বন্ধু ফাউন্ডেশন

বন্ধু ফাউন্ডেশন "মানবতার সেবায় মহতি উদ্যোগ"
আমাদের সেচ্ছাসেবা সংগঠন বন্ধু ফাউন্ডেশন.
মানবতা, সমাজ ও পরিবেশের বন্ধু.!!

21/08/2026

📢 বন্ধু ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ ঘোষণা

অন্য অনেক সংগঠনের মতো শুধু সদস্যপদ নিয়ে বসে থাকা বা সংগঠনের কার্যক্রম থেকে দূরে থেকে সদস্যপদ ধরে রাখার সুযোগ বন্ধু ফাউন্ডেশনে থাকবে না।

বন্ধু ফাউন্ডেশন কোনো মনগড়া সংগঠন নয়, তাই যারা বিগত ৬ মাস ধরে সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করে নাই তাদের সদস্যপদ ২০২৭ সালের কমিটি পুনর্গঠনের সময় বাতিল করা হবে।

⚠️ সদস্যপদ শুধু নামের জন্য নয় সদস্যপদ মানে দায়িত্ব, অংশগ্রহণ ও সংগঠনের পাশে থাকা।

তাই ২০২৭ সালে নতুন কমিটি ও উপদেষ্টা এবং সদস্য নির্বাচনের সময় অনেক সদস্যের সদস্যপদ বাতিল হতে যাচ্ছে।
কারও প্রতি ব্যক্তিগত আক্রোশ নয় বন্ধু ফাউন্ডেশনের শৃঙ্খলা, স্বচ্ছতা ও ভবিষ্যৎকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত। আমরা চাই, যারা সত্যিই মানবতার কাজে পাশে থাকেন, দায়িত্ব পালন করেন এবং সংগঠনের জন্য সময় দেন তাদের নিয়েই বন্ধু ফাউন্ডেশন সামনে এগিয়ে যাক। 🤝❤️— বন্ধু ফাউন্ডেশন!

20/08/2026

"আল্লাহর যিকিরকারীদের তালিকায় তোমার নাম যখন ফেরেশতাদের কলমে লেখা হয় — সেই লিখন ধ্বনি যদি তুমি শুনতে পেতে,তাহলে আনন্দে মরে যেতে।”

- ইবনুল কাইয়্যিম (রহ.)

হায়াত সীমিত🥹
18/08/2026

হায়াত সীমিত🥹

14/08/2026

"জ্ঞানীর সাথে তর্ক করলে, তা আলোচনায় পরিণত হয়, আর মূর্খের সাথে আলোচনা করলে, তা ঝগড়ায় রূপ নেয়।"

© শায়খ ড. ইয়াসির আল-দোসারী (হাফি.)

07/08/2026

🏠 একটি ঘর, একটি নতুন আশার ঠিকানা ❤️

আজ ৮ আগস্ট, বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে মোসাম্মৎ ফাতেমা বেগমের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে উপহার দেওয়া হলো।

অসহায়তার কারণে নিজের পক্ষে ঘর তৈরি করা সম্ভব হয়নি তাঁর। তাই তাঁর মাথার ওপর নিরাপদ একটি ছাদ দেওয়ার ছোট্ট প্রয়াস হিসেবে আমরা পাশে দাঁড়িয়েছি। 🤝

আমাদের এই উদ্যোগ শুধু ইট-বালুর একটি ঘর তৈরি করা নয়—এটি একটি পরিবারের জন্য নিরাপদ আশ্রয়, স্বস্তি এবং নতুন করে বাঁচার আশা। ❤️

আল্লাহ যেন এই ঘরে তাঁদের সুখ, শান্তি ও বরকত দান করেন। 🤲

বন্ধু ফাউন্ডেশন
মানুষের পাশে, মানবতার জন্য। ❤️

আলহামদুলিল্লাহ।ফাতেমা বেগমের ঘর নির্মাণের আর্থিক হিসাব💠 মোট খরচের বিবরণ🔹 রঙিন টিন — ২১,০০০ টাকা🔹 ইট, বালু ও সিমেন্ট — ১৮...
04/08/2026

আলহামদুলিল্লাহ।
ফাতেমা বেগমের ঘর নির্মাণের আর্থিক হিসাব
💠 মোট খরচের বিবরণ
🔹 রঙিন টিন — ২১,০০০ টাকা
🔹 ইট, বালু ও সিমেন্ট — ১৮,৩০০ টাকা
🔹 কাঠ — ৮,৫০০ টাকা
🔹 সিমেন্ট হালা — ৩,০০০ টাকা
🔹 কাঠ মিস্ত্রি — ১৪,০০০ টাকা
🔹 রাজমিস্ত্রি — ৬,৮০০ টাকা
🔹 ভাড়া — ১,৫০০ টাকা
🔹 অন্যান্য খরচ (আলামিন) — ৯,০০০ টাকা
💰 সর্বমোট খরচ: ৮২,১০০ টাকা

✅ মোট কালেকশন: ৭৫,৫০০ টাকা
✅ সর্বমোট খরচ: ৮২,১০০ টাকা
🔻 ঘাটতি: ৬,৬০০ টাকা

উল্লেখ্য: ফাতেমা বেগমের ঘর নির্মাণে ৬,৬০০ টাকা ঘাটতি হয়েছে। এই ঘাটতির সম্পূর্ণ অর্থ বন্ধু ফাউন্ডেশন বহন করেছে।

আলহামদুলিল্লাহ!বন্ধু ফাউন্ডেশন প্রজেক্ট–৪৫ এর আওতায় নির্মিত ফাতেমা বেগমের নতুন ঘর আগামী শুক্রবার, ০৭-০৮-২০২৬ ইং, বিকেল ...
02/08/2026

আলহামদুলিল্লাহ!
বন্ধু ফাউন্ডেশন প্রজেক্ট–৪৫ এর আওতায় নির্মিত ফাতেমা বেগমের নতুন ঘর আগামী শুক্রবার, ০৭-০৮-২০২৬ ইং, বিকেল ৪:৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে হস্তান্তর করা হবে, ইনশাআল্লাহ।
উক্ত ঘরের শুভ উদ্বোধন করবেন বন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ রাছেন, মালদ্বীপ প্রবাসী।

31/07/2026

"একজন নারী যতই নামাজ, রোজা, তাসবিহ ও নফল ইবাদত করুক, যদি স্বামীকে সম্মান না করে তাহলে জান্নাতে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে।"

© শায়খ আহমাদুল্লাহ (হাফি.)

ইনশাআল্লাহ, বন্ধু ফাউন্ডেশনের নতুন একটি মানবিক প্রজেক্ট খুব শিগগিরই শুরু করবো।আমাদের লক্ষ্য—ফরিদগঞ্জ থানার প্রতিটি এতিমখ...
29/07/2026

ইনশাআল্লাহ, বন্ধু ফাউন্ডেশনের নতুন একটি মানবিক প্রজেক্ট খুব শিগগিরই শুরু করবো।
আমাদের লক্ষ্য—ফরিদগঞ্জ থানার প্রতিটি এতিমখানায় অন্তত একবার এক বেলা ভালো খাবারের আয়োজন করা। বন্ধু ফাউন্ডেশন পর্যায়ক্রমে প্রতিটি এতিমখানায় যাবে।
এটি শুধু খাবার পরিবেশন নয়, বরং এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর একটি ছোট্ট উদ্যোগ। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় এই মানবিক প্রজেক্ট সফল হবে, ইনশাআল্লাহ।

28/07/2026

আলহামদুলিল্লাহ!
ফাতেমা বেগমের স্বপ্নের ঘর আজ বাস্তবতার পথে অনেক দূর এগিয়ে গেছে। ইতোমধ্যে ফ্লোর ও গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হয়েছে। এখন শুধু আর কিছু কাজ বাকি।
ইনশাআল্লাহ, খুব শিগগিরই সম্পূর্ণ কাজ শেষ করে ফাতেমা বেগমের হাতে নতুন ঘরের চাবি তুলে দিতে পারব। একটি অসহায় পরিবারের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার এই যাত্রায় যারা পাশে থেকেছেন, তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আল্লাহ তাআলা সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও পরিশ্রমী ভাইদের উত্তম প্রতিদান দান করুন এবং এই মানবিক উদ্যোগকে কবুল করুন। আমিন। ❤️
বন্ধু ফাউন্ডেশন
মানুষের পাশে, মানবতার

Address

Al Mahazer
Jeddah
22233

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধু ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share