UDYAN Foundation

UDYAN Foundation ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হও। হিসাব আমাদের কর্মের হবে ধর্মের নয়।

দীপাবলি বা কালী পূজা ভারত তথা বাংলার শ্রেষ্ঠ ধর্মাচারণের মধ্যে অন্যতম। আলোর রোশনাই, প্রদীপের আলো, আতসবাজির মুখরতায়, বৈদ...
10/22/2025

দীপাবলি বা কালী পূজা ভারত তথা বাংলার শ্রেষ্ঠ ধর্মাচারণের মধ্যে অন্যতম। আলোর রোশনাই, প্রদীপের আলো, আতসবাজির মুখরতায়, বৈদিক মন্ত্র,তন্ত্রের দ্বারা দেবী সাড়ম্বরে পূজিতা হন। আমার আপনার সন্তানের,পরিবারের জন্য থাকে কতোশত আনন্দ ও উৎসব।
যে সমাজে আমরা বড় হয়েছি সে সমাজটিও আমাদের নিজেদের বর্ধিত এক পরিবার, তাই প্রতিবছরের মতো এ বছরও হটুগঞ্জ উদয়ন ফাউন্ডেশন সমাজের সেই না পাওয়া, অভাবী, ছোট ছোট শিশুদের সঙ্গে ,এই বিশেষ দিনটিকে উদযাপনের অঙ্গীকার নেয়; এবং গত ১৯ শে অক্টোবর ইনসেনবেনিয়া গ্রামের ছোট ছোট শিশুদের সঙ্গে, এই শুভ দিনটির আনন্দকে ভাগ করে নিয়ে, আমরা নিজেদের আনন্দকে শত গুন বাড়িয়ে নিতে পেরেছি। আমরা সবাই মায়ের সন্তান, ওরা যে মায়ের অত্যন্ত প্রিয় সন্তান, তাই ওদের জন্য কিছু করতে পেরে আমরা সত্যিই মন থেকে খুশি অনুভব করছি। উদয়ন ফাউন্ডেশন এইভাবে মায়ের পূজায় ব্রতী হয়েছিল।

বি:দ্র:= আমরা কতটা কি দান করেছি তা গুরুত্বপূর্ণ নয়, বরং আমরা কতটা ভালোবাসা দিতে পেরেছি তা গুরুত্বপূর্ণ। যদি তোমার হৃদয়ে কোন দান না থাকে, তাহলে তোমার হৃদয়ের সমস্যা রয়েছে। প্রতিটি ভালো কাজই দান। একজন মানুষের পরকালের প্রকৃত সম্পদই হলো, সে এই পৃথিবীতে তার সহনাগরিকদের প্রতি কতোটা সহমর্মী, ও সমব্যথী।

10/14/2025
09/24/2025
Mahalaya program held Hatuganje  udayan foundation
09/24/2025

Mahalaya program held Hatuganje udayan foundation

মহালয়ার আলোয় মানবতার ডাকUDAYAN FOUNDATION-এর জন্মলগ্ন থেকেই আমাদের অঙ্গীকার—অসহায় মানুষের পাশে দাঁড়ানো।এই মহালয়ার দ...
09/04/2025

মহালয়ার আলোয় মানবতার ডাক
UDAYAN FOUNDATION-এর জন্মলগ্ন থেকেই আমাদের অঙ্গীকার—অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

এই মহালয়ার দিনেও আমাদের আয়োজন—

✅ ছাত্রছাত্রীদের বই-খাতা-কলম ও ব্যাগ বিতরণ

✅নতুন পোশাক অসহায় পরিবারের হাতে পৌঁছে দেওয়া

✅ খাদ্যসামগ্রী বিতরণ, যাতে উৎসবের আনন্দ সবার ঘরে পৌঁছায়

স্থান: Hatuganj MNK High School

✅আমাদের সঙ্গে থাকেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, শিক্ষকবৃন্দ, কৃষি দপ্তরের ভারপ্রাপ্ত অফিসার এবং অসংখ্য শুভানুধ্যায়ী, যারা সত্যিকারের মানবতার পরিচয় দেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে।

আমাদের বিশ্বাস—মানবসেবাই মহাসেবা।

আপনিও চাইলে এই পথচলার অংশ হতে পারেন। ছোট্ট একটি সাহায্যও কারো মুখে হাসি ফোটাতে পারে।

যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, অনুগ্রহ করে নীচে দেওয়া QR কোড / ফোন নম্বরে যোগাযোগ করুন।
✅PHONE NUMBER (Gpay, Phonepay, paytm,) -✅8927190083
🙏 আসুন, মহালয়ার পবিত্র দিনে মানবতার নতুন আলো ছড়িয়ে দিই।

উদয়ন ফাউন্ডেশন – আশার একটি নামযেখানে সমাজ পিছিয়ে পড়ে, সেখানে আলো জ্বালানোর দায়িত্ব নেয় উদয়ন ফাউন্ডেশন।আমরা বিশ্বাস কর...
06/03/2025

উদয়ন ফাউন্ডেশন – আশার একটি নাম

যেখানে সমাজ পিছিয়ে পড়ে, সেখানে আলো জ্বালানোর দায়িত্ব নেয় উদয়ন ফাউন্ডেশন।
আমরা বিশ্বাস করি—"মানুষের পাশে মানুষ থাকবেই", শুধু দরকার একটু সাহস, একটু সহানুভূতি।

উদয়ন মানে 'ভোর'—আর সেই ভোর নিয়ে আমরা হাজির হই পথশিশুদের পাশে, গরীব-দুঃখীদের মুখে একমুঠো হাসি ফোটাতে।
শীতকালে কম্বল বিতরণ, গরমে ঠাণ্ডা জল—আর মাঝে মাঝে একটু ভালোবাসা।

আমরা বড় কোনো সংস্থা নই, তবে হৃদয়টা বড় রাখার চেষ্টা করি।
ছোট ছোট প্রচেষ্টা দিয়েই গড়ে তুলি একটা মানবিক ভবিষ্যৎ।
এই পথ চলায় তুমি পাশে থাকলে, একসাথে বদলে দিতে পারি অনেক কিছু।

06/02/2025

"UADAYAN FOUNDATION | আলোর পথে এক পদক্ষেপ | Serving Humanity with Heart ❤️"

Send a message to learn more

Priyanka Happy  Birthday
05/24/2025

Priyanka Happy Birthday

আমরা নিজেদের জন্য কত কিছু করি, নিজেদের সাজিয়ে গুছিয়ে রাখি,নিজেদের ভালো থাকা, পরিবার, বন্ধুবান্ধব তাদের জন্য সবসময় আমর...
01/12/2025

আমরা নিজেদের জন্য কত কিছু করি, নিজেদের সাজিয়ে গুছিয়ে রাখি,নিজেদের ভালো থাকা, পরিবার, বন্ধুবান্ধব তাদের জন্য সবসময় আমরা চিন্তা করি, তাদের জন্য জীবন জীবিকা নির্বাহ করি। জন্মদিন, বিবাহবার্ষিকী, ১লা জানুয়ারি, ১লা বৈশাখ, দুর্গাপুজো আরো কতো শত আনন্দ উৎসব, কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। কতোই না আলোর রোশনাই, কতোই না আনন্দ মজা। ক্যামেরা বন্দি মুহূর্তগুলো অহরহ নিজেদের ভালো থাকার বার্তা দিয়ে যায়, মুঠোফোনের গ্যালারি ভরে ওঠে আনন্দঘন মূহুর্তের ছবি আর সেলফিতে। কিন্তু আমরা সমাজ থেকে সব ভালো ভালো জিনিসের স্বাদ আস্বাদন করছি, কিন্তু সমাজের প্রতি কি দায়িত্ব কর্তব্য পালন করছি, যাদের কেউ নেই, যাদের কোনো আপনজন নেই তাদের কথা কখনও কি ভেবেছি?? তারা সমাজে বঞ্চিত, অস্পৃশ্য, তাদের কথা ভাবার সময় কোথায় আমাদের!! ওসব ভাবনা রাষ্ট্রের। আমার নিজেদের জন্য ভাববো। সত্যিই কি তাই? সমাজটা কি আমাদের নয়?
এই তাড়না/ভাবনা থেকেই আমরা উদয়ন ফাউন্ডেশন, আমাদের নিজেদের সামর্থ্য মতো জানুয়ারির এই ঠান্ডায় কিছু সর্বহারা মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা করলাম মাত্র। বেশি কিছু (অসহায় গৃহহারা মানুষের জন্য) করার মতো আমাদের ক্ষমতা নেই, সেই নেইয়ের মাঝেও কিছু প্রাপ্তি। সকল ফাউণ্ডেশনের সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাইকে আমাদের সঙ্গে রাখা সম্ভব হয়নি, যারা আমাদের কে আর্থিকভাবে, মানসিক সামর্থ্য দিয়ে সাহায্য করছেন তাদেরকেও আমাদের কুর্নিশ জানাই। আজ আমাদের মুঠোফোন ভরে থাক এই ক্ষয়ে যাওয়া মানুষগুলো।
বি:দ্র: সমালোচনা হবেই, এক হাতে দান অন্য হাতে ক্যামেরা ধরেছি বলে, কিন্তু সমাজের বৃহত্তর অংশের কাছে পৌঁছাতে আমাদের এটুকু করতেই হতো। এগিয়ে আসুন, নিজের জন্য, সমাজের জন্য।

COMING SOON
01/02/2025

COMING SOON

12/07/2024

Trangarchar program

Address

Hatuganj
Indianapolis, MI
743332

Telephone

+19062490196

Website

Alerts

Be the first to know and let us send you an email when UDYAN Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UDYAN Foundation:

Share