Office of the Assistant Principal Secretary, Development- Cehrdf

  • Home
  • Office of the Assistant Principal Secretary, Development- Cehrdf

Office of the Assistant Principal Secretary, Development- Cehrdf CEHRDF is working as an advocacy platform, civil society organisation, environmental & human rights ensuring institution.

 #ঈদের  #শুভেচ্ছাপবিত্র ঈদুল ফিতরের এই মহিমান্বিত ক্ষণে মানবাধিকার সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ড...
20/03/2026

#ঈদের #শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতরের এই মহিমান্বিত ক্ষণে মানবাধিকার সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিইএইচআরডিএফ)-এর পক্ষ থেকে জানাই গভীর মমতা, সংহতি ও আন্তরিক শুভেচ্ছা। ঈদের আনন্দ কেবল একটি উৎসব নয়; এটি আত্মশুদ্ধি, সংযম এবং আর্তমানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার এক গভীর উপলব্ধি।

আজ যখন আমরা আনন্দে মিলিত হচ্ছি, তখন আমাদের হৃদয়ে জাগ্রত থাকুক সেইসব মানুষের বেদনা, যারা নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত হয়ে শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছেন—বিশেষ করে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের শিকার লক্ষ লক্ষ মানুষ, যাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এখনও অনিশ্চিত।

আমাদের এই আনন্দ কখনোই পূর্ণতা পায় না, যতক্ষণ না আমরা গাজা, ফিলিস্তিন, ইরান, লেবানন, জর্ডান, মিয়ানমার, ভারত, কঙ্গো, সুদান, সিরিয়া, ভেনিজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাত, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ে নিপীড়িত মানুষের আর্তনাদ অনুভব করি। একইভাবে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি প্রবাসী, অভিবাসী ও অধিকারবঞ্চিত মানুষ—যারা প্রতিকূল বাস্তবতায় থেকেও পরিবার ও দেশের জন্য সংগ্রাম করে যাচ্ছেন-তাদের অধিকার নিশ্চিত করা আজ বিশ্ববিবেকের কাছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন।

প্রকৃত ঈদের আনন্দ তখনই সার্থক হয়, যখন আমরা নিজেদের সীমারেখা অতিক্রম করে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমাদের আশেপাশের প্রতিবেশী, সুবিধাবঞ্চিত শিশু এবং ভাগ্যবিড়ম্বিত মানুষের প্রতি সহমর্মিতা ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই হোক এবারের ঈদের মূল চেতনা।

পরিবেশগত ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-যতক্ষণ না পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজস্ব ভূখণ্ডে মর্যাদা ও নিরাপত্তার সাথে বাঁচতে পারছে, ততক্ষণ আমাদের সম্মিলিত মানবিক সত্তা অপূর্ণ রয়ে যাবে।
আসুন, বিভেদ ভুলে আমরা একে অপরের শক্তি হয়ে উঠি এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও শান্তিময় পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার করি।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা-ঈদ মোবারক।


#সিইএইচআরডিএফ

দ্বিতীয় জাতিসংঘ বিশ্ব সামাজিক সম্মেলনে যোগ দেবেন সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়াকক্সবাজার, ৫ অক্টোবর ২০২৫:জ...
31/10/2025

দ্বিতীয় জাতিসংঘ বিশ্ব সামাজিক সম্মেলনে যোগ দেবেন সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া

কক্সবাজার, ৫ অক্টোবর ২০২৫:
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক কাউন্সিল (ECOSOC) আয়োজিত দ্বিতীয় বিশ্ব সামাজিক সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিইএইচআরডিএফ)-এর প্রধান নির্বাহী ও মানবাধিকারকর্মী মোঃ ইলিয়াছ মিয়া। জাতিসংঘ সচিবালয়ের প্রেরিত আনুষ্ঠানিক নিশ্চিতকরণ অনুযায়ী, তিনি বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সম্মেলনটি অনুষ্ঠিত হবে ৪–৬ নভেম্বর ২০২৫ তারিখে কাতারের রাজধানী দোহা শহরের কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টার (QNCC)-এ। প্রাক-সম্মেলন কার্যক্রম শুরু হবে ৩ নভেম্বর। ১৯৯৫ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত প্রথম বিশ্ব সামাজিক সম্মেলনের ৩০ বছর পূর্তি উপলক্ষে এবার দ্বিতীয়বারের মতো জাতিসংঘ এই আয়োজন করছে।

এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো— দারিদ্র্য বিমোচন, পূর্ণাঙ্গ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। বিশ্বব্যাপী বৈষম্য, প্রযুক্তিগত পরিবর্তন ও সামাজিক জটিলতার প্রেক্ষাপটে এই সম্মেলন সামাজিক উন্নয়নের প্রতি নতুন বৈশ্বিক অঙ্গীকার প্রদর্শন করবে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্বের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও তরুণ নেতৃত্ব এতে অংশ নেবেন।

মোঃ ইলিয়াছ মিয়া বলেন,

> “জাতিসংঘের এই বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ নেতৃত্ব হিসেবে অংশগ্রহণ আমার জন্য এক গর্বের বিষয়। আমি এই সম্মেলনে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মানবাধিকার সংকট তুলে ধরব।”

সিইএইচআরডিএফ-এর পক্ষ থেকে জানানো হয়, “এই সম্মেলনে বাংলাদেশের তরুণ প্রতিনিধি হিসেবে মোঃ ইলিয়াছ মিয়া’র অংশগ্রহণ শুধু সংস্থার নয়, বরং দেশের নাগরিক সমাজ, পরিবেশ ও মানবাধিকার আন্দোলনের জন্য একটি ঐতিহাসিক অর্জন।”

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দোহা সম্মেলন বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচার, আস্থা পুনর্গঠন ও মানবিক মূল্যবোধভিত্তিক নীতিনির্ধারণে নতুন দিকনির্দেশনা প্রদান করবে।

---

বার্তাপ্রেরক:
মোহাম্মাদ খুবাইব
অতিরিক্ত প্রধান পরিচালক (জিএইচকিউ)
সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিইএইচআরডিএফ)
📧 [email protected] | 🌐 cehrdf.net

 #শুভ  #জন্মদিন  #সিইএইচআরডিএফসিইএইচআরডিএফ-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা।  🔰 সূচনাআজ আমরা গর্বভরে স্মরণ করছি এক যুগ...
23/07/2025

#শুভ #জন্মদিন #সিইএইচআরডিএফ
সিইএইচআরডিএফ-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা।

🔰 সূচনা
আজ আমরা গর্বভরে স্মরণ করছি এক যুগ আগে গড়ে ওঠা একটি সাহসী উদ্যোগের ইতিহাস- সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম- সিইএইচআরডিএফ। এই সংগঠন জন্ম নিয়েছিল গ্লোবাল সাউথের নিপীড়িত জনতার আশা ও যন্ত্রণার গভীর ভিতর থেকে - পরিবেশগত ন্যায়, মানবিক মর্যাদা ও জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে আনার প্রত্যয়ে। এক যুগ পরে আজ আমরা দাঁড়িয়ে আছি একটি জাগ্রত সত্তার পাশে, যা কেবল কাজের নয়, চেতনার নাম।

🌿 পরিবেশ: প্রতিরোধ ও পুনর্গঠনের স্বপ্ন
নদী, বন, পাহাড়, উপকূল শুধু প্রকৃতি নয়, এটি জীবনের ধারক। কিন্তু লোভী দখলদারদের হাতে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে আমাদের পরিবেশ। আমরা দেখেছি কীভাবে বিনা অনুমতিতে বনজ সম্পদ কেটে নেওয়া হচ্ছে, কীভাবে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। সিইএইচআরডিএফ এই অন্যায়ের বিরুদ্ধে জনগণের সক্রিয়তা, সচেতনতা ও আন্দোলনের পথ তৈরি করেছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে উন্নয়ন প্রকৃতিকে ধ্বংস করে, তা আমরা মানি না।

🌊 জলবায়ু সংকট: আমাদের জীবনের লড়াই
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূল ডুবছে, কৃষিজমি নোনা হচ্ছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। কিন্তু যারা সবচেয়ে কম দায়ী, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা বলি এটি প্রকৃতির নয়, এটি রাজনৈতিক সংকট। ধনী রাষ্ট্রগুলো চুক্তি করে দায় এড়ায়, ক্ষতিগ্রস্তদের জন্য বিচারহীনতা চরমে পৌঁছায়। সিইএইচআরডিএফ এই অবিচারের বিরুদ্ধে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কথা বলছে। আমরা চাই- ক্ষতিপূরণ, অভিযোজন, এবং জলবায়ু উদ্বাস্তুদের স্বীকৃতি।

⚖ মানবাধিকার: নিষ্ক্রিয় নীতির বিপরীতে জীবন্ত প্রতিরোধ
গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, নিপীড়ন, উদ্বাস্তু সংকট- এগুলো কেবল সংখ্যার নয়, মানুষের জীবনের প্রশ্ন। সিইএইচআরডিএফ সবসময় প্রান্তিক মানুষের পাশে থেকেছে। আমরা বলেছি- রোহিঙ্গা জনগোষ্ঠী কেবল ‘সমস্যা’ নয়, তারা মানুষ, তাদেরও অধিকার আছে। একইভাবে আমরা গাজার ধ্বংসস্তূপে শিশুর কান্না শুনেছি, ফিলিস্তিনের প্রতিরোধে নিজেদের প্রতিবিম্ব খুঁজেছি। আমরা সিরিয়ায় গণআন্দোলনের পেছনের স্বপ্ন দেখেছি, যেখানে মানুষ রাষ্ট্র নয়, নিজের অধিকারের হয়ে দাঁড়িয়েছে।

🗳 সমাজ ও রাজনৈতিক চেতনা: রুপান্তরমূলক প্রতিরোধের আহ্বান
জনগণের মুক্তি শুধু উন্নয়ন নয়- এটি চেতনার প্রশ্ন। সিইএইচআরডিএফ এক দশকের বেশি সময় ধরে সমাজের ভেতরে রাজনৈতিক শিক্ষা ছড়িয়ে দিয়েছে- বাড়ি থেকে বাড়ি, উঠান থেকে উঠানে, তরুণ থেকে নারীদের মাঝে। আমাদের বিশ্বাস- জনগণ যখন নিজের অধিকার বোঝে, তখনই শক্তিশালী হয়। সেই শক্তিই আজকের জুলাই বিপ্লবের উত্তরাধিকার বহন করে- বাংলাদেশের প্রতিরোধ, গণদাবি, এবং বিকল্প শক্তির ইতিহাসে এটি অমলিন।

🏛 রাজনীতি: ক্ষমতা নয়, জবাবদিহি চাই
আমরা রাজনীতিকে দেখি জনগণের প্রয়োজন থেকে উৎসারিত এক শক্তি হিসেবে—ক্ষমতার দখলে সীমাবদ্ধ নয়। সিইএইচআরডিএফ স্থানীয় জনগণের মাধ্যমে নেতৃত্ব গড়েছে, কাউন্সিল গঠন করেছে, এবং বিকেন্দ্রীকৃত সিদ্ধান্ত গ্রহণের চর্চা চালু করেছে। আমরা চাই- গণতন্ত্রের নামে নির্বাচনী নাটক নয়, সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা।

💰 অর্থনীতি: লোভ নয়, বণ্টনের ভিত্তিতে সমাজ
পুঁজিবাদ কেবল পণ্য তৈরি করে না, এটি বৈষম্য সৃষ্টি করে। করপোরেট লোভ আমাদের জমি, শ্রম ও ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। সিইএইচআরডিএফ বলেছে- আমরা করপোরেশনের রাজত্ব চাই না, চাই জনগণের হাতে সম্পদের মালিকানা। আমরা গ্রামীণ অর্থনীতি, কৃষক নেতৃত্বাধীন উৎপাদন ব্যবস্থা, স্থানীয় বাণিজ্যচক্র ও কৃষিভিত্তিক সমাজব্যবস্থার পক্ষে। এই অর্থনীতিতে কর্পোরেট মুনাফা নয়, মানুষের প্রয়োজন হবে কেন্দ্রবিন্দু।

🎭 সংস্কৃতি: আত্মপরিচয়ের সংগ্রাম
সংস্কৃতি কেবল বিনোদন নয়, এটি অস্তিত্বের ভাষা। সিইএইচআরডিএফ লোকজ ঐতিহ্য, আদিবাসী চর্চা ও গণসংগীতের মাধ্যমে প্রতিরোধের সংস্কৃতি গড়ে তুলছে। আমরা চাই এমন একটি সাংস্কৃতিক পুনর্জাগরণ, যা জনগণকে আত্মসম্মান, ঐতিহ্য ও স্বপ্নে একত্রিত করবে।

🕊 জাতিসংঘ: এক নতুন কাঠামোর প্রয়োজন
আজকের বিশ্বে জাতিসংঘ হয়ে পড়েছে কিছু রাষ্ট্রের রাজনৈতিক খেলায় বন্দি এক অকার্যকর কাঠামো। এটি যখন গাজায় গণহত্যা থামাতে ব্যর্থ হয়, তখন প্রশ্ন উঠে- এই কাঠামো কী জনগণের প্রতিনিধি? সিইএইচআরডিএফ বিশ্বাস করে- একটি নতুন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক বৈশ্বিক কাঠামো দরকার, যেখানে প্রান্তিক রাষ্ট্র ও জনগণের কণ্ঠস্বর গুরুত্ব পাবে।

🗣️ প্রতিষ্ঠাতার বার্তা-
“আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে নদী ও নারীর, ভূমি ও মানুষের, ভাষা ও সংস্কৃতির অধিকার সমানভাবে স্বীকৃত হবে। সিইএইচআরডিএফ কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি জনগণের হাতে ভবিষ্যৎ নির্মাণের হাতিয়ার।”
মোঃ ইলিয়াছ মিয়া, প্রধান নির্বাহী, সিইএইচআরডিএফ

🔚 অঙ্গীকার
সিইএইচআরডিএফ-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধুই অতীত উদযাপন নয়, এটি ভবিষ্যতের প্রতি একটি নতুন দায়বদ্ধতা। আমাদের সংগ্রাম চলবে যতদিন রাষ্ট্রব্যবস্থা মানবিক হবে না, যতদিন প্রজন্মের জীবন নিরাপদ ও সম্মানজনক না হয়। আমরা থামবো না। আমরা কেবল প্রতিবাদ করি না- আমরা নির্মাণ করি।
আমরা কেবল প্রতিক্রিয়া দিই না- আমরা বিকল্প গড়ি।
আমরা কেবল স্বপ্ন দেখি না- আমরা বাস্তবতা বদলায়।
সিইএইচআরডিএফ বেঁচে থাকবে জনগণের ভিতরে, সংগ্রামে ও স্বপ্নে। এগিয়ে চলুক সিইএইচআরডিএফ- জনগণের শক্তিতে, বিকল্পের পথে, ও সাহসিকতায়।
সিইএইচআরডিএফ- একটি স্বপ্ন নয়, একটি প্রতিরোধ। একটি লড়াই নয়, একটি ভবিষ্যৎ।



#সিইএইচআরডিএফ

  -   "A humanitarian corridor in Arakan offers can be a catalyst for peace and justice. With a strong ceasefire, cooper...
29/04/2025

-
"A humanitarian corridor in Arakan offers can be a catalyst for peace and justice. With a strong ceasefire, cooperation and international support, it can transform humanitarian ideals into tangible
progress, ensuring the safe and dignified return of the Rohingya and restoring
hope in the region."

- Md. Ilias Miah, Chief Executive, CEHRDF




#সিইএইচআরডিএফ




 #ক্যাম্পেইন-  #আন্তর্জাতিক_খনিখনন_সচেতনতা_ও_সহায়তা_দিবস -  প্রতিপাদ্য:খনি ও বিস্ফোরক দ্রব্যজনিত বিপদ সম্পর্কে সচেতনতা ...
05/04/2025

#ক্যাম্পেইন- #আন্তর্জাতিক_খনিখনন_সচেতনতা_ও_সহায়তা_দিবস
-

প্রতিপাদ্য:
খনি ও বিস্ফোরক দ্রব্যজনিত বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহায়তার মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা।

Theme: Safe Futures Start Here.

আহবান:
বিশ্বব্যাপী বহু মানুষ এখনও স্থলমাইন ও বিস্ফোরক অবশিষ্টাংশের কারণে ঝুঁকিতে রয়েছে। যুদ্ধ শেষ হলেও এই বিপদ থেকেই যায়। আমাদের লক্ষ্য হলো এই বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো।

Call to Action:
আমরা সবাই মিলে মাইন বিস্ফোরণ ও এর পরিণতি সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারি।
✔️ বিস্ফোরক দ্রব্য ও স্থলমাইনের ঝুঁকি সম্পর্কে জানুন
✔️ আক্রান্ত জনগোষ্ঠীর সহায়তায় অংশগ্রহণ করুন
✔️ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও মানসিক সহযোগিতায় সহায়ক হোন

আমাদের সম্মিলিত পদক্ষেপ একটি নিরাপদ, সহমর্মিতাপূর্ণ ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে সহায়তা করবে।

ইতিহাস:
আন্তর্জাতিক খনিখনন সচেতনতা ও সহায়তা দিবসের উদ্দেশ্য হলো বিস্ফোরক দ্রব্যজনিত ঝুঁকি সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্তদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা।

History:
The International Day for Mine Awareness and Assistance in Mine Action aims to raise awareness about landmines and explosive remnants of war and promote efforts to clear them and support survivors.

প্রধান নির্বাহীর বক্তব্য:
"মাইন অপসারণ শুধু বিস্ফোরক সরানো নয়; এটি নিরাপত্তা, সম্মান ও পুনর্গঠনের একটি প্রতিশ্রুতি। চলুন, আমরা একটি নিরাপদ ও সহায়ক সমাজ গড়ার জন্য একসাথে কাজ করি।"
— মোঃ ইলিয়াছ মিয়া, প্রধান নির্বাহী, সিইএইচআরডিএফ

Chief Executive's Speech:
"Mine action is not just about removing explosives; it's about restoring dignity, safety, and opportunity for communities. Let us commit to a world free of landmines, where every step is safe."
— Md. Ilias Miah, Chief Executive, CEHRDF

জনস্বার্থেঃ
সিইএইচআরডিএফ ক্যাম্পেইন
সিইএইচআরডিএফ নিয়ন্ত্রণ ডিভিশন
Centre for Environment, Human Rights & Development Forum - CEHRDF

🔹 স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হোন
📌 ফেসবুক: https://facebook.com/cehrdf
📧 ই-মেইল: [email protected]
📞 ফোন: +8801876-044999

শুভেচ্ছান্তে
রেজাউল হায়াত রেজা
এক্টিং কো-অর্ডিনেটর, নিয়ন্ত্রণ ডিভিশন
সিইএইচআরডিএফ

হ্যাশট্যাগ:
CEHRDF INTERNATIONAL MINE AWARENESS DAY CAMPAIGN


#সিইএইচআরডিএফ

  -    The development of women's quality of life signifies a new Bangladesh. Historically, women in this region have be...
09/02/2025

-
The development of women's quality of life signifies a new Bangladesh. Historically, women in this region have been undervalued. We believe that women's contributions to society, the economy, politics, and culture should be reassessed. From adolescence to pregnancy and until a child reaches the age of five, the state should invest significantly in women's well-being. This will help build a healthy, strong, and intelligent generation.
-Md. Ilias Miah, Chief Executive, CEHRDF

#বার্তা- #নারী #কল্যাণ
"নারীদের জীবনমান উন্নয়ন মানেই একটি নতুন বাংলাদেশ। ঐতিহাসিকভাবে এ জনপদে নারীদের অবমূল্যায়ন করা হয়েছে। আমরা মনে করি, সমাজ, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিতে নারীদের অবদান নতুন করে মূল্যায়ন করা উচিত। কিশোরী বয়স থেকে একজন গর্ভবতী নারী এবং তার শিশুর পাঁচ বছর বয়স পর্যন্ত নারীদের পেছনে রাষ্ট্রের ব্যাপক অর্থ ব্যয় করা উচিত। এতে করে একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে উঠবে।"
-মোঃ ইলিয়াছ মিয়া, প্রধান নির্বাহী, সিইএইচআরডিএফ



#সিইএইচআরডিএফ




মোঃ ইলিয়াছ মিয়া- একজন দূরদর্শী, বিচক্ষণ, সৎ এবং জ্ঞানী তরুণ নেতৃত্ব। ওনার সরলতা, সাদাসিধে জীবনযাপন এবং সকল শ্রেণির মানুষ...
09/02/2025

মোঃ ইলিয়াছ মিয়া- একজন দূরদর্শী, বিচক্ষণ, সৎ এবং জ্ঞানী তরুণ নেতৃত্ব। ওনার সরলতা, সাদাসিধে জীবনযাপন এবং সকল শ্রেণির মানুষকে আপন করে নেওয়ার গুণাবলি গুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

এই বিলাসিতার সময়ে এমন সাধারণ জীবনযাপন করা তরুণ খুঁজে পাওয়া দুষ্কর। যিনি তার জ্ঞান এবং সততার সংমিশ্রণে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

একজন মানুষ কতটা ভোগবাদী, বিলাসিতা এবং এলিটিজমের উর্ধ্বে উঠে জীবন-যাপন করতে পারে তা ওনাকে না দেখলে বা না মিশলে বুঝা যাবে না।
২০১৭ সাল থেকে ওনাকে পড়ছি, জানছি। দিনদিন অবাকই হচ্ছি। কিভাবে পারে একজন মেধাবী তরুণ এমন মোহ-বিহীন জীবন লিড করতে!!!

ওনার বড় বড় স্বপ্নগুলো পূরণ হয় কিনা সেটি আল্লাহ ভালো জানেন কিন্তু যেভাবে খেয়ে না খেয়ে লেগে আছেন নিসন্দেহে এই সমাজের জন্য ইলিয়াছ মিয়ারা একদিন আর্শীবাদের চাবি হয়ে আর্বিভাব হবেন, ইনশাআল্লাহ।

Mohammad Ilias Mia is a visionary, wise, honest, and knowledgeable young leader. His simplicity, straightforward lifestyle, and the ability to connect with people from all walks of life are qualities that will undoubtedly leave you in awe.

In this age of luxury, it is rare to find such a young person who lives such a humble life. With his blend of knowledge and integrity, he has taken himself to remarkable heights.
You won't fully understand how a person can rise above materialism, luxury, and elitism to live such a life unless you meet or interact with him.

I have been learning from him since 2017, and every day I am amazed. How can such an intelligent young person lead a life free from worldly attachment.

Whether his big dreams come true or not, only Allah knows. But the way he perseveres, despite hardships, it is undeniable that one day, Md Ilias Mia will become the key to blessings for this society, InshaAllah.



#সিইএইচআরডিএফ


 -        "From a new world perspective, the Summit of the Future is our chance to break away from outdated systems and ...
14/09/2024

-
"From a new world perspective, the Summit of the Future is our chance to break away from outdated systems and create a global framework that prioritizes justice, equity and sustainability. It’s a call for fresh leadership, where the voices of the marginalized, especially youth, drive the transformation we need.

-MD. ILIAS MIAH, CHIEF EXECUTIVE, CEHRDF







#সিইএইচআরডিএফ





 #বার্তা-  #বাঁকখালী  #নদী“বাঁকখালী নদীর দখল ও দূষণ, পাড় রক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধের মাধ্যমে আমাদের পরিবেশ ...
08/09/2024

#বার্তা- #বাঁকখালী #নদী
“বাঁকখালী নদীর দখল ও দূষণ, পাড় রক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধের মাধ্যমে আমাদের পরিবেশ ও নদী রক্ষার দায়িত্ব এখনই নিতে হবে। উজানে পাহাড় কর্তনের কারণে নদীর প্রাণশক্তি হারাচ্ছে, যা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। নদীকে রক্ষা করা মানে আমাদের সংস্কৃতি, পরিবেশ ও টেকসই ভবিষ্যত রক্ষা করা। তাই এখনই প্রয়োজন স্থানীয় কমিউনিটি, প্রশাসন এবং যুব সমাজের সমন্বিত উদ্যোগ, যাতে বাঁকখালী নদীর স্বচ্ছতা ও জীবনপ্রবাহ নিশ্চিত করা যায়।”

মোঃ ইলিয়াছ মিয়া, প্রধান নির্বাহী, সিইএইচআরডিএফ









#সিইএইচআরডিএফ





  -     "Adaptation finance for Bangladesh is a lifeline for millions facing the harsh realities of climate change. As o...
08/09/2024

-
"Adaptation finance for Bangladesh is a lifeline for millions facing the harsh realities of climate change. As one of the most vulnerable countries, we need a fair share of global resources to strengthen our resilience, protect our communities and ensure a sustainable future for all. It is time for the world to recognize our urgent need and act with justice and solidarity."

-MD. ILIAS MIAH, CHIEF EXECUTIVE, CEHRDF






#সিইএইচআরডিএফ





 #বার্তা-  #আমাদের  #শ্রমশক্তি"বিদেশে শ্রমিক পাঠানোর উপর নির্ভরশীলতা কমিয়ে, আমরা যদি দেশে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা ত...
07/09/2024

#বার্তা- #আমাদের #শ্রমশক্তি
"বিদেশে শ্রমিক পাঠানোর উপর নির্ভরশীলতা কমিয়ে, আমরা যদি দেশে নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি করতে পারি, তবে আমাদের অর্থনীতি হবে আরও শক্তিশালী, স্বাধীন এবং টেকসই যা সবার জন্য সমৃদ্ধি বয়ে আনবে। বিদেশে শ্রমিক পাঠানো অমানবিক, অমর্যাদাকর ও জাতীয় শক্তির অপচয়; তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশের মধ্যেই সম্ভাবনার দ্বার খুলে দেওয়া।"

মোঃ ইলিয়াছ মিয়া, প্রধান নির্বাহী, সিইএইচআরডিএফ







#সিইএইচআরডিএফ





 -      "True governance is measured not by the ease of a government's change but by the steadfast adherence to the rule...
27/08/2024

-
"True governance is measured not by the ease of a government's change but by the steadfast adherence to the rule of law during the transition. Only when the rule of law prevails can power shift without chaos, ensuring justice and stability for the people."

-MD. ILIAS MIAH, CHIEF EXECUTIVE, CEHRDF




#সিইএইচআরডিএফ





Address


Alerts

Be the first to know and let us send you an email when Office of the Assistant Principal Secretary, Development- Cehrdf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Office of the Assistant Principal Secretary, Development- Cehrdf:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share