05/04/2026
আপনার শিশুর সুরক্ষায় শুরু হলো জরুরি হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি! 💉🛡️
দেশের সাম্প্রতিক হামের প্রকোপ রুখতে আজ থেকেই সরকার গ্রহণ করেছে বিশেষ উদ্যোগ। প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় এই জরুরি টিকা দেওয়া হবে।
অভিভাবকদের জন্য জরুরি নির্দেশনা:
💉 অবস্থান: শিশুকে টিকা দেওয়ার পর অন্তত ৩০ মিনিট কেন্দ্রে অপেক্ষা করুন।
⚠️ সতর্কতা: টিকার পর কোনো অস্বাভাবিক উপসর্গ বা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে স্বাস্থ্যকর্মীকে জানান।
🩺 অসুস্থ শিশুদের জন্য: যদি শিশু বর্তমানে অসুস্থ থাকে, তবে তাকে এখন টিকা দেবেন না। শিশু পুরোপুরি সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার ব্যবস্থা করুন।
আপনার সচেতনতাই পারে শিশুকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে। দেরি না করে আপনার এলাকার টিকাদান কেন্দ্রের খোঁজ নিন।
# #টিকা_নিন_সুস্থ_থাকুন #বাংলাদেশ_স্বাস্থ্য_সেবা