24/07/2026
আলহামদুলিল্লাহ, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন Helping Hand এর পক্ষ থেকে প্রতি মাসের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ মাসেও একজন অসহায় নারীর হাতে একটি সেলাই মেশিন তুলে দিতে পেরেছি।
এ মাসের উপকারভোগী সাহানাজ বেগম, যিনি কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকার বাসিন্দা। স্বামী মরহুম শাহাদাৎ হোসেন। তিন সন্তানের জননী সাহানাজ বেগম অনেক কষ্টের মধ্যেও সন্তানদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
আমাদের বিশ্বাস, এই ছোট্ট সহায়তা তাঁর জন্য শুধু একটি সেলাই মেশিন নয়, বরং আত্মনির্ভরশীল হওয়ার একটি নতুন সুযোগ। এই সেলাই মেশিনের মাধ্যমে তিনি নিজে কাজ করে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন এবং সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবেন এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা।
আপনাদের ভালোবাসা, দোয়া এবং সহযোগিতাই আমাদের এই মানবিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।
আসুন, সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই। ছোট্ট একটি সাহায্যও কারও জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। ❤️