SSC 83 Welfare Foundation

  • Home
  • SSC 83 Welfare Foundation

SSC 83 Welfare Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SSC 83 Welfare Foundation, Nonprofit Organization, 53, Gareeb-e-Nawaz Avenue, Sector/13, .

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের তিরাশিয়ান প্রিয় বন্ধু ও এসএসসি তিরাশি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  Kabi...
02/08/2024

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের তিরাশিয়ান প্রিয় বন্ধু ও এসএসসি তিরাশি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক Kabir Noton এর মা বার্ধক্য জনিত কারণে গতকাল ০২/০৮/২৪ তারিখে দুপুর ১২:২০ মিনিটে চট্টগ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারের সবাইকে শোক কাটিয়ে উঠার শক্তি দিন । আমিন।

02/07/2024
01/07/2024

সকলের প্রিয় বন্ধু প্রিয় তিরাশিয়ান ও এসএসসি৮৩ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য ও জয়পুর হাট জেলার জেলা সমন্বয়ক তাজুল ইসলাম কাজলের অকাল মৃত্যুতে আমরা শোকাহত!

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভার আয়োজন করা হয়েছে।
তারিখ : ৫ই জুলাই, রোজ-শুক্রবার, বেলা ৪ঃ০০ (চার ) ঘটিকা।
স্থান : মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ অডিটোরিয়াম, মোহাম্মদপুর।
উক্ত দোয়া ও শোক সভায় সকল তিরাশিয়ান বন্ধুদের কে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ রইলো।

আজ বাদ মাগরিব প্রহলাদপুর,শ্রীপুর, গাজীপুর গিয়ে  তিরাশিয়ান প্রিয় বন্ধু মরহুম আইয়ুব আলীর স্ত্রীর নিকট আমরা গাজীপুর তিরাশিয়...
06/06/2024

আজ বাদ মাগরিব প্রহলাদপুর,শ্রীপুর, গাজীপুর গিয়ে তিরাশিয়ান প্রিয় বন্ধু মরহুম আইয়ুব আলীর স্ত্রীর নিকট আমরা গাজীপুর তিরাশিয়ান বন্ধুরা এসএসসি তিরাশি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০,০০০/= এবং গাজীপুর তিরাশিয়ানদের পক্ষ থেকে আরও ৫০,০০০/= মোট ১,০০,০০০/= টাকা প্রদান করা হলো।
মহান আল্লাহ পাক মরহুমার পরিবারের সবাইকে নেক হায়াত,সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।
--- শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসিন খান

21/04/2024

তাং ২০/০৪/২০২৪

তন্ময় মতিন
জি,এম সদস্য নং-১৭৪
এসএসসি-৮৩ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

বিষয়ঃ- চিকিৎসা সাহায্য সংক্রান্ত বিষয় নিষ্পত্তি প্রসঙ্গে।

তোমার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, SSC83 Welfare Foundation, ১৯৮৩ সালে এসএসসি পাস কৃত বন্ধুদের একটি মানবিক সংগঠন -যা সদস্যদের সদস্য ফি ও ঐচ্ছিক অনুদানে গঠিত ফান্ড থেকে সদস্যদের কল্যাণে কাজ করে থাকে । বিশেষ করে চিকিৎসা ও শিক্ষা ব্যয় মিটাতে অপারগ প্রকৃত আর্থিক সংকটে থাকা বন্ধুদেরকে একটি নির্দিষ্ট ও স্বচ্ছ প্রক্রিয়ায় সহযোগিতা করে থাকে।
কিছুদিন পূর্বে তোমার টাইমলাইনে তোমার অসুস্থতার বিবরণ ও বন্ধুদের নিকট সাহায্যের আবেদন জানিয়ে পোস্টের আলোকে নির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য স্বপ্রণোদিত হয়ে তোমার জন্য সাহায্যের প্রস্তাব উত্থাপন করে এবং প্রস্তাব নির্বাহী কমিটিতে আলোচনা করে প্রাথমিকভাবে বিবেচনা জন্য গৃহীত হয়। বিবেচনার জন্য গৃহীত হওয়ার পর পর ই তোমার সম্পর্কে অনেকগুলি গুরুত্বপূর্ন তথ্য ও অভিযোগ আমাদের কাছে আসে।
তাছাড়াও সাহায্য প্রাপ্তির জন্য প্রাথমিক শর্ত হলো সহযোগিতার জন্য সভাপতি/ সাধারন সম্পাদক বরাবরে আবেদন করতে হয়, যা তুমি এখনো কর নাই, এমনকি সাহায্য প্রাপ্তির জন্য নির্বাহী কমিটির কোন সদস্যের সাথেও যোগাযোগ কর নাই । তাই তোমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং আবেদন না থাকার কারণে আমরা নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে তোমার সহযোগিতার বিষয়টি স্থগিত করি ।
যেহেতু তোমার কোন লিখিত আবেদন নাই এবং আমরা ও তোমাকে লিখিতভাবে সহযোগিতা দেওয়া কথা নিশ্চিত করি নাই তাই সহযেগিতা স্থগিত করার বিষয়টি তোমাকে জানানোর প্রয়োজন মনে করি নাই।

আমাদের নীতি অনুসারে আমরা কোন সদস্যের মানহানি হতে পারে এমন কোন তথ্য কোথাও প্রকাশ করি না । কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম গত কয়েক দিন ধরে তুমি তোমার নিজস্ব টাইমলাইনে এবং এসএসসি৮৩ সংক্রান্ত কয়েকটি গ্রুপে ফাউন্ডেশন সম্পর্কে তোমার মনগড়া অভিযোগ তুলে সংগঠনের সম্মানহানির চেষ্টায় লিপ্ত রয়েছো যা সংগঠন বিরোধী ও অত্যন্ত গর্হিত কাজ।
এমতাবস্থায় তোমার বিরুদ্ধে উত্থপিত অভিযোগ ও তোমাকে সাহায্য প্রদানের বিষয়টি চূড়ান্তভাবে মিমাংসা করার লক্ষ্যে তোমার এসএসসি উত্তীর্ণর সার্টিফিকেট, চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র এবং চিকিৎসা ব্যয় ও এ পর্যন্ত চিকিৎসা সহায়তা হিসাবে কার কার কাছ থেকে, কি পরিমান সহযোগীতা পেয়েছো -তার বিবরন আগামী সাত দিনের মধ্যে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়, ৫৮ গরীবে নেওয়াজ এভিনিউ, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা ১২৩০ এ প্রেরণ করার জন্য বিশেষ অনুরোধ রইলো।

কবির নোটন
সাধারণ সম্পাদক
এস এস সি ৮৩ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ।

13/04/2024

প্রিয়, বন্ধুরা, কয়েক দিন যাবৎ তন্ময় মতিনের একটা পোস্ট নিয়ে তোমাদের মনে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে হয়ত।হওয়াটাই স্বাভাবিক, কিছু বন্ধু নিজ দায়িত্বে বেশ শক্ত জবাবও দিয়েছে, ফাউন্ডেশন তাদের কাছে কৃতজ্ঞ।
বন্ধু টি আমাদের বহু গুণে গুণান্বিত।একাধারে গায়ক, লিখক,আবৃত্তিকার আরো অনেক কিছু। এমন একটি বহু গুণে গুণান্বিত বন্ধুর অসুস্থতায় কার না মন খারাপ হয়। আমাদের অনেক গুনি,গায়ক লিখক বন্ধুদের সুপারিশ ও সহানুভূতি বিবেচনায় ,ফাউন্ডেশন এর কিছু নিয়ম নীতি শিথিল করে ,বিশেষ বিবেচনায় এই বন্ধুটির জন্যে আমরা সহযোগিতার হাত বাড়াই । সর্বশেষ নির্বাহী কমিটির সভায় দুজন ডাক্তার বন্ধুর উপস্থিতিতে , ওর বিষয়ে ঘণ্টা ব্যাপি আলোচনা করি, এবং বেশ কিছু গুরুতর(যা ভদ্রতার খাতিরে উল্লেখ করা যাচ্ছে না) অভিযোগের আদ্যপান্ত আলোচনা করে আমরা সাময়িক সময়ের জন্যে বিষয়টি ,রমজান পরবর্তী সময়ে আরো যাচাই বাছাই এর জন্যে প্রস্তাব করি। আমাদের বিবেচনায় বন্ধুদের অসুস্থতা যেমন বিবেচনায় থাকে ,তেমনি এটাও থাকে যে, ফান্ড গুলু বন্ধুদের অত্যন্ত আন্তরিক অণুদান। এটা যাতে ১০০% যথাযোগ্য ব্যবহার হয় ,সেটা থাকে বিশেষ বিবেচ্য। আমরা যতটুকু জানি ,অন্য একটা বন্ধু গ্রুপ থেকেও সে বেশ ভালো সহযোগিতা পাচ্ছিল, যা তার চিকিৎসার জন্যে যথেষ্ট হওয়ার কথা। এরই মধ্যে ,যাদের মাধ্যমে কথা বলে সে সহযোগিতা চেয়েছে ,তাদের মতামতের তোয়াক্কা না করে অত্যন্ত নিম্ন মানের ,মিথ্যা ও রুচিহীন ভাষায় ফাউন্ডেশন নিয়ে লিখা বিভিন্ন গ্রপে দেয়। অটো অ্যাপ্রুভ হওয়া অনেক বন্ধু গ্রুপ সেটা তাৎক্ষণিক ডিলিট করে। ওই সকল গ্রুপ এর এডমিন দের কাছে আমরা বিশেষ কৃতজ্ঞ। আমাদের সমগ্র তিরাশিয়ান দের মাঝে খুবই জনপ্রিয় ,অত্যন্ত বিনয়ী (সর্বজন স্বীকৃত) একজন পারফর্মার বন্ধুর অনুরোধ উপেক্ষা করে ,সে তার সিদ্ধান্তে অটল থাকে, এবং সে বন্ধু পোস্ট টি রিমুভ করা থেকে বিরত থাকে। অথচ তাকে সবার মাঝে পরিচয়(মানবিক কারণে) করানোর পেছনে ওই বন্ধুর অবদান সবচেয়ে বেশি। পাঁচ শতাধিক বন্ধুর অনুদানে এই ফাউন্ডেশন। ২৯ চৌকষ বন্ধুর সমন্বয়ে নির্বাহী কমিটি, এদের মূল্যায়ন কে হেলায় ঠেলে,হুটহাট যে কিছু মন্তব্য ছুড়ে না দেয়ার জন্যে বন্ধু ,বিশেষ করে বান্ধবী মহল কে বিশেষ অনুরোধ করছি। এই অনুদানের টাকা কারো একার টাকা নয় বন্ধু রা ,আমরা যারা দায়িত্বে আছি আমরা শুধু কাস্টোডিয়ান মাত্র।
আরো যাচাই বাছাই শেষে আরো বিস্তারিত জবাব দিতেও আমরা প্রস্তুত বন্ধু। কিন্তু সেটা ওর জন্যে কতটুকু সুখ কর হবে সেটা ই মূল বিবেচ্য। তোমরা তোমাদের সুচিন্তিত মতামত জানাবে ,এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী কি পদক্ষেপ নিতে পারি,। বন্ধুরা এই ফাউন্ডেশন তোমার আমার সকলের অনেক স্বপ্নের ও কষ্টের ফসল। কারো মন গড়া ,মিথ্যা মন্তব্যের কারণে ফাউণ্ডেশন এর ইমেজ আমরা ক্ষুণ্ন হতে দিতে পারি না । সবার জন্যে শুভ কামনা, ঈদ মোবারক।।
ইতিমধ্যে অনেক বন্ধু গ্রুপ ভুল বুঝতে পেরে ,লিখাটি ওদের গ্রুপ থেকে উইথড্র করেছে, ওদের কে অন্তঃস্থল থেকে সাধুবাদ। আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। ক্রমে সবাই বুঝতে পারবে, নিশ্চই।।

General Secretary - SSC 83 Welfare Foundation.

SSC 83 Welfare Foundation এর কার্য নির্বাহী পর্ষদের ৭ম সভা ১৫/০৩/২০২৪ তারিখ  বিকেল ৩:০০ টায় ফাউন্ডেশনের সকল উপদেষ্টা, সম...
16/03/2024

SSC 83 Welfare Foundation এর কার্য নির্বাহী পর্ষদের ৭ম সভা ১৫/০৩/২০২৪ তারিখ বিকেল ৩:০০ টায় ফাউন্ডেশনের সকল উপদেষ্টা, সম্পাদক ও নির্বাহী সদস্যদের স্ব -শরীর ও ভার্চুয়্যাল উপস্থিতিতে ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোটন কবীরের সঞ্চালনায় ফাউন্ডেশনের উত্তরাস্থ অফিসে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ভার্চুয়্যালী অনুষ্ঠিত ৬ষ্ঠ সভায় গৃহিত সিদ্ধান্ত সমুহের অনুমোদন, ১০/০৫/২৪ তারিখ রোজ শুক্রবার সুবিধা জনক স্থানে বার্ষিক সাধারণ সভা আয়োজন, আগামী দিনে ফাউন্ডেশনের কার্যক্রমে গতিশীলতা আনতে ও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন, দোয়া মাহফিল ও সভাপতি কর্তৃক আয়োজিত ইফতারের আয়োজনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা। ❤️🤲

চিকিৎসাধীন বন্ধু মোস্তফা রফিকুল আলম বুলুর পাশে ওয়েলফেয়ার ফাউন্ডেশন। কয়েকদিনের মধ্যেই বন্ধুর ওপেন হার্ট সার্জারি হবে। ...
09/02/2024

চিকিৎসাধীন বন্ধু মোস্তফা রফিকুল আলম বুলুর পাশে ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
কয়েকদিনের মধ্যেই বন্ধুর ওপেন হার্ট সার্জারি হবে। বন্ধুটি সবার কাছে সুস্থতার জন্য দোয়া প্রার্থী।
- অর্থ সম্পাদক, SSC 83 Welfare Foundation.

প্রফেসর ডা: শফিক হাছান জুয়েল , বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, পাবনা মেডিকেল কলেজ, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দাতা সদস্য ও স...
05/02/2024

প্রফেসর ডা: শফিক হাছান জুয়েল , বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, পাবনা মেডিকেল কলেজ, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দাতা সদস্য ও সম্মানিত উপদেষ্টা - একজন গর্ব করার মতো তিরাশিয়ান।
যারা ইতিমধ্যে তার সংস্পর্শে এসেছে তাদের নিকট তার জন্য কোন বিশেষণের প্রয়োজন নেই।যারা আমাদের দুইটি হেল্থ ক্যাম্পে অংশগ্রহণ করেছো বা ব্যক্তিগত ভাবে চিকিৎসা পরামর্শ নিয়েছো তারা বন্ধুটির অসামান্য মেধা ও বন্ধুদের প্রতি আন্তরিকতা উপলব্ধি করেছো।

পেশাগত কারণে অত্যন্ত ব্যস্ত এই বন্ধুটি দুইটি হেল্প ক্যাম্পেই পূর্ণ সময়ে জন্য স্বপ্রনোদিত হয়ে উপস্থিত ছিল এবং হেল্থ ক্যাম্প কে কার্যকরী করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে।

এই বন্ধুটি শুধুমাত্র মেধা ও সময় দিয়েই বন্ধুদের কল্যাণে পাশে দাঁড়ায় নাই - সেই সাথে আর্থিক সহযোগিতায় ও অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বন্ধুটি প্রতিবছর টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার ) টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই প্রতিশ্রুতি অনুসারে আজ ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা করেছে।
SSC83 Welfare Foundation এর পক্ষ থেকে বন্ধুটির জন্য রইলো আকৃত্তিম ভালোবাসা, দোয়া ও কৃতজ্ঞতা।

Address

53, Gareeb-e-Nawaz Avenue, Sector/13

1230

Alerts

Be the first to know and let us send you an email when SSC 83 Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share