Jadavpur Nabo Udiron Helpage Society

Jadavpur Nabo Udiron Helpage Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jadavpur Nabo Udiron Helpage Society, Non-Governmental Organization (NGO), San Diego, CA.

At D. M office
11/08/2025

At D. M office

দুর্গোৎসব  যখন সর্বজনীন তখন উৎসবের আনন্দ-উৎসবের সাজও হোক্ সবার জন্য-এই ভাবনা থেকেই যাদবপুর নব উদীরণ হেল্পেজ সোসাইটি প্রত...
10/03/2025

দুর্গোৎসব যখন সর্বজনীন তখন উৎসবের আনন্দ-উৎসবের সাজও হোক্ সবার জন্য-এই ভাবনা থেকেই যাদবপুর নব উদীরণ হেল্পেজ সোসাইটি প্রত্যেকবারের মতো এবারেও উদ্যোগ নিয়েছিল সেইসব মানুষকে নতুন বস্ত্রে সাজিয়ে তোলার যাঁরা আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে দিন গুজরান করেন।দক্ষিণ নবগ্রাম দুর্গোৎসব কমিটির আহ্বানে এই কাজের জন্য গত পঞ্চমীর দিন আমরা পৌঁছে গেছিলাম গড়িয়ার নবগ্রামে।আমাদের হেল্পেজ সোসাইটির সাধ ও সাধ্যের মধ্যে ফারাক বিস্তর।তাও কিছু সমমনস্ক মানুষের সহায়তায় সংস্থার পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম কিছু নতুন পোশাক ও বস্ত্র বিভিন্ন বয়সী মানুষের কাছে পৌঁছে দেওয়ার।এছাড়া নানা বয়সী স্থানীয় শিশু কিশোর-কিশোরীদের জন্য আমরা আয়োজন করেছিলাম 'বসে আঁকো প্রতিযোগিতা'র।প্রতিযোগিতার শেষে ছিল বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার ও নতুন জামা-কাপড় পাওয়ার পরে প্রাপকদের মুখের অমলিন হাসিই ছিল আমাদের জন্য এবারের পুজোর সেরা উপহার।
"সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে"-এই ভাবনাকে অন্তরে রেখে সকলের শুভেচ্ছায় আগামীদিনে আমরা আরও এগিয়ে যেতে চাই। যাদবপুর নব উদীরণকে যারা এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে প্রতিনিয়ত দূর থেকে বা পাশে এসে তাদের সকলকে অনেক অনেক সাধুবাদ। তোমরা আছ বলেই এতগুলো মানুষের মুখে হাসি ফোটাতে পারছি।।

09/01/2025
Consumer Awareness programme at Nabo Ballygunge Mahavidyalay on 7th July 2025 organized by Jadavpur Nabo Udiron Helpage ...
07/15/2025

Consumer Awareness programme at Nabo Ballygunge Mahavidyalay on 7th July 2025 organized by Jadavpur Nabo Udiron Helpage society

05/10/2025

" বরিষ ধরা মাঝে শান্তির বারি!"
কবিসার্বভৌম রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিনটি(৯.৫.২৫), প্রতিবারের মত এবারও "যাদবপুর নব উদীরণ হেল্পেজ সোসাইটি "একটি বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে উদযাপন করল।
ভারতের আকাশে বাতাসে আজ শোনা যাচ্ছে যুদ্ধের দামামা।রক্তক্ষয়ী উন্মত্ত হিংসায় চরাচর ব্যথিত।সেই রণদামামার মাঝেই যিনি আমাদের শান্তির বাণী শুনিয়েছেন বারেবারে,তাঁরই জন্মদিন পালিত হল।
নিউ গড়িয়ার মেট্রো স্টেশনের উল্টোদিকে "আরতি ম্যানসনে" অবস্থিত" সেবা ওল্ডেজ হোম"।এইখানে যাঁরা থাকেন তাঁরা তো ছিলেনই,আরো ছিলেন আশেপাশের কয়েকটি হোমের বাসিন্দারা। এদের অন্য ব্রাঞ্চের আবাসিকদেরও নিয়ে আসা হয়েছিল।
বর্ষীয়ান আবাসিক শ্রীযুক্তা অলকা গুহরায় প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন অনুষ্ঠানের। সংস্থার দাদার বক্তব্যর পর মূল অনুষ্ঠান শুরু হয়।গঙ্গা জলেই তো গঙ্গা পূজা সম্পন্ন হয়।রবীন্দ্র নৃত্য,আবৃত্তি,সঙ্গীতের বৈভিন্ন্যময় ফুলের মালা গাঁথার মধ্যেই এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এর সঙ্গে সঙ্গে চা বিস্কুটের ব্যবস্থাও ছিল।ছিল সুস্বাদু মিষ্টির প্যাকেটও।
বৃদ্ধাশ্রমের আবাসিকদের এই ক্ষণিকের আনন্দদান করাই ছিল আজকের উদ্দেশ্য।দৈনন্দিন যাপনের মাঝে ব্যতিক্রম সকলেরই।আজকের এই পরিপূর্ণ সভাগৃহে সাক্ষী ছিল আসন্ন পূর্ণিমার চাঁদ। সকলে সুস্থ থাকুন।আমাদের মাথার ওপরে আশীর্বাদের হাতটি যেন থাকে চিরদিন।"আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে!"🙏🏻

।। সোনালী গুহ ।।

03/20/2025

World Consumer Day

02/18/2025

''আমরা করব জয় ' এই প্রত্যাশা নিয়েই আজ 4th February World Cancer Day পালন করা হল নেতাজী সুভাষ বোস ক্যান্সার হাসপাতালে ।প্রতিবছরের মত এবারও এই দিনটিকে সার্থক করে তোলার দায়িত্ব নিয়েছিল সুদূর আমেরিকা থেকে আমাদের বন্ধু ডঃ নন্দিনী সেনগুপ্ত ও ডাঃ তাপস সেনগুপ্ত। নানান প্রতিকূলতা উপেক্ষা করে বাচ্চারা রং তুলিতে তুলে ধরল ওদের স্বপ্নগুলো । পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা। একদিকে অঙ্কন চলছে অন্যদিকে চলছে কখনও কচি-কাঁচাদের ও কখনও বড়দের নাচ,কথাবলা পুতুল, ম্যাজিক, পাপেট । আনন্দে মেতে উঠল শিশুমন । ভুলে গেল সকল শারীরিক প্রতিবন্ধকতা ।সকলের জন্য ছিল নানা উপহার। হাসপাতালের ৫৫১জন কর্মচারীর জন্য কিছু জলযোগের ব্যবস্থা যেমন ছিল তেমনই একটি শিশুর চিকিৎসার দায়িত্বভার বাবদ তেরো হাজার টাকার চেক তুলে দেওয়া হয় ।হাসপাতালের বিছানা থেকে যারা উঠে আসতে পারেনি তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে উপহার সামগ্রী । যাদবপুর নব উদীরণ হেল্পেজ সোসাইটি সকলের ভালবাসায় সমৃদ্ধ। এতগুলো মানুষের মুখে হাসি ফোটাতে পেরে এক অপার আনন্দ পেলাম। ধন্যবাদ নন্দিনী ।ধন্যবাদ সকলকে যারা প্রতিনিয়ত পাশে থাকে ।।

যাদবপুর নব উদীরণ হেল্পেজ সোসাইটির প্রয়াস
01/27/2025

যাদবপুর নব উদীরণ হেল্পেজ সোসাইটির প্রয়াস

একটু উষ্ণতার জন্য আজ আমরা পৌঁছে গিয়েছিলাম বয়নালার এক আদিবাসী গ্রামে । সকাল থেকেই দল দল মানুষের জমায়েত।সকলের হাতে তুলে...
12/25/2024

একটু উষ্ণতার জন্য আজ আমরা পৌঁছে গিয়েছিলাম বয়নালার এক আদিবাসী গ্রামে । সকাল থেকেই দল দল মানুষের জমায়েত।সকলের হাতে তুলে দেওয়া হল কম্বল, কেক,বিস্কুট । আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলালাম সকলেই। বাজল ধামসা মাদল। নাচ, গান, কবিতায় বড়দিনের শীতের সকাল ঝলমল করে উঠল। কেক কাটা হল । সকলের জন্য থাকল কিছু জলযোগের ব্যবস্থাও । যাদবপুর নব উদীরণ সমৃদ্ধ পাশে থাকা মানুষদের জন্য। সকলের ভালবাসা যেন এভাবেই পাশে থাকে পবিত্র বড়দিনে যীশুর কাছে এটাই প্রার্থনা।

Address

San Diego, CA

Telephone

+18585075395

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jadavpur Nabo Udiron Helpage Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Featured

Share