EK fali roddur welfare society

EK fali roddur welfare society WORK FOR ORPHANS AND OLD HOME

বোধোদয় প্রাথমিক বিদ্যালয়ে আমাদের এক ফালি রোদ্দুর এর  তরফ থেকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছিলো।
03/13/2025

বোধোদয় প্রাথমিক বিদ্যালয়ে আমাদের এক ফালি রোদ্দুর এর তরফ থেকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছিলো।

গত 12.3.2025 তারিখে আমরা এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার সোসাইটি থেকে  কোন্নগর বোধোদয় প্রাইমারি স্কুলে একটি ওয়াটার ফিল্টার দি...
03/13/2025

গত 12.3.2025 তারিখে আমরা এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার সোসাইটি থেকে কোন্নগর বোধোদয় প্রাইমারি স্কুলে একটি ওয়াটার ফিল্টার দিলাম শিশুদের বিশুদ্ধ জল পান করার জন্য l খুব ভালো লাগলো শিশুদের সুন্দর ,নিয়মানুবর্তিতা দেখে। ওদের প্রধানা শিক্ষিকা ও পৌর প্রধান উপস্থিত ছিলেন।ছাত্র ছাত্রীরা অনেক কবিতা, নাচ ও গান শোনাল ও দেখালো।বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আমাদের সকলকে কলম উপহার দেয় ।

01/05/2025
আমরা প্রত্যন্ত গ্রামে "কুজারবাগী শিশু শিক্ষা "কেন্দ্রে আদিবাসী শিশুদের শীতের পোশাক বিতরণ করি ইচ্ছেকুঠির মানুষদের সহযোগিত...
01/05/2025

আমরা প্রত্যন্ত গ্রামে "কুজারবাগী শিশু শিক্ষা "কেন্দ্রে আদিবাসী শিশুদের শীতের পোশাক বিতরণ করি ইচ্ছেকুঠির মানুষদের সহযোগিতায়। এখানে শুধু ওঁরাও আর মূর্মু সম্প্রদায়ের শিশু পড়াশোনা করে, ।গরীব আদিবাসী হলেও খুব পরিচ্ছন্ন আর নিয়ামানুবর্তিতা দেখে আমরা মুগ্ধ ।তখন ওদের মিড ডে মিলের সময় হয়ে গিয়েছিলো। শিশুরা খুব শৃঙ্খলা বজায় রেখে খেতে গেলো। আন্তরিক ভালোবাসা জানাই ওদের প্রধানা শিক্ষিকাকে।গড়াই নদীর তীরে খুব শান্ত পরিবেশে স্কুলটি।

মঙ্গলগঞ্জ ইছামতীর তীরের প্রত্যন্ত গ্রামের স্কুলে আমরা "এক ফালি রোদ্দুর ওয়েল ফেয়ার সোসাইটির"  তরফ থেকে স্কুলের ছেলে মেয়...
01/04/2025

মঙ্গলগঞ্জ ইছামতীর তীরের প্রত্যন্ত গ্রামের স্কুলে আমরা "এক ফালি রোদ্দুর ওয়েল ফেয়ার সোসাইটির" তরফ থেকে স্কুলের ছেলে মেয়েদের শীতের সোয়েটার ও খাতা,পেন্সিল,স্কেল ইত্যাদি প্রদান করি, ইচ্ছে কুঠির তত্বাবধানে।ওনাদের তরফে রাম ও স্বরজিত এদের অক্লান্ত পরিশ্রমে আর সায়ন্তন বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই কর্মকান্ড সম্পাদিত হয়। শ্রী লুৎফর রহমান নিজস্ব তত্ত্বাবধানে আমাদের সহযোগিতা করেন। এখানে বেশির ভাগ ছাত্র ছাত্রী আদিবাসী। আমরা কৃতজ্ঞ ইচ্ছেকুঠির কাছে।এত যত্ন করে ওঁদের ব্যানারে আমাদের ছবি পর্যন্ত ছেপে দিয়েছেন যা ইতিপূর্বে কেউ করেনি।আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই এই কর্মকাণ্ডের জন্য।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমতার অমরাগোড়ি বৃদ্ধাশ্রমে একতলা জলে ডুবে যায়।আমরা সেই কথা শুনে এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার স...
10/18/2024

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আমতার অমরাগোড়ি বৃদ্ধাশ্রমে একতলা জলে ডুবে যায়।আমরা সেই কথা শুনে এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আবাসিক মায়েদের জন্য আমরা শাড়ি,চাল_৫২ কেজি,আলু_ ৫০ কেজি,সর্ষের তেল _১০ কেজি,মুসুর ডাল_ ১০ কেজি,মুগ ডাল _১০ কেজি,সয়াবিন_৫ কেজি, বিস্কিট_এক কার্টুন পৌঁছে দিই। এ এক অন্য লক্ষ্মী পুজো। মায়েরা ভালো থাকুন।
আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমরা এই ভাবেই যেন বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারি।

গত ২২.৯.২০২৪ বারুইপুর আপনজন অনাথ আশ্রমে কণিকা বোস তাঁর প্রয়াত স্বামী অলক বোসের স্মৃতির উদ্দেশ্যে ১৩০ জন ছেলে মেয়েদের এ...
09/24/2024

গত ২২.৯.২০২৪ বারুইপুর আপনজন অনাথ আশ্রমে কণিকা বোস তাঁর প্রয়াত স্বামী অলক বোসের স্মৃতির উদ্দেশ্যে ১৩০ জন ছেলে মেয়েদের এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার সোসাইটি র তরফ থেকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিলেন। এই আশ্রমে ছেলে মেয়েদের ১০ কেজি কমপ্লান এবং ১৫ কেজি হরলিক্স " এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার সোসাইটি র তরফ থেকে দেওয়া হয়।এই আশ্রমের মানসিক প্রতিবন্ধীদের এতো যত্নে রাখা হয় তাদের দেখাশোনা হাতের কাজ শেখানো সত্যিই অতুলনীয়।এখানে হাসপাতালের ব্যবস্থাও রয়েছে।
ছেলে মেয়েদের এতো সুন্দর হাতের কাজ শেখানো হয় যে সেগুলো আমরা কিছু কিনেও আনলাম।কত হার, দুল, পাপোষ,টেবল ম্যাট,থালার ওপর হাতের কাজ সত্যি প্রশংসার দাবি রাখে।

গত ২৭.৭.২০২৪ তারিখ শ্রীমতী বেলা গাঙ্গুলী তাঁর প্রয়াত স্বামী ৺ বিশ্বনাথ গাঙ্গুলীর প্রয়াণ দিবস উপলক্ষ্যে কোলাঘাট রায়চক ...
07/30/2024

গত ২৭.৭.২০২৪ তারিখ শ্রীমতী বেলা গাঙ্গুলী তাঁর প্রয়াত স্বামী ৺ বিশ্বনাথ গাঙ্গুলীর প্রয়াণ দিবস উপলক্ষ্যে কোলাঘাট রায়চক সিনিয়র সিটিজেন হোম boys হোস্টেল বৃদ্ধাশ্রমে আবাসিক প্রায় ৯০ জনের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিলেন।আমাদের এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে (মুসুর ডাল _১০ কেজি,ছোলার ডাল _১০ কেজি, মটর_৫ কেজি, সোয়াবিন _১০ কেজি,নুন_৫ কেজি,মেরি বিস্কুট_২ কার্টুন, সর্ষের তেল_২০ লিটার,হলুদ গুঁড়ো_৩ কেজি, ধনে _২ কেজি, জিরে _২ কেজি )আবাসিকদের জন্য দেওয়া হয়।বিনা খরচায় এখানে অবসিকরা খুব যত্নে থাকেন।

২৭.৭.২০২৪ রায়চক মর্নিং স্টার ক্লাব বৃদ্ধাশ্রম যাবার পথে।
07/30/2024

২৭.৭.২০২৪ রায়চক মর্নিং স্টার ক্লাব বৃদ্ধাশ্রম যাবার পথে।

আজ ৩১.৩.২০২৪ হেলিয়াগাছি অভিন্ন ক্লাবের সহযোগিতায় অ্যাডভোকেট অরবিন্দ সাহার তত্ত্বাবধানে "এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার  স...
03/31/2024

আজ ৩১.৩.২০২৪ হেলিয়াগাছি অভিন্ন ক্লাবের সহযোগিতায় অ্যাডভোকেট অরবিন্দ সাহার তত্ত্বাবধানে "এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ১০০ টা নতুন মশারি,২৫ জন ছাত্র ছাত্রীর শিক্ষাসামগ্রী(খাতা,পেন্সিল,কলমরবার,স্কেল ইত্যাদি), ও ১৫০ জন স্ত্রী পুরুষকে নতুন পুরাতন শাড়ি,সালোয়ার কুর্তি, প্যান্ট, শার্ট,গেঞ্জি বিতরণ করা হয়।গ্রামের খুবই দরিদ্র্য মানুষ ওরা।ওদের মুখের হাসিটুকু আমাদের ভবিষ্যতের পাথেয়।

৯.১২.২০২৩ তারিখ "এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে মাধবী দাস তাঁর নাতি অরিত্র দাসের জন্মদিনে ঘোড়ামারা শিশু ...
12/09/2023

৯.১২.২০২৩ তারিখ "এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে মাধবী দাস তাঁর নাতি অরিত্র দাসের জন্মদিনে ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রমে আবাসিক ও কর্মীদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিলেন।খুব ভালো থাকুক অরিত্র।আমাদের সবার শুভ কামনা রইলো।

আজ ৯.১২.২৯২৩ তারিখে আমরা "এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রমে ৩০ জন ছাত্রকে শীতের ...
12/09/2023

আজ ৯.১২.২৯২৩ তারিখে আমরা "এক ফালি রোদ্দুর ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রমে ৩০ জন ছাত্রকে শীতের পোশাক বিতরণ করা হয়।

Address

Charlotte, NC

Telephone

+17044337918

Website

Alerts

Be the first to know and let us send you an email when EK fali roddur welfare society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to EK fali roddur welfare society:

Share