Nusus Foundation - নুসুস ফাউন্ডেশন

Nusus Foundation - নুসুস ফাউন্ডেশন অনলাইন ভিত্তিক শিক্ষামূলক এবং ধর্মীয় প্ল্যাটফর্ম।

Community
Religious organization
Education website

এই পেইজের কার্যক্রম এখন বন্ধ, আমাদের অ্যাকটিভ ফেসবুক পেইজ https://www.facebook.com/nususbd

ইনবক্স করতে ক্লিক করুন https://m.me/nususbd

And ˹surely˺ your Lord will give so much to you that you will be pleased.
[Ad-Duhaa: 5]

বিস্তারিত জানতে মন্তব্যের ঘর দেখুন.....
12/07/2023

বিস্তারিত জানতে মন্তব্যের ঘর দেখুন.....

09/30/2023

“যে যেমন তার জীবনসঙ্গী তেমন!” আসলে সূরা আন নূরের ২৬ নং আয়াতের উদ্দেশ্য এটা নয়! যদি এমনটাই হতো তাহলে নিম্নোক্ত ঘটনাগুলি ঘটতো না। [এ ব্যাপারে সবিস্তারে পড়তে ভিজিট করুন https://facebook.com/100069896929200/posts/616752550664637]

ইসলামের ইতিহাসের দুটি ঘটনা উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করছে।

যেমন: প্রথমটি হলো হযরত আছিয়া (আ.) যিনি মিশরের শাসক ফেরাউনের স্ত্রী। ফেরাউন জাহান্নামী এটা নতুন করে বলার কিছু নেই। অন্যদিক হযরত আছিয়া (আ.) একজন জান্নাতী রমণী।

আরেকটি হলো হযরত নূহু (আ.) ও হযরত লুত (আ.) ছিলেন আল্লাহর প্রেরিত নবী। কিন্তু এ দুজন নবী হওয়া সত্ত্বেও তাদের স্ত্রীরা ঈমান আনেনি এবং জাহান্নামী হয়েছেন।

এদুটি ঘটনার উদহারণে বোঝা যায়, যে ব্যক্তি যেমন, তার জীবনসঙ্গী তেমন হবে না। তাই যদি হতো তাহলে আছিয়া (আ.) ফেরাউনের স্ত্রী হতেন না।

নিয়ত শুদ্ধ করা অত্যন্ত জরুরি একটি আমল। বর্তমানে নারীদেরকে নিয়ত শুদ্ধ করার বিষয়ে কোনো কিছু শিক্ষা দেওয়া হয় না।, মনে রা...
09/29/2023

নিয়ত শুদ্ধ করা অত্যন্ত জরুরি একটি আমল। বর্তমানে নারীদেরকে নিয়ত শুদ্ধ করার বিষয়ে কোনো কিছু শিক্ষা দেওয়া হয় না।, মনে রাখবেন, নিয়ত বিশুদ্ধ থাকলেই সওয়াব পাবেন। অন্যথায় পাবেন না। যেহেতু নিয়ত শুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়–এজন্য একটা উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করছি।

ওলামায়ে কেরাম লিখেছেন, এক ব্যক্তি ঘর বানিয়েছে এবং ঘরের জানালা লাগিয়েছে আর নিয়ত করেছে– এই জানালা দিয়ে আলো আসবে, বাতাস আসবে। এই ব্যক্তি আলো-বাতাস তো পাবে কিন্তু কোনো সওয়াব পাবে না। আরেক ব্যক্তি ঘর বানিয়েছে, জানালা লাগিয়েছে। কিন্তু সে এই নিয়ত করেছে যে, এ জানলা দিয়ে আযানের আওয়াজ ভেসে আসবে। এতে সময় মত নামাজ পড়তে সুবিধা হবে। এই নিয়ত করার কারণে সে সাওয়াব পাবে, আলো-বাতাসও পাবে।

এক মহিলা তরকারি রান্না করছে। তরকারি রান্নার সময় একটু পানি বেশি দিয়েছে। সঙ্গে সঙ্গে এই নিয়ত করে নিল যে, মেহমান আসলে যেন তাকে মেহমানদারি করানো যায়। প্রয়োজন হলে প্রতিবেশীকে সহযোগিতা করা যায়। মেহমান বা প্রতিবেশীর নিয়ত করে পানি বাড়িয়ে দেওয়ার কারণে এই মহিলা মেহমান বা প্রতিবেশীকে খাওয়ানোর সাওয়াব পেয়ে যাবে।

এবার বলুন, এমন কোন মহিলা আছে যে এই সওয়াব নিতে পারবে না? সবাই তো নিতে পারবেন। কিন্তু দীনি ইলম না থাকার কারণে তারা এসব থেকে বঞ্চিত হয়। এজন্য নবীজি ﷺ বলেছেন,
طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِم ومسلمة.
“প্রত্যেক মুসলিম নর-নারীর উপর দীনি ইলম তলব করা ফরজ।”

এর অর্থ হলো, দীনি ইলমশিক্ষা করা মহিলাদের জন্যও ফরজ। কিন্তু বাস্তবতা হল, মহিলারা দীনি ইলম থেকে এমনভাবে দুরে থাকে যে, গোসলটা পর্যন্ত করা জানে না। মাসআলা জানা তো অনেক দূরের কথা।

#কোন নিয়তে ঘরদোর পরিস্কার করবেন?

নারীরা সাধারণত এই নিয়তে ঘরদোর পরিষ্কার করে যে, ঘর নোংরা দেখলে মানুষ কি বলবে।

প্রিয় বোনেরা আমার! মানুষ কি বলবে না বলবে সে দিকে তাকাবেন না; বরং ঘরদোর পরিষ্কার করার সময় আল্লাহর এই বাণীর কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ ”নিশ্চয়ই আল্লাহ অধিক তওবাকারীদেরকে এবং অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন।”

এ কথার অর্থ কি? এ কথার অর্থ হল, তাওবার মাধ্যমে ভিতরটা পরিস্কার হয়। ঘরদোর পরিষ্কার করার দ্বারা বাইরের দিকটা পরিষ্কার হয়। এর অর্থ, যে ব্যক্তি বহিরাঙ্গন পরিষ্কার রাখবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট এবং যে ব্যক্তি ভেতরটা অর্থাৎ অন্তর্জগৎ পরিষ্কার রাখবে আল্লাহ তার প্রতিও সন্তুষ্ট। এজন্য নারীদের উচিত ঘরদোর পরিষ্কার করার সময় নিয়ত করা যে, পরিষ্কার-পরিচ্ছন্নতাকে আল্লাহ ভালবাসেন। আর শরীয়তের নির্দেশ الطَّهُورُ شَطْرُ الْإِيمَانِ “পবিত্রতা-পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক।”

সুতরাং আপনি এই নিয়ত করুন রাসুলুল্লাহ ﷺ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ঈমানের অর্ধেক বলেছেন। যে ব্যক্তি পরিচ্ছন্ন থাকে আল্লাহ তাকে ভালবাসেন, তাই আমি পরিষ্কার করছি।

প্রিয় বোনেরা আমার! আপনি যদি ঘরদোর এই নিয়তে পরিষ্কার করেন, ফার্নিচার তৈরি করেন, জামা-কাপড় ইস্ত্রি করে রাখেন তাহলে প্রতিটি কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সাওয়াব ও প্রতিদান দান করবেন।
কারণ আপনার নিয়ত পরিশুদ্ধ হয়েছে। কাজটি আপনি আল্লাহ ও তাঁর রাসূলের হুকুম মাফিক করেছেন। তাদেরকে সন্তুষ্ট করার জন্য করেছেন তাই আপনি আপনার প্রতিটি কাজের প্রতিদান পেতে থাকবেন।

© মাওলানা জুলফিকার আহমাদ নকশবন্দী
(পাকিস্তানের একজন বুযুর্গ আলেম)

লিখাটা উপকারী মনে হলে কপি/শেয়ার করতে পারেন 🍀

আপনি সারাজীবন খুব ভালো ভাবে ইবাদত করে কাটালেন।  মৃত্যুর পরে বিচার দিবসে যখন আপনার আমলনামা আপনার হাতে দিবে,  তখন দেখলেন আ...
09/02/2023

আপনি সারাজীবন খুব ভালো ভাবে ইবাদত করে কাটালেন। মৃত্যুর পরে বিচার দিবসে যখন আপনার আমলনামা আপনার হাতে দিবে, তখন দেখলেন আপনার আমলনামায় কোন আমল জমা হয়নি। তখন আপনার চাইতে কপাল পোড়া আর কেউ থাকবে????

হ্যা এমনটাই হবে, যদি নিয়ম না জেনে ফরজ গোসল করেন। কারণ ফরজ গোসল সঠিক পদ্ধতিতে না করলে সারাজীবনই নাপাক অবস্থায় কাটাবেন। বিশেষ করে আমার সমবয়সী বন্ধু সকল তোমরা লজ্জায় কোনো আলেম বা যারা জানেন তাদের কাছে কোনদিনই জানতে যাওনি। না জেনে যদি এভাবেই তোমার জীবনঘড়ি থেমে যায় কেমন হবে সেই সময়টা একটু চিন্তা করে দেখ। একটু লজ্জায় সারাজীবনের ইবাদত বরবাদ।

অনেকদিন যাবত এই পোস্ট টা করবো করবো করেও করা হয়নি।অবশেষে আজকে লিখেই ফেললাম
যে সব কারণে গোসল ফরজ হয়ঃ
১. স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।
২. সহবাসে (সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক)।
৩. মেয়েদের হায়েয-নিফাস শেষ হলে।
৪. ইসলাম গ্রহন করলে (নব-মুসলিম হলে)।
গোসলের ফরজ ৩ টিঃ
১. গড়গড়া সহ কুলি করা, যাতে পানি গলার হাড় পর্যন্ত পৌছে।
২. হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌছানো।
৩. সমস্ত শরীর উত্তম রুপে ধৌত করা।
ফরজ গোসলের সঠিক নিয়মঃ
গোসলের নিয়ত করা, ‘বিসমিল্লাহ’ বলে গোসল শুরু করা। দুই হাত কবজি পর্যন্ত ধোওয়া (বুখারী ২৪৮)। পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা (বুখারী ২৫৭)। বাম হাতটি ভালভাবে ঘষে ধুয়ে নেওয়া (বুখারী ২৬৬)। নামাজের ওজুর মতো ভালভাবে পূর্ণরূপে ওজু করা। এক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে, যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে। (বুখারী ২৫৭, ২৫৯, ২৬৫)।
মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালভাবে আঙ্গুল দিয়ে ভিজানো। (বুখারী ২৫৮)।
পুরো শরীরে পানি ঢালা; প্রথমে ডানে ৩বার,
পরে বামে ৩বার, শেষে মাথার উপর ৩ বার। (বুখারী ১৬৮)। (যেন শরীরের কোন অংশ বা কোন লোমও শুকনো না থাকে।পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় অবশ্যই পানি ঢালতে হবে)। গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে দুই পা ধোওয়া।(বুখারী ২৫৭)।
এটাই হচ্ছে গোসলের পরিপূর্ণ পদ্ধতি। উল্লেখ্য, এইভাবে গোসল করলে এর পরে নামায পড়তে চাইলে আলাদা করে ওযু করতে হবেনা, যদিনা গোসল করার সময় ওযু ভংগের কোনো কারণ ঘটে থাকে।
গোসলের পরে কাপড় চেঞ্জ করলে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভাংবেনা, এটা ওযু ভংগের কারণ না।

আল্লাহ আমাদের সঠিকভাবে ফরয গোসল করার ও এ জ্ঞান সকলের কাছে পৌছে দেয়ার তওফিক দান করুন। আমিন।

Zahrah

চলে গেলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহবিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস...
08/14/2023

চলে গেলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ

বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার এবং বহু গ্রন্থ প্রণেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ মহান রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে আজ রাত সাড়ে ৮.৪০টার দিকে ঢাকার পিজি হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।

বিশ্বের দরবারে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করেছেন এই মহান দাঈ। শত অত্যাচার ও নির্যাতনেও তিনি আদর্শ থেকে ও আন্দোলন থেকে সরে আসেননি। তাঁর মৃত্যু পৃথিবীর ইসলামী আন্দোলনের জন্য বেদনাদায়ক।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর এই গোলামকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে সম্মানিত করে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

তাঁর পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বপর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন।।

08/02/2023

মেয়েদের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই। কোনও বিধর্মী ছেলে যদি ইসলাম গ্রহণ করবে বলে আপনার সাথে কথা বলতে চায়, পরিচিত হতে চায় কিংবা ফ্রেন্ড হতে চায়, ভুলেও তার সাথে কথা বলবেন না। ভয়ঙ্কর একটা চক্র সক্রিয় আছে।

কেউ যদি দাবি করে যে সে আসলেই মুসলিম হতে চায় তাহলে তাকে আমাদের পেইজে Nusus - The Qur'an & Sunnah পেইজে পাঠিয়ে দিন অথবা নক দিতে বলুন। আপনার কথাবার্তা চালিয়ে যেতে হবেনা।

[FAQ https://m.me/nusus.quran]

আপনি কি আপনার স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ পিক্সেলল্যাব ব্যবহার করে কীভাবে অসাধারণ ডিজাইন তৈরি করবেন তা শিখতে চান?...
08/01/2023

আপনি কি আপনার স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ পিক্সেলল্যাব ব্যবহার করে কীভাবে অসাধারণ ডিজাইন তৈরি করবেন তা শিখতে চান? সঠিক নির্দেশনা, কঠোর পরিশ্রম এবং মনোযোগ দিয়ে এটি সম্ভব। Nusus - The Qur'an & Sunnah একটি অনলাইন কোর্সের আয়োজন করছে যা আপনাকে PixelLab ব্যবহারের দক্ষতা ও কৌশল শেখাবে। কোর্সটি দুই মাস চলবে এবং প্রতি সপ্তাহে দুটি ক্লাস হবে। কোর্সের কাজ ও পরিকল্পনা চলছে। তবে কোর্স চালু হতে বেশ কিছুটা সময় লাগবে। কেননা এখন আপনাদের খেদমত করতে নিয়োজিত আছেন Learn Halal Design এর অভিজ্ঞ টিম।

আরও আপডেটের জন্য আমাদের সাথে থাকুন এবং PixelLab এর সাথে আপনার সৃজনশীলতা প্রকাশ করার এই সুযোগটি মিস করবেন না। এই পোস্টটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন যারা এই কোর্সে আগ্রহী হতে পারে। আপনার সমর্থন এবং ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Do you want to learn how to create amazing graphics designs using your smartphone and the Android app PixelLab? It is po...
08/01/2023

Do you want to learn how to create amazing graphics designs using your smartphone and the Android app PixelLab? It is possible with the right guidance, hard work and focus. Nusus - The Qur'an & Sunnah is organizing an online course that will teach you the skills and techniques of using PixelLab. The course will last for two months and there will be two classes per week. The course work and plan are in progress. However, it will take some time before the course is launched.

Stay tuned for more updates and don't miss this opportunity to unleash your creativity with PixelLab. Share this post with your friends and family who might be interested in this course. Thank you for your support and patience.

Sincerely,
Nusus Foundation - নুসুস ফাউন্ডেশন

08/01/2023

কুরআন ও সুন্নাহ অনুযায়ী যুলুমের ও স্বৈরতন্ত্রের সম্মুখে আত্মসমর্পণ করা নিকৃষ্টতম অপরাধ। প্রত্যেকের অধিকার ও স্বার্থ রক্ষার কাজ করা প্রত্যেক ব্যক্তির নিজেরই কর্তব্য ও দায়িত্ত্ব। এমনকি, ইসলাম প্রত্যেকেরই নিজের সম্পত্তি প্রতিরক্ষা করার জন্য উৎসাহ প্রদান করে, কিন্তু তা অতিরিক্ত লোভ ও লালসার চেতনাকে উত্তেজনা করার মাধ্যমে করে না, বরং যা প্রকৃত সত্য ও অধিকারের ব্যাপার, যা রক্ষা করার সহিত নৈতিক মূল্যমান জড়িত, তার চেতনাকে উদ্বুদ্ধ করে। ইসলাম প্রত্যেকটি মানুষের মধ্যে আত্ত-সম্মানবোধ ও আত্মমর্যাদার সংরক্ষন চেতনা জাগ্রত দেখতে চায়। এই কারণে কেউ নিজের নিজের সম্মান বা সম্পত্তি রক্ষা করতে গিয়ে প্রান দিলে ইসলাম তাকে শহীদ অভিধায় অভিহিত করে।

|| মাওলানা আব্দুর রহিম (রঃ) ||

07/19/2023

সকলকে হিজরী ১৪৪৫ এর শুভেচ্ছা ও মোবারকবাদ।।

এই নতুন বছর আমাদের হৃদয়ে স্বস্তি, কাজে বরকত, সম্পর্কের ক্ষেত্রে আদালত, পরিবারে শান্তি এবং উম্মাহর মধ্যে ঐক্যের ফাল্গু ধারা বইয়ে নিয়ে আসুক।

মহান আল্লাহ নবাগত বছরকে গতবছরের তুলনায় যেন উত্তম করে দেন।
হিজরতের মহান কাণ্ডারির প্রতি সালাত ও সালাম।।

#১৪৪৫হিজরি

07/13/2023

প্রখ্যাত মুসলিম দার্শনিক আল-ফারাবী বলেন,
রাসূলে আকরাম (সঃ) এর পরে আর কোন নবী আসবে না তবে নবীয়ানা কাজ দুইটি ধারার মাধ্যমে জারী থাকবে,

ক) রাসূল (স:) যে দ্বীনের প্রচার করেছেন ও প্রতিনিধিত্ব করেছেন সেই দ্বীনের হাকীকত দার্শনিক জ্ঞানের মাধ্যমে গ্রহণযোগ্য একটি পন্থায় চালু থাকবে। অর্থাৎ সত্যপন্থী দার্শনিকগণ হাকীকতের প্রতিনিধিত্ব করবে।
খ) রাসূল (স:) এর প্রতিনিধিত্বকারী আখলাক এবং আইন, ইলমূল কালাম ও ফিকহের মাধ্যমে চালু থাকবে।

Address

Mountain View, CA

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+8801815643969

Alerts

Be the first to know and let us send you an email when Nusus Foundation - নুসুস ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nusus Foundation - নুসুস ফাউন্ডেশন:

Share