07/04/2023
আসসালামু আলাইকুম সবাইকে,
আপনারা সবাই জানেন দেশে দ্রব্যমূল্যের হার কি ভাবে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় অনেক গরীব বা নিম্ন মধ্যবিত্ত পরিবার তাদের ঈদ বাকিদের মত হয়তো পালন করতে পারবেন না। যেখানে দৈনন্দিন জীবন যাপন করা কঠিন হয়ে উঠেছে সেখানে আনন্দের সাথে ঈদ পালন করা তাদের জন্য বিলাসীতা।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ১০০ টি গরীব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য কিছু শুকনো বাজার পৌঁছিয়ে দিবো এই মাহে রমজানের শেষে যাতে তারাও আমাদের মত আনন্দের সাথে ঈদ পালন করতে পারে।
আমরা প্রতিটি পরিবার কে ১০০০ টাকা সমমূল্যের বাজার পৌঁছিয়ে দিচ্ছি, আর আপনার অনুদান আমাদেরকে এই লক্ষ্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে।
📲 Bkash: 01792593356, 01863357826
📲 Nagad: 01677094780
🔴 আপনি যদি ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠাইতে চান, তাহলে এ নম্বরে যোগাযোগ করুন: 01792593356।
🔴 অনুদান পাঠানোর সময়, অবশ্য রেফারেন্স-এ "অনুদান" লিখে উল্লেখ করে দিবেন।
🔴 কেউ যদি আমাদেরকে সামগ্রী দান করে এই কার্যক্রমে সাহায্য করতে চান, তাও করতে পারবেন। আমাদের লিস্ট অনুযায়ী আমাদেরকে দান করলে আমরা তাও পৌঁছিয়ে দিব ওনাদের কাছে।
🔴 কেউ আমাদের কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে যদি যোগ দিতে চান, তাহলেও অবশ্যই যোগাযোগ করবেন।
আশা করি আমরা এই কঠিন সময় আমাদের ভাইবোনদের সাথে দাঁড়াবো সবাই মিলে।