01/07/2026
যে যাই বলুক,আপনি এগিয়ে যান প্রিয় আব্দুল হালিম নিহন ভাই।🤍
সৌদি আরবে বর্তমানে প্রবাসীদের জন্য বড় একটি উদ্বেগের বিষয় হলো অপ*হরণ ও অপরাধমূলক কর্মকাণ্ড।এই সমস্যার বিরুদ্ধে আপনি যেভাবে সচেতনতা তৈরি করছেন এবং প্রতিবাদী ভূমিকা রাখছেন,আশা করি অচিরেই এর সুফল প্রবাসীরা দেখতে পাবে ইনশাআল্লাহ।✌️
অনেক প্রবাসী ভাই পরিবারে হাসি ফোটাতে,ঋণ-ধার করে জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসে আসেন।কিন্তু কিছু অপরাধী চক্র তাদের টার্গেট করে ভয়ভীতি সৃষ্টি করে,পরিবারের কাছ থেকে মুক্তি*পণ আদায়ের মতো অপরাধ করে থাকে।😓
এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়া জরুরি।🙏
আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে,পাশাপাশি প্রবাসীদেরও সতর্ক থাকা প্রয়োজন।অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ,চলাফেরা ও ব্যক্তিগত তথ্যের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
প্রিয়,নিহন ভাইয়ের মানবিক কাজ আজকের নয়।করোনা মহামারির কঠিন সময় ২০১৯-২০২০ সালে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে মাঠ পর্যায়ে যেভাবে সহযোগিতা করেছেন, তা অনেক প্রবাসী আজও মনে রেখেছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর সেই সাহসী ভূমিকা সত্যিই প্রশংসনীয়।😍
বর্তমানেও সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।প্রবাসী জন্য কাজ করতে গিয়ে অনেক সময় নানা বাধা, সমালোচনা ও চাপের মুখোমুখি হতে হয়, তবুও তিনি নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যাচ্ছেন না।🫶❤️
আপনি আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি🇧🇩 পেইজের মাধ্যমে করোনা কালীন সময় থেকে শুরু করে বর্তমানেও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অপরাধ রোধে আপনার চেস্টা অব্যাহত আছে।যা সত্যি আপনি প্রশংসার দাবিদার।
যারা না বুঝে সমালোচনা করেন,তাদের প্রতি অনুরোধ—কাজের মূল্যায়ন কাজ দিয়েই করুন।একজন মানুষ কতটা মানুষের পাশে দাঁড়িয়েছে,সেটাই আসল পরিচয়।
প্রিয় নিহন ভাই,প্রবাসীদের জন্য আপনার এই পথচলা অব্যাহত থাকুক।করোনার কঠিন সময় থেকে আজ পর্যন্ত প্রবাসীদের পাশে আপনি আছেন এক নির্ভীক যোদ্ধা হয়ে।সত্যের পথে সব সময় অবিচল থাকুন✌️অন্যায়ের বিরুদ্ধে আপনার সাহসী কণ্ঠ বেজে উঠুক সব সময়।ভালো থাকবেন হে মানবতার ফেরিওয়ালা, আল্লাহ আপনাকে নিরাপদ রাখুক,সুস্থ রাখুক এবং মানুষের জন্য আরও ভালো কাজ করার তৌফিক দান করুক।আমিন...🤲❤️
Abdul Halim Nihon Fan Club
সত্যের পক্ষে,প্রবাসীদের পাশে🤍✌️
#নিহন