Sveriges Muslimska Samfund Uppsala

Sveriges Muslimska Samfund Uppsala Förmedla kunskap om Islam, dess barmhärtiga värderingar, ritualer och dess fredliga budskap.

সুইডেনের মুসলিম সম্প্রদায় Sveriges Muslimska Samfund SMS ,Uppsala এর নতুন সহযোগী সদস্যদের নিয়ে সাধারণ সভার বিরতিতে আমরা...
21/12/2025

সুইডেনের মুসলিম সম্প্রদায় Sveriges Muslimska Samfund SMS ,Uppsala এর নতুন সহযোগী সদস্যদের নিয়ে সাধারণ সভার বিরতিতে আমরা সবাই ।

সভায় আগামী বৎসরের (২০২৬) পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আলহামদুলিল্লাহ! Sveriges Muslimska Samfund (SMS) -এর ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে র্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তৌহ...
22/11/2025

আলহামদুলিল্লাহ!

Sveriges Muslimska Samfund (SMS) -এর ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে র্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ভাই 💐
আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সুমহান দায়িত্ব পালনে সহায় হোন। আমিন।

Alhamdulillah! Md Touhidul Anwar Tanbir Touhid has been elected as the central president of the 2026 session of SMS.💐

May Allah assist him in fulfilling the great responsibility of the Deen. Amen.

24/10/2025

আসসালামুয়ালাইকুম ।

স্টকহোমে আসছে জনপ্রিয় "শীত মেলা"!

২৫ অক্টোবর, শনিবার, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত Hallunda Folkets Hus-এ (Borgvägen 1, 145 88 Norsborg) আয়োজিত এই মেলায় থাকছে নানান চমক:

🌶️ সুস্বাদু দেশীয় স্ট্রিট ফুড

👗🛍️ বাহারি দেশীয় পোশাক ও গহনা

📚📖 বিচিত্র বাংলা বইয়ের সমাহার

🎤🎶 মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা

পিঠা উৎসবের দারুণ সব আয়োজন!

পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে চলে আসুন একটি আনন্দমুখর দিন কাটাতে!

আলহামদুলিল্লাহ! আজ অনুষ্ঠিত হল Sveriges Muslimska Samfund  Uppsala কর্তৃক আয়োজিত ফ্রেশার রিসেপশন প্রোগ্রাম। নতুন স্টুডেন...
14/09/2025

আলহামদুলিল্লাহ! আজ অনুষ্ঠিত হল Sveriges Muslimska Samfund Uppsala কর্তৃক আয়োজিত ফ্রেশার রিসেপশন প্রোগ্রাম। নতুন স্টুডেন্ট যারা আজকের ফ্রেশার রিসেপশন প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন এবং প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহুতায়ালা আমাদের সকলের নেক উদ্দেশ্য সফল করুন। আমিন।

আসসালামু আলাইকুম।উচ্চশিক্ষা ও সুন্দর জীবন যাপনের লক্ষ্যে সুইডেনের মনোরম শহর উপসালাতে ২০২৫ সালে  আগত আপনাদের সবাইকে স্বাগ...
08/09/2025

আসসালামু আলাইকুম।
উচ্চশিক্ষা ও সুন্দর জীবন যাপনের লক্ষ্যে সুইডেনের মনোরম শহর উপসালাতে ২০২৫ সালে আগত আপনাদের সবাইকে স্বাগতম।
জীবনের বাস্তবতায় স্বপ্নময় এই নগরে নতুন পরিবেশে আমাদের অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে—

✅ ক্যারিয়ার গঠন
✅ প্রাথমিক চাকরি
✅ আবাসনের ব্যবস্থা,
✅ সুইডিশ মাইগ্রেশন বোর্ড সংক্রান্ত সতর্কতা,
✅ কিংবা উদ্যোক্তা হিসেবে নিজের ব্যবসা শুরু করার বিষয়ে
নানান তথ্য ও দিকনির্দেশনার প্রয়োজন হয়।

এই লক্ষ্যকে সামনে রেখে, Sveriges Muslimska Samfund, Uppsala আয়োজন করতে যাচ্ছে —
*"নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ২০২৫"*
📅 তারিখ: রবিবার, ১৪ সেপ্টেম্বার, ২০২৫
🕠 সময়: বিকাল ৫:০০
📍 স্থান: Vaksala Skolan, Väderkvarnsgatan 25, Uppsala

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপসালা এবং স্টকহোল্মের বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত কিছু সফল বাংলাদেশি ভাই ও বোনেরা। তারা তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করবেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন।
✍️ অংশগ্রহণ করতে চাইলে নিচের ফর্মটি পূরণ করুন:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfmlUM5VVfM9xm4TBntGvoaocSgwEKDDkPKqdjqR_XHPzq6iQ/viewform
📱 আপডেট ও প্রয়োজনীয় তথ্য পেতে নিচের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন:
https://chat.whatsapp.com/D6WZJtTwSNOBGCJS70uv62

🎓 ২০২৫ সালের অটম এবং স্প্রিং সেমিস্টারে আগত ভাই ও বোনদের উক্ত অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানানো হচ্ছে।
---
প্রয়োজনে যোগাযোগের জন্য
📞 Mohammad Nurul HUda +46 70 497 03 96
📞 Shakirullah – +46 76 444 63 23
📞 Saidur Rahman –0720183170
📞 Mohammad Nazibul –076-420 33 70

07/09/2025

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
দ্বীনি ভাই ও বোনেরা,
পশ্চিমা বিশ্বে তথা অনেক মুসলিম পরিবারের সন্তানেরা ইসলাম হতে বিচ‍্যুত হয়ে যায়, ইসলামকে যেভাবে মেনে চলা উচিত সেভাবে অনেকেই করতে চায় না।
বিশেষ করে পশ্চিমা বিশ্ব যেখানে মুসলিম সমাজ ব‍্যবস্থা অনুপস্থিত সেখানে এটি অনেকটাই সচরাচর দেখা যায়।
এর কারন কি? এর সমাধান ই বা কি?
এসব বিষয় সামনে রেখে জুমু’আ আলোচনা সিরিজ এর আগামী সপ্তাহের আলোচনায় সবাইকে আমন্ত্রণ।

বিষয়: মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দুরে সরে যাচ্ছে

আলোচক: ড. আবু বকর সিদ্দিক (বিপ্লব)
সময়: ১২ সেপ্টেম্বর, শুক্রবার, ১৮-১৯ (সুইডিশ সময়)

আমরা আমাদের সময় গুলো হতে কিছু সময় দ্বীনের আলোচনা শোনায় বিনিয়োগ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার পথকে সহজ করে দিবেন, ইনশাআল্লাহ।

তারবিয়াহ বিভাগ
Sveriges Muslimska Samfund (SMS)

10/08/2025

Adress

Uppsala

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när Sveriges Muslimska Samfund Uppsala postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Kontakta Organisationen

Skicka ett meddelande till Sveriges Muslimska Samfund Uppsala:

Dela