বাংলাদেশ জামায়াতে ইসলামী, চন্দনাইশ, চট্টগ্রাম।

  • Home
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী, চন্দনাইশ, চট্টগ্রাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, চন্দনাইশ, চট্টগ্রাম। হে ঈমানদারগণ, তোমরা যখন কাফেরদের সাথে মুখোমুখী হবে, তখন পশ্চাদপসরণ করবে না।
(সূরা আনফাল-15)

আগামী নির্বাচনে জামায়াতের ১ জন এমপি ও যদি নির্বাচিত হয় তবে সরকারি কোনো প্লট ও বিনা ট্যাক্সে গাড়ি গ্রহণ করবে না.... ✊🗣️ আ...
06/11/2025

আগামী নির্বাচনে জামায়াতের ১ জন এমপি ও যদি নির্বাচিত হয় তবে সরকারি কোনো প্লট ও বিনা ট্যাক্সে গাড়ি গ্রহণ করবে না.... ✊

🗣️ আমিরে জামায়াত "ডা:শফিকুর রহমান"

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমানবাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ...
02/11/2025

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের ‘আমীর’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমীর’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

অসুস্থ হাবিবুর রহমানের খোঁজখবর নিলেন সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রিদুয়ানুর রহমান।চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউ...
01/11/2025

অসুস্থ হাবিবুর রহমানের খোঁজখবর নিলেন সাতবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রিদুয়ানুর রহমান।

চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের অধিবাসী মুহাম্মদ হাবিবুর রহমান অসুস্থ অবস্থায় বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

আজ তাঁর চিকিৎসার খোঁজখবর নিতে তার বাড়িতে যান সাতবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি বিশিষ্ট শিক্ষানুরাগী কর্মীবান্ধব সাবেক ছাত্রনেতা জনাব রিদুয়ানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন— ০৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মফিজুর রহমান,সেক্রেটারি মুহাম্মদ খোরশেদ,জামায়াত নেতা মুহাম্মদ শোয়াইব, সাইফুদ্দিন প্রমুখ।

রিদুয়ানুর রহমান বলেন,দল-মতের ঊর্ধ্বে মানুষই আগে — অসুস্থ ভাইয়ের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

তিনি আরও বলেন—জামায়াতে ইসলামী সবসময় মানুষের দুঃখ-দুর্দশার সময় পাশে থাকতে চায়,কারণ ইসলামী সমাজব্যবস্থার মূল ভিত্তিই হলো পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসা।

মহান আল্লাহ তায়ালা যেন হাবিবুর রহমান ভাইকে দ্রুত আরোগ্য দান করেন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন—এই দোয়া রইলো।

01/11/2025

‎📰 বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনাবাদ ও জোয়ারা ইউনিয়নের যৌথ উদ্যোগে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎🔰 সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং সার্জন, ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন। তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। আমাদের রাজনীতি ক্ষমতার নয়, এটি দায়িত্ব ও আমানতের রাজনীতি। আমি জনগণের সেবা ও কল্যাণকে রাজনীতির মূল মন্ত্র হিসেবে ধারণ করেছি। ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে আমরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব।"

‎🔹 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন, বায়তুলমাল সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। তিনি বলেন, “নির্বাচন কেবল ভোটের প্রতিযোগিতা নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার এক ঐতিহাসিক দায়িত্ব। প্রতিটি প্রতিনিধি যেন আমানতদারিত্ব, শৃঙ্খলা ও ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করে তোলে।”

‎🔹উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার সম্মানিত আমির, "মাওলানা কুতুবউদ্দিন"। তিনি বলেন, "প্রতিটি কেন্দ্র প্রতিনিধি আমাদের সংগঠনের প্রাণ। আপনাদের নিষ্ঠা, পরিশ্রম ও দাওয়াতি প্রভাবের মাধ্যমে এই ময়দান শক্তিশালী হবে। ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার এই দায়িত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করতে হবে।"

‎আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার নায়েবে আমীর, অধ্যাপক জালাল উদ্দিন। তিনি বলেন, "আমরা সবাই এই দাওয়াতি কাফেলার অংশ। আমাদের দায়িত্ব ঘরে ঘরে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া। জনগণের আস্থা অর্জন করতে হবে আদর্শ, চরিত্র ও কর্মের মাধ্যমে।"

‎দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার সেক্রেটারি, আহসান উদ্দিন সাদেক। তিনি বলেন, "বর্তমান সময় আমাদের জন্য পরীক্ষা ও সম্ভাবনার সময়। নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সাংগঠনিক ঐক্য ও মাঠ পর্যায়ের কাজকে আরও গতিশীল করতে হবে। প্রতিটি প্রতিনিধি যেন নিজের এলাকায় ইসলামী মূল্যবোধ ও দাওয়াতের দিশারি হয়।"

‎🔰 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনাবাদ ইউনিয়নের সভাপতি, মোজাফফর আহমেদ জাফর। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, "আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে বিজয় আমাদের হবেই। জনগণের ভালোবাসা ইতোমধ্যেই জামায়াতের প্রতি ফিরে এসেছে।"

‎এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা'র বায়তুল মাল সম্পাদক "খন্দকার মোহাম্মদ মোকাম্মেল, ছাত্রনেতা সাইফুল ইসলাম নয়ন, কাজী আকবর সহ প্রমুখ।

‎🔰 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা, শহীদুল ইসলাম। সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন সেন্টারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং নির্বাচনী ও দাওয়াতি কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। তারা একযোগে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভায় ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিস...
31/10/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ পৌরসভায় ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন জননেতা ডা. মো: শাহাদাৎ হোসেন।

প্রধান অতিথি ডা. মো: শাহাদাৎ হোসেন বলেন, “দেশে ন্যায়, সত্য ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে—তা ইনশাআল্লাহ সফলতার পথে।”

তিনি আরও বলেন, “চন্দনাইশের মানুষ উন্নয়ন, সততা ও সেবার রাজনীতি চায়। আমরা সেই রাজনীতি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। জনগণের ভালোবাসাই আমাদের শক্তি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন, বায়তুলমাল সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। তিনি বলেন, “ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন কেবল সাংগঠনিক নয়, এটি তাওহিদি দায়িত্ব পালনেরও একটি অঙ্গীকার। প্রতিটি প্রতিনিধি যেন ইসলামী আন্দোলনের দূত হিসেবে কাজ করে।”

উপস্থিত ছিলেন মাওলানা আয়ুব আলী, মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। তিনি তার বক্তব্যে বলেন, “আদর্শিক দৃঢ়তা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা ন্যায় ও সত্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারব।”

আরও উপস্থিত ছিলেন মাওলানা কুতুবউদ্দিন, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, “চন্দনাইশ জামায়াত অতীতের মতো ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে। সংগঠনের শক্তি নিহিত আছে ত্যাগ, সততা ও দায়িত্বশীলতায়।”

এছাড়াও উপস্থিত ছিলেন আহসান উদ্দিন সাদেক, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা; হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা; এবং অধ্যাপক আমিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম দক্ষিণ জেলা'র প্রশিক্ষণ সম্পাদক।

সম্মেলনের সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভা সভাপতি কাজী কুতুবউদ্দিন এবং সঞ্চালনা করেন পৌরসভা সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন কেন্দ্র ও ওয়ার্ডের প্রতিনিধি, দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণের বিপুল উপস্থিতি ছিল। সম্মেলনের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডিতে আওয়ামী লগি-বৈঠা হামলায় শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শা...
28/10/2025

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডিতে আওয়ামী লগি-বৈঠা হামলায় শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী'র শূরা সদস্য "মাওলানা আইয়ুব আলী"।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলার আমির "মাওলানা কুতুবউদ্দিন"।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা জামায়াতে ইসলামী'র আমির কাজী কুতুব উদ্দিন এবং মাওলানা নাজিমুদ্দিন, কাজী আকবরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী'র শূরা সদস্য মাওলানা আইয়ুব আলী। মোনাজাতে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হত্যাকান্ডের সুষ্ঠু বিচার প্রার্থনা করেন।

চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিতচট্টগ্রাম-১৪ বিপুল সম্ভাবনার ময়দান, দাঁড়িপাল্লার বিজয় হবে, ইনশাআল...
27/10/2025

চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-১৪ বিপুল সম্ভাবনার ময়দান, দাঁড়িপাল্লার বিজয় হবে, ইনশাআল্লাহ। --- আনোয়ারুল আলম চৌধুরী

👉বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, দেশব্যাপী গণমানুষের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম-১৪ আসনে এ গণজোয়ারকে বেগবান করতে হবে। চট্টগ্রাম-১৪ সম্ভাবনাময় আসন। একদিকে সাতকানিয়ার গণভিত্তি এলাকা। অন্যদিকে চন্দনাইশ উপজেলা স্বয়ং প্রার্থীর ৩০ বছর ধরে সেবা দেয়া জনসম্পৃক্ত এলাকা। বিপুল সম্ভাবনার ময়দান, দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। এলক্ষ্যে নিয়মিত গণসংযোগ করতে হবে। প্রার্থী সহ দায়িত্বশীলগণ বাড়ি বাড়ি গিয়ে সকল ভোটারের কাছে পৌঁছাতে হবে। ভোটারদের মাঝে ক্যাম্পেইন করে জামায়াতের দাবীগুলোর ব্যাপারে সচেতন করতে হবে।

👉২৬ অক্টোবর (রবিবার) রাত ৮.০০ টায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম-১৪ আসন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

👉আসন কমিটির সহকারী পরিচালক ও উত্তর সাতকানিয়া থানার আমীর মাষ্টার সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে আসন কমিটির সচিব ও চন্দনাইশ উপজেলার আমীর মাওলানা কুতুব উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, উক্ত আসনের মনোনীত প্রার্থী ডাঃ শাহাদৎ হোছাইন, জেলা শুরা সদস্য মাওলানা আইয়ুব আলী, কেরানীহাট শাখার আমীর মুহাম্মদ নাছির উদ্দীন, চন্দনাইশ উপজেলার সেক্রেটারি আহসান সাদেক পারভেজ, উত্তর সাতকানিয়া থানার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, শ্রমিক কল্যাণের জেলা অফিস সম্পাদক আ.ন.ম শোয়াইব, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ, দক্ষিণ জেলা শিবিরের অর্থ সম্পাদক মোকাম্মেল হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

👉প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর আরও বলেন, জামায়াতের পাঁচ দফা দাবী আদায়ে আমাদের সোচ্চার হতে হবে। গ্রামে গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এ দাবি আদায়ের জন্য গণসংযোগ অব্যাহত রাখতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ময়দানে ভূমিকা রাখতে হবে। সব দলের ঐক্যমতের ভিত্তিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে জনগণ নতুন স্বৈরাচারের পদভারে পিষ্ট হবে। অতীতের বড় দলকে খুশি রাখতে গিয়ে জনগণের কথা ভুলে গেলে চলবে না। অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়ন করুন। দেশের জনগণ ও জুলাই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে যেনতেন নির্বাচন দিয়ে নতুন স্বৈরাচার সৃষ্টি করবেন না। হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বৈরাচারমুক্ত দেশকে এগিয়ে নিতে অন্তর্বতীকালীন সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের বিচার না করলে আগামী নির্বাচন নিয়ে তারা নতুনভাবে ষড়যন্ত্র করবে। প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার করা এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সহযোগী দলগুলো নিষিদ্ধ করেই যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ নতুনরূপে ফিরে আসবে। তাই জুলাই শহীদদের রক্তের বদলা নিতে জামায়াতে ইসলামী ৫ দফা দাবি আদায়ে সোচ্চার রয়েছে।

👉তিনি আরও বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আসনের সকল কর্মসূচী যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক, প্রার্থীর সফর নিশ্চিত করতে হবে। নির্বাচন পর্যন্ত কঠোর পরিশ্রম করলে আল্লাহ আমাদের বিজয় দান করবেন, ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈলতলী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম-১৪ আসনের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে 🔰প্রধান অতিথি হ...
26/10/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈলতলী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম-১৪ আসনের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে

🔰প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,বিশিষ্ট সমাজসেবক, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন জননেতা ডাঃ মো: শাহাদাৎ হোসেন ভাই।

🔰বিশেষ অতিথি
উপজেলা আমির মাওলানা কুতুব উদ্দিন
উপজেলা সেক্রেটারি আহসান উদ্দিন সাদেক

🔰বক্তব্য রাখেন
🔹ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এম.এ ওয়াহেদ ভূঁইয়া,
🔹ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি করিম উল্লাহ।
🔹ইউনিয়ন সমাজ সেবা সম্পাদক ইমরান আহমেদ রাজু,
🔹৫ নং ওয়ার্ড সেক্রেটারি বোরহান উদ্দিন ইউনিয়ন, 🔹ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা এনামুল হক,
🔹১ নং ওয়ার্ড প্রতিনিধি আবদুল মান্নান,
🔹বৈলতলী ০৯ নং ওয়ার্ডের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জামায়াত নেতা ফরিদ উদ্দিন খান কাউসার

🔰সভাপতিত্ব করেন
ইউনিয়ন সভাপতি কে এ এম বক্কর

🔰সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি জিয়াউল হক

26/10/2025

🗳️পিআর নির্বাচন পদ্ধতি

কিভাবে কাজ করে❓

🔹প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়।

🔹মোট প্রাপ্ত ভোটের অনুপাতে দলগুলোর জন্য সংসদীয় আসন বণ্টন হয়।

🔹যদি কোন দল মোট ভোটের ১% ভোেট পায়, তাহলে ৩০০ আসনের অনুপাতে ৩ টি আসন পাবে।

🔹তুরস্ক, জার্মানি, নেদারল্যান্ডস, ব্রাজিল, সুইডেনসহ বহু দেশে পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা কার্যকর রয়েছে।

কেন প্রয়োজন❓

🔹জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে।

🔹প্রতিটি ভোটের সমান মূল্যায়ন নিশ্চিত হবে।

🔹ন্যায্য ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে।

🔹সংসদে ছোট দল, নারী ও সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

🔹অংশগ্রহণমূলক, সহনশীল ও জবাবদিহিতামূলক সরকার গঠন হবে।

সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ যোগ্য আমানতদার লোকদেরকে নির্বাচিত করার "আহবান"।
25/10/2025

সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ যোগ্য আমানতদার লোকদেরকে নির্বাচিত করার "আহবান"।

24/10/2025

সাতবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

চন্দনাইশ উপজেলার অন্তর্গত সাতবাড়ীয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আসন্ন নির্বাচনী সেন্টার প্রতিনিধি সম্মেলন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতবাড়ীয়া ইউনিয়নের উদ্যোগে আজ ২৪ অক্টোবর ২০২৫ ইং তারিখে সাতবাড়ীয়া বার আউলিয়া হামেদিয়া মাদরাসা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন জননেতা ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা আইয়ুব আলী, শূরা সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা কুতুবউদ্দিন, আমীর, চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামী

শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক, সাতবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মুহাম্মদ শফিকুর রহমান, সভাপতি, সাতবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীসহ
জামায়াত নেতা আহম্মদ নবী, নূর মুহাম্মদ, হুমায়ুন কবীর বাবু, মুহাম্মদ সোলাইমান, হাফেজ তানভীর ও মফিজুর রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী আন্দোলনের ভিত্তিকে আরও মজবুত করার আহ্বান জানান।
তাঁরা বলেন, সংগঠনের প্রত্যেক স্তরে কর্মতৎপরতা ও ত্যাগ-তিতিক্ষার চেতনা জাগ্রত করে আদর্শ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

চন্দনাইশ উপজেলার অন্তর্গত বরমা ইউনিয়ন এ  'বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আসন্ন নির্বাচনী সেন্টার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিতব...
24/10/2025

চন্দনাইশ উপজেলার অন্তর্গত বরমা ইউনিয়ন এ 'বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আসন্ন নির্বাচনী সেন্টার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরমা ইউনিয়নের উদ্যোগে ২৪ অক্টোবর ২০২৫ ইং তারিখে বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সেন্টার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন সেন্টার থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরমা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আতহার হোছাইন।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলার সেক্রেটারি মুঃ আবদুল খালেক।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা বদরুল হক।
প্রধান মেহমান ছিলেন দক্ষিণ জেলার বায়তুলমাল সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুবউদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব তারেকুল ইসলাম, মাস্টার মফিজুর রহমান, মাস্টার আবু সোহেল, আবুল বশর, মুঃ ইদ্রিস ও এনামুল হক।

বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী আন্দোলনের ভিত্তিকে আরও মজবুত করার আহ্বান জানান।
তাঁরা বলেন, সংগঠনের প্রত্যেক স্তরে কর্মতৎপরতা ও ত্যাগ-তিতিক্ষার চেতনা জাগ্রত করে আদর্শ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
সম্মেলনের মাধ্যমে বরমা ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ও অনুপ্রেরণা সঞ্চারিত হয়।

Address

চন্দনাইশ

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতে ইসলামী, চন্দনাইশ, চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share