07/15/2026
আসসালামু আলাইকুম।
বিগত ১২ই জুলাই ২০২৬ইং রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেইটের প্যাটারসন সিটির স্থানীয় পেনিংটন পার্কে গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ, ইনক এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর বার্ষিক বনভোজন ২০২৬ইং যা প্রবাসে বাঙ্গালিদের উৎসব মূখর মিলনমেলায় পরিণত হয়েছিল।
সাধারন সম্পাদক আদিলুল হক জোয়ারদার এবং সম্মানিত সদস্য মিনা আবেদীনের যৌথ সঞ্চালনায় শুরুতেই সংগঠনের সভাপতি জনাব মোহাম্মেদ মোজাম্মিল হোসেন উপস্থিত সবাইকে নিয়ে রং বেরংয়ের বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশনের সম্মানিত সদস্য ও উপদেষ্টা পরিষদের সার্বিক তত্বাবধানে প্রায় সহস্রাধিক প্রবাসী বাঙ্গালিদের পদচারণায় মুখরিত এই আয়োজনে উপস্থিত ছিলেন এসেম্বলিম্যান আবদেল আজীজ, প্যাটারসন সিটির মেয়র এনড্রে সায়েগ, বরো অব প্রসপেক্ট পার্কের মেয়র মোহাম্মদ খাইরুল্লাহ, প্যাটারসন সিটির সেকেন্ড ওয়ার্ডের কাউন্সেলম্যান জনাব শাহিন খালিক, ফরমার কাউন্সেলম্যান এট লার্জ মো: ফরিদ উদ্দিন, কাউন্সেলম্যান নিয়াজ নাদিম, প্যাটারসন এজুকেশন বোর্ডের কমিশনার মোহাম্মদ রশীদ, কমিশনার আক্কাস আলী, কমিশনার মোহাম্মদ জুবের আহমদ মতিন, কমিশনার ইমরান হোসেন, কমিশনার দীপ্ত রয়, কমিশনার আসিফ আহমদ সৈকত, কমিশনার বদরুল হাসান, কমিশনার মোহাম্মদ আলম সহ প্যাটারসন সিটির প্রায় সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক।
অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে যাতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম শুকরিয়া। প্যাটারসন সিটির অত্যন্ত পরিচিত ব্যবসা প্রতিষ্ঠান বিডি সুপারমার্কেটের পক্ষ থেকে বনভোজনের সমস্ত খাবার স্পন্সর করা হয়েছে এবং সত্ত্বাধিকারী সহোদর জনাব আক্কাস আলী ও ইসমত আলী বনভোজনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন।
বনভোজনের অন্যতম আকর্ষণ ছিলো র্যাফেল ড্র। গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন এবং কাউন্সেলম্যান শাহিন খালিকের সৌজন্যে প্রথম পুরস্কার ছিলো একটি আকর্ষণীয় গাড়ি, মদিনা হালাল মিটের সৌজন্যে দ্বিতীয় পুরস্কার ছিলো নিউইয়র্ক টু ঢাকা রিটার্ন বিমান টিকেট, বিশিষ্ট সমাজসেবক জনাব মিজান সিরাজের সৌজন্যে ছিল স্বর্ণের আংটি সহ মোট ৯টি আকর্ষণীয় পুরস্কার।
গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন আয়োজিত বার্ষিক বনভোজন ২০২৬ইং কমিউনিটির সকল বাঙ্গালিদের পদচারণা এবং সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠন স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে অত্যন্ত জমজমাট, সুশৃঙ্খল, সফল ও স্বার্থক হয়েছে। আপনাদের কাছে গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
প্রেস ব্রিফিং
গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ, ইনক।