SUPPORT-wings of love

SUPPORT-wings of love Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SUPPORT-wings of love, Charitable organisation, 12143 Evergreen Terrace Lan, Knoxville, FL.

"এতিম (গরীব  ও মেধাবী) ছাত্র/ছাত্রীদের মেধা বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি"সম্মানিত সুধী ঈদ মোবারাক,আনন্দের সাথে জানানো যাচ্...
04/11/2024

"এতিম (গরীব ও মেধাবী) ছাত্র/ছাত্রীদের মেধা বৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি"

সম্মানিত সুধী ঈদ মোবারাক,
আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, SUPPORT এর তত্বাবধানে ২০২৪ সালের জন্য নেকমরদ ইউনিয়নের গরীব ও মেধাবী এতিম ছাত্র/ছাত্রীদের মাসিক (১ বছর মেয়াদি) শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। আগ্রহী প্রার্থী/ অভিভাবকদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আবেদন পাঠানোর ঠিকানা:
C/O: মো: মতিউল আলম, গ্রাম: চন্দনচহট (ঈদগা), নেকমরদ, রানীশংকৈল, ঠাকুরগাঁও।
অথবা, [email protected], whatsapp +14074325691

আবেদনের শেষ তারিখ: ১১ই মে ২০২৪।

বিদ্র: প্রার্থীর হাতে লেখা আবেদনপত্রও গ্রহন করা হবে।

ধন্যবাদ।
সাপোর্ট, wings of love.
www.supporfororphan.org
[email protected]
(407) 432-5691

01/02/2024

আসসালামু-আলাইকুম।
সবাইকে "২০২৪" নতুন বছরের শুভেচ্ছা। আনন্দের সাথে জানাচ্ছি যে, ১লা জানুয়ারি ২০২৪ সাল থেকে সাপোর্ট (SUPPORT) তাদের কার্যক্রম শুরু করেছে। নিচে আমাদের লক্ষ্য ও উদ্দ্যেশ গুলো বিস্তারিতভাবে ভাবে তুলে ধরা হলো।

সাপোর্ট (SUPPORT) কি?
সাপোর্ট একটি দাতব্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সমাজের গরীব এতিম শিশুদের শিক্ষা বিস্তারে কাজ করবে।

সাপোর্টের (SUPPORT) লক্ষ্য ও উদ্দ্যেশঃ
মেধাবী এতিম শিশুদের জন্য মাসিক বৃত্তির ব্যাবস্থা করে তাদের স্বপ্ন পুরনে পাশে থাকায় সাপোর্টের মুল লক্ষ্য। অভিভাবকহারা গরীব-মেধাবী শিশুদের মাথায় সাহায্য়ের হাত রেখে সাহস যোগানোই সাপোর্টের উদ্দ্যেশ।

কিভাবে এই প্রতিষ্ঠান পরিচালিত হবে?
সাপোর্ট একটি সম্পুর্ন অলাভজনক ও অরাজনৈক প্রতিষ্ঠান। এটি সমাজের প্রতি দ্বায়বদ্ধতা থেকে এগিয়ে আসা সর্বসাধারনের প্রদত্ত পরামর্শ, অনুদান ও সেচ্ছাশ্রম দ্বারা চালিত হবে। সাপোর্টের প্রতিটি সদস্যই প্রতিষ্ঠানটিকে সমানভাবে হোল্ড করবেন ও মুল্যায়িত হবেন।।

কারা এই প্রতিষ্ঠান (SUPPORT) থেকে লাভবান হবেন?
বাংলাদেশের যে কোন এতিম ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রী যারা অর্থাভাবে লেখাপড়া করতে পারছে না তারাই এই সাপোর্টের মেধাবৃত্তি থেকে সরাসরি লাভবান হবেন।

সাপোর্ট (SUPPORT) কি কি কাজ করবে?
শিক্ষাবৃত্তি ছাড়াও এতিম ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ প্রদান,রেজিষ্ট্রেশন, ভর্তি, সাফল্য সংবর্ধন পুর্বক উৎসাহ প্রদান এবং ঈদ ও পুজাতে নতুন কাপড় প্রদান করবে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষের সাহায্য়ে কাজ করবে সাপোর্ট টিম।

সাপোর্টের কার্যক্রম কোন এলাকায় পরিচালিত হবে?
প্রাথমিকভাবে সাপোর্টের কার্যক্রম ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে অনুদান ও বিস্তারের উপর নির্ভর করে সেটা পর্যায়ক্রমে সারা দেশে বাড়ানো হবে।

সমাজের প্রতি দ্বায়বদ্ধ সকলের যে কোন প্রকার গঠনমুলক পরামর্শ আহবান করছি।

ধন্যবাদ-
ড. তরিকুল ইসলাম।
প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক।
সাপোর্ট।
ইমেইলঃ[email protected]

Address

12143 Evergreen Terrace Lan
Knoxville, FL
37932

Alerts

Be the first to know and let us send you an email when SUPPORT-wings of love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SUPPORT-wings of love:

Share