Alumni Association, EEE, Stamford University Bangladesh

Alumni Association, EEE, Stamford University Bangladesh “Alumni Association of EEE, Stamford University Bangladesh” hereafter referred to as “SEEEAA"

এ বছরের “ইফতার মাহফিল ও মীটআপ” এ উপস্থিত ছিলেন প্রায় ১৫০ জনের অধিক। অনুষ্ঠানের সফল আয়োজনের এই ছবিগুলোতে ফ্রেমবন্দী হয়েছ...
09/03/2026

এ বছরের “ইফতার মাহফিল ও মীটআপ” এ উপস্থিত ছিলেন প্রায় ১৫০ জনের অধিক। অনুষ্ঠানের সফল আয়োজনের এই ছবিগুলোতে ফ্রেমবন্দী হয়েছেন কিছু হাসিমুখ।

এই অনুষ্ঠানটিকে অলংকৃত করেছিলেন আইইবি’র সম্মানিত নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ফ‍্যাকাল্টিবৃন্দ ও এলামনাইবৃন্দ।

এ বছরের “ইফতার মাহফিল ও মীটআপ” এ উপস্থিত ছিলেন প্রায় ১৫০ জনের অধিক। অনুষ্ঠানের সফল সমাপ্তির এই ছবিটিতে ফ্রেমবন্দী হয়েছেন...
09/03/2026

এ বছরের “ইফতার মাহফিল ও মীটআপ” এ উপস্থিত ছিলেন প্রায় ১৫০ জনের অধিক। অনুষ্ঠানের সফল সমাপ্তির এই ছবিটিতে ফ্রেমবন্দী হয়েছেন কিছু হাসিমুখ।

এই অনুষ্ঠানটিকে অলংকৃত করেছিলেন আইইবি’র সম্মানিত নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ফ‍্যাকাল্টিবৃন্দ ও এলামনাইবৃন্দ।

তিনটি বিশেষ আহবানে “ভোট অব থ‍্যাংকস” স্পীচ এর মাধ‍্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করেন ইইই এলামনাই এসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট, প্রকৌশলী জনাব মোহাম্মদ ইমরান হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইইই এলামনাই এসোসিয়েশনের সম্মানিত সাধারন সম্পাদক (অতিঃ) প্রকৌশলী জনাব নুর নবী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইইবি’র সম্মানিত মেম্বার সেক্রেটারী ও ইইই এলামনাই এসোসিয়েশনের নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস‍্য, প্রকৌশলী জনাব গোলাম রহমান রাজীব।

ইইই এলামনাই এসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট, প্রকৌশলী জনাব মোহাম্মদ ইমরান হোসাইন এর স্পীচটি হুবহু তুলে ধরা হলো-

“ স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহের সম্মিলিত এই আয়োজনে আপনাদের উপস্থিতি আজকের অনুষ্ঠানকে পরিপূর্ণতা দিয়েছে। এ জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সংক্ষেপে তিনটি বিষয় তুলে ধরে আমি আমার বক্তব্য শেষ করতে চাই।

প্রথমত, আইইবি যেন সকল মত, দল, বর্ণ ও শ্রেণীভেদের ঊর্ধ্বে উঠে দেশের সব প্রকৌশলীর অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখে। বিশেষ করে পাবলিক ও প্রাইভেট সেক্টরের মধ্যে যে বৈষম্য দীর্ঘদিন ধরে বিদ্যমান, তা নিরসনে একটি সুদূরপ্রসারী ও কার্যকর মহাপরিকল্পনা গ্রহণ সময়ের দাবি।

দ্বিতীয়ত, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর সেন্ট্রাল এলামনাই প্ল্যাটফর্ম গঠন এখন আর শুধু প্রত্যাশা নয়, এটি প্রয়োজন। আমরা আশা করি, এ বছরের মধ্যেই এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে।

তৃতীয়ত, আইইবি’র বিভিন্ন কার্যক্রমে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের সক্রিয় অংশগ্রহণ এবং নির্বাচিত প্রতিনিধি হিসেবে সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে চলতি বছরেই একটি সুস্পষ্ট ও ফলপ্রসূ পরিকল্পনা গ্রহণ করা হোক- এটাই আমাদের প্রত্যাশা।

পবিত্র মাহে রমজানের বাকি দিনগুলো আমরা যেন যথাযথ মর্যাদা, সংযম ও আমলের মাধ্যমে পূর্ণ করতে পারি- এই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। “

With Stamford University Bangladesh – we just got recognised as one of their top fans! 🎉
15/08/2025

With Stamford University Bangladesh – we just got recognised as one of their top fans! 🎉

Dear Alumnus,We will have a new chapter coming ahead!We need to revamp our association!We are ONE !Stay tuned !
14/08/2025

Dear Alumnus,

We will have a new chapter coming ahead!

We need to revamp our association!

We are ONE !

Stay tuned !

Stamford Alumnus | Engr. Mohammad Imran Hossain | Batch 27President of the Alumni Association, Dept. of EEE, Stamford University Bangladesh.SEEEAA founded in...

26/01/2025
25/01/2025

আজ ইইই বিভাগের এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মরহুমা ফাতিনাজ ফিরোজ ম্যামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে তার রূহের মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের সুনাম পুনুরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সম্মানিত ফ্যাকাল্টিবৃন্দ, বোর্ড অফ ট্রাস্টিজ এর মেম্বারবৃন্দ, এ্যালামনাই এ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ সিনিয়র বোর্ড এর নেতৃবৃন্দ ও উপস্থিত সকল ছাত্রছাত্রীবৃন্দ ।

প্রিয় এলামনাই বৃন্দ,আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলা...
24/01/2025

প্রিয় এলামনাই বৃন্দ,
আসসালামু আলাইকুম।

আশাকরি সবাই ভালো আছেন।

আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস ফাতিনাজ ফিরোজ গত ৮ জানুয়ারি, ২০২৫ ইং ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

পরলোকগত জনাব ফাতিনাজ ফিরোজের আত্নার মাগফিরাত কামনা করে স্টামফোর্ড ইইই এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে আগামী ২৫/০১/২০২৫ ইং, রোজ-শনিবার, বাদ আসর স্টামফোর্ড ইউনিভার্সিটি সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আপনাদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে,
ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী
সাধারণ সম্পাদক (অতি:)
SEEEAA

09/01/2025

শোক সংবাদ
-------------------------
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগি মিসেস ফাতিনাজ ফিরোজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (৮ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যা ৭:৪০ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। স্টামফোর্ড পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

মরহুমার প্রথম নামাজে জানাজা আগামী শুক্রবার সকাল ১১ টায় স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাহ্ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী করস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হবে।

Address

51 Siddheswari Road
Dhaka
1217

Opening Hours

Thursday 16:45 - 17:45
Friday 16:45 - 18:00

Telephone

+8801682501554

Alerts

Be the first to know and let us send you an email when Alumni Association, EEE, Stamford University Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Alumni Association, EEE, Stamford University Bangladesh:

Share