইশকুল ২০১৬ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা ও মানবিক সহায়তা প্রদানে কাজ করে আসছে।

21/05/2026

আমাদের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্লাস কার্যক্রম

ঈদের আনন্দ হোক সবার জন্য এই ঈদে মুসাফির ইশকুল–এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মাঝে “ঈদ ফুড প্যাকেজ” বিতর...
21/05/2026

ঈদের আনন্দ হোক সবার জন্য

এই ঈদে মুসাফির ইশকুল–এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মাঝে “ঈদ ফুড প্যাকেজ” বিতরণের উদ্যোগ নিয়েছি। ❤️

একটি ছোট সহযোগিতাও পারে একটি পরিবারের ঈদকে আনন্দময় করে তুলতে।
আপনার ভালোবাসা ও সহায়তায় পৌঁছে যাবে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী —

🍚 চাল
🫘 ডাল
🛢️ সয়াবিন তেল
🍬 চিনি
🍜 সেমাই
🥛 দুধ
🧂 লবণ

আসুন, মানবতার হাত বাড়াই।
এই ঈদে কেউ যেন অভুক্ত না থাকে।

📌 সহযোগিতা করতে চাইলে:
📱 01521440619 (বিকাশ / রকেট)

“আপনার সামান্য সহযোগিতাই হতে পারে কারো ঈদের হাসির কারণ।” 🌸

#মুসাফির_ইশকুল ুড_প্যাকেজ

রামিসার হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাই 😢😢😢
20/05/2026

রামিসার হত্যাকারীর প্রকাশ্যে ফাঁসি চাই
😢😢😢

Address


1700

Alerts

Be the first to know and let us send you an email when মুসাফির ইশকুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মুসাফির ইশকুল:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share