04/12/2026
।।ওরা নিজেদেরকে কিই মনে করে???।।
ইসলামাবাদে আয়োজিত ই*run-আমেরিকা শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়ে গেছে। আমেরিকা তার প্রধান আপত্তিতে বলেছে - ই* run অবশ্যই পারমানবিক বোমা বানানোর চেষ্টা করবে না; এবং অবশ্যই এমন কোনো কিছু অর্জনের চেষ্টা করবে যা থেকে দ্রুত পারমানবিক বোমা বানানো যায় – এই শর্তে রাজি হয় নি। আমেরিকার এমন দাবির বিষয়ে বহু আপত্তি আছে। এখানে আমি শুধু একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করব – পৃথিবীর এইসব মোড়লরা নিজেরা কতগুলো কোরে পারমানবিক বোমা বানিয়েছে:
যুক্তরাষ্ট্র ~ ৫,৪০০
রাশিয়া ~ ৬,০০০
ফ্রান্স ~ ২৯০
চীন ~ ৫০০+
ভারত ~ ১৭২
পাকিস্তান ~ ১৭০
Is*রায়েল ~ ৯০
এরা শত-শত, হাজার-হাজার পারমানবিক বোমা বানিয়ে যেকোনো সময়ে যেকারো ওপরে আঘাত হানার জন্য প্রস্ত্তুত রাখতে পারে, আর কোন অধিকারে, কোন নৈতিকতা, কোন শ্রেষ্ঠত্বের দাবিতে তারা অপর কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে ???
তার ওপরে পালের গোদা, স্বঘোষিত বিশ্বমোড়লটি নিজে অপর দেশের ওপর দু-দুটি পারমানবিক বোমা ফাটিয়ে লক্ষ-লক্ষ মানুষকে হত্যা করার ইতিহাসে কলঙ্কিত। তারপরেও সে কিভাবে অপর দেশের ওপর খবরদারি করতে পারে? সেই ঐতিহাসিক হত্যাকাণ্ডের পরেও তাদের পাঁচ হাজারের ওপর পারমানবিক বোমা থাকতে পারবে, আর অন্যদের একটিও না। এমনকি কোনো গবেষণাও করতে পারবে না। করলেই তাদের ওপর অবরোধ থেকে শুরু কোরে যেকোনো সময়ে ইচ্ছা মতো বোমা বর্ষণ, তাদের বিজ্ঞানী এবং রাষ্ট্রীয় নেতাদেরকে সপরিবারে বোমা মেরে হত্যা এবং সমগ্র দেশটি ধ্বংস কোরে দেবার হুমকি !!!
মানুষের দ্বারা এর চেয়ে বড় অনাচার আর কিছু কি কল্পনা করা যায়? ওরা নিজেরদেরকে কিই মনে করে???
কেউ কি এ দেশটির কানে ধোরে, গালে কোষে দুটো চড় মেরে মারনাস্ত্রগুলো হাত থেকে কেড়ে নিতে পারে?
না, আমি ‘বিধাতার’ কাছে প্রার্থনার কথা বলছি না। ‘বিধাতাকে’ পৃথিবীর নিকৃষ্টতম জুলুমের বিরুদ্ধেও মজলুমের পাশে কখনও দেখা যায় নি (পৌরানিক গল্পে ছাড়া)। যা করার মানুষকেই করতে হবে।
-শেখ মিজান
১২ এপ্রিল ২০২৬