চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation

  • Home
  • চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation

চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation Donate Blood, Save Life.

চৌকিদার হাট ইয়াং স্টার  ক্লাব কর্তৃক আয়োজিত দৃষ্টিনন্দন মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচ অত্যন্ত সুন্দর ...
02/06/2026

চৌকিদার হাট ইয়াং স্টার ক্লাব কর্তৃক আয়োজিত দৃষ্টিনন্দন মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচ অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

এরই মাঝে আমাদের চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation একটি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছে। এবং খেলার পাশাপাশি আরো কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে মানবিক কাজে উদ্ভুদ্ধ করার জন্য উৎসাহ প্রদান করছেন।

এমন একটি সফল ও সুন্দর টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে জড়িত সকল আয়োজক, স্বেচ্ছাসেবক, খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আগামীতেও আপনাদের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক—এই কামনা রইল।

⚽🏆 ধন্যবাদ সবাইকে। খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ। 🏆⚽

ভয়কে জয় করে একজন রক্ত শূন্যতা রুগীকে ১ম বার ব্লাড ডোনেট করেন  #মোঃ_সাকিব.  চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Fo...
21/05/2026

ভয়কে জয় করে একজন রক্ত শূন্যতা রুগীকে ১ম বার ব্লাড ডোনেট করেন #মোঃ_সাকিব.

চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation এর পক্ষ থেকে আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

মানবতার সেবায় আপনাকে স্বাগত।

আলহামদুলিল্লাহ মানবতার ডাকে সাড়া দিয়ে এক মুমূর্ষু রুগীর জন্য নিজের ব্যক্তিগত ৩বারের মতো ব্লাড ডোনেট করলেন  #সাহিদুল_ইসলা...
21/05/2026

আলহামদুলিল্লাহ মানবতার ডাকে সাড়া দিয়ে এক মুমূর্ষু রুগীর জন্য নিজের ব্যক্তিগত ৩বারের মতো ব্লাড ডোনেট করলেন #সাহিদুল_ইসলাম_সাহেদ.

চরমটুয়া ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation এর অনতম সদস্য নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক Md Delowar Hossain ...
14/05/2026

চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation এর অনতম সদস্য নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক Md Delowar Hossain চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন ক্যান্সার আক্রান্ত রুগীকে শত ব্যাস্ততার মাঝেও রক্তদানে ছুটে যান।
এই নিয়ে নিজের ১১তম রক্তদানে চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা সবসময়ই আপনার এক্টিভিটিস ও সফলতা কামনা করি।

⚠️ জরুরি সতর্কবার্তা: হামের প্রাদুর্ভাব থেকে আপনার শিশুকে রক্ষা করুন!দেশে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে। এটি কেবল সাধারণ জ্ব...
12/05/2026

⚠️ জরুরি সতর্কবার্তা: হামের প্রাদুর্ভাব থেকে আপনার শিশুকে রক্ষা করুন!

দেশে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে। এটি কেবল সাধারণ জ্বর বা র‍্যাশ নয়, বরং একটি মারাত্মক সংক্রামক রোগ যা বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ায়। টিকা না নেওয়া শিশুদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আপনার শিশুর মধ্যে জ্বর, কাশি, সর্দি কিংবা শরীরে লালচে দানা দেখা দিলে অবহেলা করবেন না। মনে রাখবেন, সঠিক সময়ে টিকা প্রদানই হাম প্রতিরোধের একমাত্র কার্যকর উপায়। আতঙ্কিত না হয়ে সচেতন হোন এবং আপনার চারপাশকে সুরক্ষিত রাখুন।

#হাম #স্বাস্থ্যসতর্ক #টিকা #টিকা #সুস্থবাংলাদেশ

মায়ের ভালোবাসা যেমন জীবন দেয়,রক্তদানও তেমনি বাঁচায় আরেকটি জীবন।বিশ্ব মা দিবসে হোক মানবতার সবচেয়ে সুন্দর উপহার—এক ব্যাগ র...
10/05/2026

মায়ের ভালোবাসা যেমন জীবন দেয়,
রক্তদানও তেমনি বাঁচায় আরেকটি জীবন।
বিশ্ব মা দিবসে হোক মানবতার সবচেয়ে সুন্দর উপহার—এক ব্যাগ রক্ত। ❤️🩸

আগামী ২ বছরের জন্য চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকলকে প্রাণঢালা শুভে...
04/05/2026

আগামী ২ বছরের জন্য চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন..

 #শুভ_জন্মদিন 💐💐💐বৃহত্তর চরমটুয়ার সবচেয়ে বড় মানবতা ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সকলের প্রাণের চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Cha...
31/12/2025

#শুভ_জন্মদিন 💐💐💐
বৃহত্তর চরমটুয়ার সবচেয়ে বড় মানবতা ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সকলের প্রাণের চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation ❤️💚💜

দীর্ঘ ৬টি বছর হাজারো ত্যাগ স্বীকারের মাধ্যমে এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা দিয়েছে_
👉মানুষকে লাল ভালোবাসা (রক্ত)।
👉দিয়েছে নিজেদের ঘাম জড়ানো পরিশ্রমের টাকা।
👉ঈদের আনন্দে দাঁড়িয়েছে অসহায় মানুষের পাশে।
👉করোনাকালীন সময়ে খাবার দিয়েছে অসহায়- পরিবারের মানুষের মুখে।
👉দাঁড়িয়েছে সমাজের সবচেয়ে বড় অবহেলিত- প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে।
👉বন্যা কবলিত দূর্যোগ মুহুর্তে মানুষের মাঝে ত্রাণ সহয়তা ও বন্যার পরবর্তী সময় হতদরিদ্র পরিবারের ঘর পূর্ণনির্মান করে নিজেদের সর্বোচ্ছটুকু চেষ্টা করে গিয়েছে এ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

পরিশেষে এ সংগঠনের সাথে জড়িত সকল স্বেচ্ছাসেবী ভাই-বোন এবং যারা নিজেদের ঘাম জড়ানো অর্থ দিয়ে এ সংগঠনকে সহযোগীতা করে আসছেন এবং যারা এ সংগঠনকে ভালোবেসে আসছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন।

আশা করি বিগত দিনের মতো এ সংগঠনকে সক্রিয় ও গতিশীল রাখার জন্য সুন্দর একটি নতুন কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সকলেই কাজ করবেন।

ইনশাল্লাহ শীগ্রই পরিস্থিতি আবার স্বাভাবিক হবে আমরা আরো সুদৃঢ় হবো। ভালোবাসায় রেখেন আমাদের।

ধন্যবাদ সকলকে

নীরব ভোর, ভারী দেশ; খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation পরিবার।
30/12/2025

নীরব ভোর, ভারী দেশ; খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation পরিবার।

১৬ ডিসেম্বর—আমাদের গর্ব ও মহিমার দিন।লাখো শহীদের ত্যাগ আর বীর মুক্তিযোদ্ধাদের অদম্য সাহসে অর্জিত এই স্বাধীনতা আমাদের চির...
16/12/2025

১৬ ডিসেম্বর—আমাদের গর্ব ও মহিমার দিন।
লাখো শহীদের ত্যাগ আর বীর মুক্তিযোদ্ধাদের অদম্য সাহসে অর্জিত এই স্বাধীনতা আমাদের চিরন্তন প্রেরণা।

#মহহান_বিজয়_দিবস




Address


3809

Website

Alerts

Be the first to know and let us send you an email when চরমটুয়া ব্লাড ফাউন্ডেশন - Charmatua Blood Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share