09/10/2021
সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৪৫।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৭৪ জনের। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪৩ জন।