08/31/2021
"গোলাপগঞ্জ HELPING হ্যান্ডস" UK নব-নির্বাচিত কোষাধ্যক্ষ (ধনভান্ডারের কর্তা) জনাব হাসান আহমেদ ও তার সংগঠনের সকল নেতৃবৃন্দগনকে গোলাপগঞ্জ উপজেলার ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী বাদেপাশা গ্রামের, ঐতিহ্যবাহী
"শেখ নিদাই সমাজকল্যাণ সংস্থার" দেশ এবং প্রবাসী শাখার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
উল্লেখ্য জনাব হাসান আহমেদ
"শেখ নিদাই সমাজকল্যাণ সংস্থার" প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্য। একই সাথে জনাব হাসান আহমেদ প্রবাসী শাখার Organizing Secretary -এর দায়িত্বে রয়েছেন।
সরকার অনুমোদিত এই সংগঠন দীর্ঘ চব্বিশ বছর যাবৎ এলাকার উন্নয়নে সোচ্চার।
"শেখ নিদাই সমাজকল্যাণ সংস্থা" "শেখ নিদাই" পরিবারের একটি সামাজিক সংস্থা।
এম.শাহিদুল হক সোহেল
তত্ত্ব, প্রচার,সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
"শেখ নিদাই সমাজকল্যাণ সংস্থা", প্রবাসী শাখা।