Bangladesh Business Association in PNG

Bangladesh Business Association in PNG Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Business Association in PNG, Nonprofit Organization, Port Moresby.

The Bangladesh Business Association in Papua New Guinea (PNG) is proud to stand as a bridge connecting the vibrant Bangladeshi business community with the thriving Papua New Guinean market, committed to fostering economic collaboration & promoting trade.

25/12/2025
Msg from Embassy of The Peoples republic of Bangladesh in Jakarta
12/12/2025

Msg from Embassy of The Peoples republic of Bangladesh in Jakarta

More than 5,600 military and police officers from Bangladesh are   in seven United Nations Peacekeeping missions around ...
28/11/2025

More than 5,600 military and police officers from Bangladesh are in seven United Nations Peacekeeping missions around the world — leaving their families behind to protect the most vulnerable.

We thank these brave women and men for their service and sacrifice.

Msg from Bangladesh High Commission in Indonesia
31/08/2025

Msg from Bangladesh High Commission in Indonesia

Salute to her
22/07/2025

Salute to her

20/07/2025

কৃষি ও গ্রামীণ উন্নয়ন:

পোর্ট মোর্সবি, সোমবার ১৪ জুলাই ২০২৫ — জাতীয় কৃষি ও প্রাণিসম্পদ বিভাগ (DAL: Department of Agriculture & Livestock) এবং জাতীয় পরিকল্পনা ও পর্যবেক্ষণ বিভাগ (DNPM) আজ "সমন্বিত কৃষি, গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়ন খাতে সেবা প্রদান ও উৎপাদনশীল অংশীদারিত্ব" প্রতিপাদ্যে একটি উচ্চপর্যায়ের সরকারী রাউন্ডটেবিল বৈঠকের আয়োজন করে।

এটি চলতি বছরে লে’তে অনুষ্ঠিত “জাতীয় কৃষি শিল্প পাবলিক-প্রাইভেট সেক্টর পার্টনারশিপ (NAIPPSP) সম্মেলনের ফলো-আপ”। এই সম্মেলনটি “জাতীয় কৃষি খাত পরিকল্পনা (NASP) ২০২৪-২০৩৩”-এর অধীনে একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি ছিল, যা পাপুয়া নিউ গিনির কৃষি খাতের প্রাতিষ্ঠানিক সংস্কার ও রূপান্তরের উপর দৃষ্টি নিবদ্ধ করে।

মূল বক্তব্যে চ্যালেঞ্জের আহ্বান:
সরকারের প্রধান সচিব জনাব ইভান পোমালিউ এবং জাতীয় পরিকল্পনা সচিব জনাব কোনি স্যামুয়েল দিনটির আলোচনায় একটি শক্তিশালী বক্তব্য তুলে ধরেন:
"এই আমূল পরিবর্তন সম্পর্কে এখনই কঠিন আলোচনা করার সময় এসেছে। দেশটিতে সত্যিই বড় মাপের বদল নিশ্চিত করতে হলে এখনই সাহসী ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার সময়।"
তিনি বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নেতাদের নীতি-কথার বাইরে গিয়ে PNG-এর সীমাহীন সম্ভাবনার সাথে সঙ্গতিপূর্ণ এমন সব সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সচিব স্যামুয়েল জোর দিয়ে বলেন:
আমরা বিপুল সম্ভাবনার দেশ। আমাদের মাটি উর্বর। জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। আর মানুষগুলো বেশ সহনশীল। তবুও দীর্ঘদিন ধরে আমাদের কৃষি খাত অবহেলিত। গ্রামীণ জনগোষ্ঠী সেবাবঞ্চিত। এবং মূল অর্থনীতি খনিজ সম্পদের উপর অতিমাত্রায় নির্ভরশীল।

কৃষিকে কেন্দ্রীয় খাত হিসেবে স্বীকৃতি:
তিনি উল্লেখ করেন যে কৃষি সম্পদ কোনো প্রান্তিক খাত নয়—এটি এখন দেশের অর্থনৈতিক ভবিষ্যতের মাইলস্টোন হিসেবে স্বীকৃত, যার পেছনে রয়েছে ভিশন ২০৫০, DSP২০৩০, MTDP IV এবং NASP ২০২৪-২০৩৩ এর মত পরিকল্পনা সমূহ যেখানে রাজনৈতিক ইচ্ছাশক্তি ও নীতিগত সমর্থন রয়েছে।

সরকারব্যাপী সমন্বয় কাঠামো:
বৈঠকে একটি “Whole-of-Government Coordination Mechanism (সরকারব্যাপী সমন্বয় কাঠামো)” চালু করা হয়, যা অবকাঠামোগত ঘাটতি থেকে সেবা প্রদানের অদক্ষতা পর্যন্ত আন্তঃখাতীয় চ্যালেঞ্জগুলোর সমাধান নিশ্চিত করবে। এই কাঠামো কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহনসহ প্রধান খাতগুলোর মধ্যে বিনিয়োগ, দায়িত্ব ও সমন্বয় জোরদার করবে।

বেসরকারি খাতের নেতৃত্বে কৃষি বিপ্লব:
স্যামুয়েল PNG-এর “প্রতিযোগিতামূলক সুবিধার” কথা উল্লেখ করে বেসরকারি খাতের ভূমিকাকে অপরিহার্য বলেন:
"আমাদের ২৫ লক্ষ হেক্টর চাষযোগ্য জমির মধ্যে মাত্র ৫% ব্যবহৃত হয়। অর্থাৎ সর্ব সাকুল্যে মাত্র এক লাখ পঁচিশ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে তাও আবার সনাতন পদ্ধতিতে। বছরে প্রায় ৫০০ মিলিয়ন কিনার মাংস আমদানী করতে হয়। এমতাবস্থায় এর অর্ধেকও যদি স্থানীয় উৎপাদনে প্রতিস্থাপন করি, তাহলে প্রতি বছর অর্থনীতিতে ২৫০ মিলিয়ন কিনা ইনজেক্ট করতে হবে। আমাদের উৎপাদনের মুখ্য উপাদান—জমি, শ্রম— ইত্যাদি বিদ্যমান। এখন প্রয়োজন মূলধন ও অ্যাকশনের ইচ্ছা।"

অগ্রাধিকারমূলক পদক্ষেপ:
আগামী ৫ বছরে ৫টি উচ্চপ্রভাব সম্পন্ন কৃষি ও প্রাণিসম্পদ প্রকল্প - চিহ্নিত করা হবে।
২০৩০ সালের মধ্যে, মানব উন্নয়ন সূচকে শীর্ষ ৫০ দেশে প্রবেশের লক্ষ্যে বেসরকারি বিনিয়োগের জোগান দেয়া হবে।

এই উদ্যোগের মাধ্যমে PNG-এর কৃষি খাতের রূপান্তর ও গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

হারুন রশিদ
20/07/2025
Port Moresby

09/07/2025

# # বিশেষ অর্থনৈতিক জোন নীতির সূচনায় পাপুয়া নিউগিনি -

২য় অধ্যায়:

জমি প্রাপ্তি: বিনিয়োগকারীগণ প্রস্তাবিত প্রকল্পের ব্যাপারে জমি সুরক্ষার ক্ষেত্রে হতাশাজনক ভাবে বিলম্বের সম্মুখীন হচ্ছেন। তিনি জনসেবকদের কর্ম সংস্থান সৃষ্টির উদ্দেশে বিনিয়োগকে অগ্রাধিকার দিতে আহ্বান জানান।

ভিসা প্রক্রিয়াকরণ: বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ হতাশাজনকভাবে ধীর। তিনি ভিসা-অন-অ্যারাইভাল নীতি চালুর আহ্বান জানান, যেমনটি অন্য দেশগুলো করছে।

সরকারি সংস্থার মধ্যে সমন্বয়হীনতা: তিনি সরকারি সংস্থাগুলোর মধ্যে "ক্যান্সারের মতো" বিভাজন মানসিকতা (সাইলো মেন্টালিটি) এর সমালোচনা করেন এবং বিনিয়োগ সহজতর করতে একত্রিত হয়ে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সাশ্রয়ী মূল্যের বিদ্যুৎ: তিনি সাশ্রয়ী মূল্যের বিদ্যুতের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ইন্দোনেশিয়ার সফলতার উদাহরণ দেন যেখানে কম বিদ্যুৎ খরচের (৪ মার্কিন সেন্ট বনাম অস্ট্রেলিয়ার ১৭-১৮ মার্কিন সেন্ট) কারণে বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হয়েছে। তিনি দেশজুড়ে বিদ্যুৎ উৎপাদন সুবিধা স্থাপনের জন্য জলবিদ্যুৎ কোম্পানিগুলোর জন্য প্রণোদনার পক্ষে সওয়াল করেন।
মারু উপসংহারে পুনর্ব্যক্ত করেন যে SEZ নীতি একটি "গেম চেঞ্জার" এবং PNG’র ভবিষ্যৎ।

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক প্রেক্ষাপট ও রূপান্তরের আহ্বান:
প্রধানমন্ত্রী জেমস মারাপে তার ভাষণে বলেন যে ১৯৭৫ সালে স্বাধীনতার পর প্রথম ৩৩ বছর দেশটি "সরকার পরিবর্তন করতেই ব্যস্ত" ছিল, যেখানে সরকারের গড় আয়ু ছিল মাত্র দুই বছর। তিনি উল্লেখ করেন যে এই সময়ে (১৯৭৫-২০০৮) অর্থনৈতিক প্রবৃদ্ধির গড় ছিল মাত্র ০.০৩%, অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল প্রায় ৩% হারে। এর ফলে অর্থনীতি, যা ১৯৭৫ সালে ৫ বিলিয়ন কিনার (১ বিলিয়ন মার্কিন ডলার) ছিল, ২০০৮ সালের মধ্যে ২৫ বিলিয়ন কিনার (৮ বিলিয়ন মার্কিন ডলার) সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকে।
মারাপে উল্লেখ করেন যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনা নতুন নয়। তিনি ১৯৯০ এবং ২০০০-এর দশকের শুরুর দিকে মালাহান ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং অন্যান্য ব্যর্থ প্রচেষ্টার কথা স্মরণ করেন, যা পাবলিক সার্ভিসে ফোকাস ও উৎপাদনশীলতার অভাবের কারণে ব্যর্থ হয়েছিল। তিনি ব্যাখ্যা করেন যে ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর, তার সরকার একটি প্রত্যক্ষ পদ্ধতি গ্রহণ করে: "সম্পদ ফিরিয়ে নাও। আমাদের অর্থনীতিকে যত তাড়াতাড়ি সম্ভব অন্তত ২০০ বিলিয়ন কিনার কাঠামোতে নিয়ে যাও।"

প্রধানমন্ত্রী ২০১৯ সাল থেকে তার সরকারের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, "আমরা সময় নষ্ট করিনি। মারাপে ২০১৯ সাল থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গৃহীত বেশ কয়েকটি প্রধান উদ্যোগের রূপরেখা দেন:
* এসএমই তহবিল: পাপুয়ানদের এসএমই খাতে প্রবেশের জন্য সহায়তা প্রদান প্রতিষ্ঠা করা হয়েছে।
* রাষ্ট্রীয় ইক্যুইটি তহবিল: যারা ব্যবসায় জড়িত হয়ে রাষ্ট্রীয় তহবিল পেতে চান তাদের জন্য সহায়তা প্রদান।
* কৃষি প্রণোদনা তহবিল: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং রপ্তানি বা উৎপাদন কেন্দ্রে পরিবহনে সহায়তা করতে মালবাহী ভাড়া ও মূল্য সহায়তা নীতিসমূহ অন্তর্ভুক্ত।
* জমি অধিগ্রহণ নীতি: ২০১৯ সালে কাজ শুরু হয়, ২০২১ সাল থেকে জমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।
* কর্পোরেট কাঠামো ও বিচার বিভাগীয় সংস্কার: বিনিয়োগকারীদের জন্য একটি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা, যার মধ্যে আপিল আদালত প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সালিশি চালু করা অন্তর্ভুক্ত।
* কানেক্ট পিএনজি: সম্পদ সমৃদ্ধ অঞ্চলগুলোর (কফি, তামা, কোকো, অয়েল পাম, কাঠ) জন্য রাস্তা খুলে দেওয়ার একটি বিশাল অবকাঠামো কর্মসূচি। এর লক্ষ্য আলোতাউ থেকে পোর্ট মর্সবি এবং পোর্ট মর্সবি থেকে লে পর্যন্ত ৫০ বছরে প্রথমবারের মতো সড়ক সংযোগ স্থাপন করা। তিনি উল্লেখ করেন যে লে থেকে হাগেন পর্যন্ত ভ্রমণের সময় ১৮ ঘন্টারও বেশি থেকে কমিয়ে আট ঘন্টায় আনা হয়েছে, যেখানে অর্থনৈতিক মহাসড়কগুলিতে ৩ বিলিয়ন কিনা বিনিয়োগ করা হয়েছে।
* বন্দর উন্নয়ন:ছয়টি প্রধান বন্দর (অরো, কিম্বে, কাভিয়েং, ওইওয়াক, ভানিমো, লে এবং পোর্ট মর্সবি) উন্নয়ন ও আধুনিকীকরণ। মারাপে আক্ষেপ করেন যে পোর্ট মর্সবি বন্দর বর্তমানে ৯০% আমদানিনির্ভর এবং ন্যূনতম রপ্তানি করে। তিনি একে রপ্তানি কেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার করেন।
* পররাষ্ট্র নীতি ও বাণিজ্য: তিনি জোর দেন যে তার সরকারের পররাষ্ট্র নীতি বাণিজ্য সম্পর্ক উন্নয়নের উপর ফোকাস করেছে। চীনা সরকারের কাছ থেকে সমস্ত পিএনজি কৃষিপণ্যের জন্য সম্পূর্ণ উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা ছাড়পত্র (টোটাল ফাইটোস্যানিটারি ক্লিয়ারেন্স) প্রাপ্তিকে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে উল্লেখ করেন। এটি পিএনজি-র কৃষিপণ্যকে ১.৩ বিলিয়ন জনসংখ্যার চীনা বাজারে প্রবেশের সুযোগ দিয়েছে।
* জাতীয় শক্তি কর্তৃপক্ষ: বিদ্যুৎ সরবরাহের সমস্যা মোকাবেলায় প্রতিষ্ঠিত, যা অ্যালান গোহ-এর মতো বিনিয়োগকারীদের (যিনি পোর্ট মর্সবিতে ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহকারী এডাইওয়া জলবিদ্যুৎ প্রকল্পে ৮০০ মিলিয়ন কিনা বিনিয়োগ করেছেন) বিদ্যুৎ উৎপাদন করতে এবং বিচ্ছিন্ন গ্রিড চালাতে সক্ষম করেছে।
প্রধানমন্ত্রী মারাপে ক্রমবর্ধমান জনসংখ্যার ভারসাম্য রক্ষার জন্য অর্থনীতিকে ন্যূনতম ২০০ বিলিয়ন কিনায় নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। কারণ একটি বড় অর্থনীতি সরকারকে রাস্তা, স্কুল এবং স্বাস্থ্যসেবার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো অর্থায়নের সামর্থ্য দেয়। তিনি উল্লেখযোগ্য নীতি ঘোষণা করেন:
* কাঠের রপ্তানি নিয়ন্ত্রণ: চলতি বছরের শেষ নাগাদ, রপ্তানিকারক লগাররা যে সমস্ত গোলাকার কাঠ রপ্তানি করছে, রাষ্ট্র সেগুলো তাদের রপ্তানি মূল্যেই ক্রয় শুরু করবে। এর লক্ষ্য দেশের ভেতরেই কাঠের মূল্য সংযোজন প্রক্রিয়াকরণ সম্পন্ন করা এবং পোর্ট মর্সবিকে রপ্তানি বন্দর হিসেবে ব্যবহার করা।
* মৎস্য খাতে নিয়ন্ত্রণ: তিনি ঘোষণা করেন যে ১৬ই সেপ্টেম্বরের মধ্যে মাছের অভ্যন্তরীণ প্রক্রিয়াজাতকরণ নীতি কার্যকর হবে। তিনি মন্ত্রী মারু ও ওংয়ের অংশীদারিত্বের প্রশংসা করেন এবং মেরিটাইম ইন্ডাস্ট্রিয়াল জোনের দেশের মৎস্য কেন্দ্র হয়ে ওঠার অংশীদারিত্বের কথা তুলে ধরেন।
মারাপে বনজ, মৎস্য এবং কৃষিকে SEZ এর জন্য প্রাথমিক ফোকাস হিসেবে চিহ্নিত করেন। পাশাপাশি পেট্রোকেমিক্যাল শিল্প এবং খনিজ পণ্যের ডাউনস্ট্রিম প্রসেসিং এর কথাও বলেন, যাতে সম্পদ ধরে রাখা যায় এবং অর্থনীতির বৈচিত্র্য আসে। তিনি বিদ্যমান অবকাঠামোগুলোর উপর ফোকাস করার আহ্বান জানান, যেমন পোর্ট মর্সবি বন্দর এবং রাবাউল, মাদাং, লে’র মতো অন্যান্য অব্যবহৃত বন্দর, এবং পেট্রোলিয়াম পণ্যের জন্য ইইউ, পিসিওআরআই এলাকার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
শেষে, প্রধানমন্ত্রী মারাপে স্বীকার করেন যে পিএনজি দীর্ঘদিন ধরে বড় কোম্পানিগুলোকে কর ছাড় ও ছুটির প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু লাভের পরিমাণ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি রামু নিকেল এবং লিহির গোল্ড মাইনকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যারা বছরের পর বছর সুবিধা ভোগ করলেও ন্যূনতম কর দিয়েছে। তিনি আমদানি প্রতিস্থাপন ও রপ্তানিতে ফোকাস করা বিশেষায়িত কোম্পানিগুলোর জন্য লক্ষ্যযুক্ত প্রণোদনার দিকে স্থানান্তরের ইঙ্গিত দেন।

হারুন রশীদ
Port Moresby
7/7/2025

06/07/2025

# # বিশেষ অর্থনৈতিক জোন নীতির সূচনায় পাপুয়া নিউগিনি -

১ম অধ্যায়:

গত ১৫ জুন, ২০২৫, শনিবার রাজধানী পোর্ট মর্সবির এপেক হাউস, এরা কনেতে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে "বিশেষ অর্থনৈতিক জোন (SEZ) ফাউন্ডেশন পলিসি ২০২৫-২০৩২" - যার মাধ্যমে পাপুয়া নিউগিনির অর্থনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় রচিত হতে যাচ্ছে।

এই নীতির লক্ষ্য, নির্দিষ্ট SEZ-গুলোর মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্যিক উদ্দীপনা ও সমন্বিত উন্নয়নকে ত্বরান্বিত করে জাতির অর্থনৈতিক চিত্রপটকে বদলে ফেলা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেমস মারাপে, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী রিচার্ড মারু এবং বিশেষ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. লরেন্স সসে-সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ পিএনজির ভবিষ্যৎ সম্পর্কে তাদের উচ্চাভিলাষী পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।

সমন্বয় ও জাতীয় তাৎপর্য:
আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ বিভাগের সচিব ম্যাডাম জেসিন্টা ওয়ারাকাই-মানুয়া তার স্বাগত বক্তব্যে মারাপে-রোসো সরকারের দূরদর্শিতার প্রশংসা করেন। মানুয়া বলেন: যদিও পূর্ববর্তী অর্থনৈতিক অঞ্চল বিষয়ক প্রচেষ্টাগুলো সঠিক নীতি কাঠামোর অভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু নতুন এই SEZ ফাউন্ডেশনের পলিসি - বিশ্বের সকল সেরা ফাউন্ডেশন এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই নীতির লক্ষ্য: স্থানীয় ও আন্তর্জাতিক উভয় বিনিয়োগকারীদের জন্য একটি প্রতিযোগিতামূলক ব্যবসায়ীক পরিবেশ সৃষ্টি করা।

কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ও অগ্রগতি:
SEZ-র চেয়ারম্যান ড. লরেন্স সসে উদ্বোধনীতে তার বক্তব্যে বলেন, - “বোর্ডের উদ্দেশ্য হলো SEZ নীতিকে সরকারের সবচেয়ে বাস্তবায়ন ও অর্জনযোগ্য নীতি হিসাবে গড়ে তোলা, যার প্রভাব আমাদের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে স্পষ্টভাবে দৃশ্যমান হবে।”
তিনি জোর দিয়ে বলেন, মন্ত্রী মারু-র নেতৃত্বে চার বছরেরও কম সময়ে SEZ-তে ইতিমধ্যেই ৭.৬ বিলিয়ন কিনা (পিএনজি মুদ্রা) মূল্যের বিনিয়োগ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে পাগা হিল SEZ পর্যটন উন্নয়ন (৪ বিলিয়ন কিনা), সিপিক SEZ পর্যটন উন্নয়ন (২.২ বিলিয়ন কিনা) এবং মায়ো সেন্ট্রাল ৭ম ও ৯ম প্রকল্প (১.৪ বিলিয়ন কিনা)।

নতুন নীতির প্রধান পরিবর্তনগুলোর রূপরেখা দেন:
* বিনিয়োগের স্কেলের ভিত্তিতে স্তরবিন্যাসিত কর্পোরেট আয়কর ছুটি
* শুল্ক ও বাণিজ্য ছাড়ের সুস্পষ্ট বিধান
* ওয়ান-স্টপ সার্ভিস এর মাধ্যমে প্রশাসনিক সরলীকরণ জোরদার
* প্রণোদনা হিসেবে রাষ্ট্রীয় ইক্যুইটি এবং অবকাঠামো যুক্ত করা, যাতে স্থানীয় ভূমিমালিকরা তাদের জমিতে SEZ উন্নয়নের সুবিধা পেতে পারেন।

তিনি আরো বলেন, প্রস্তাবিত সমস্ত SEZ কার্যকর হলে, চলতি বছর বিনিয়োগ ১৭-২০ বিলিয়ন কিনায় পৌঁছাতে পারে।

মন্ত্রীর দৃষ্টিভঙ্গি: কর্মসংস্থান ও মূল্য সংযোজন:

আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী রিচার্ড মারু আবেগের সাথে ব্যাখ্যা করেন কিভাবে SEZ - PNG এর কাজে আসবে। তিনি ডাউনস্ট্রিম প্রসেসিং (কাঁচামালের মূল্য সংযোজন) ও কর্মসংস্থান সৃষ্টির গুরুত্বের উপর জোর দেন। প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় ও SEZ এর উদ্যোগের প্রতি অটল সমর্থন ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন। মারু উল্লেখ করেন যে বিশ্বের অনেক রাষ্ট্র ৫০ বছর আগে SEZ গ্রহণ করলেও, শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের অভাবে PNG এতকাল বাদে এই যাত্রা শুরু করছে।

তিনি PNG’র বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সাথে ফিলিপাইনের তুলনামূলক বৈপরীত্য টানেন। ফিলিপাইনে ৪২০টি SEZ রয়েছে, যা ৪ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং প্রাথমিকভাবে উৎপাদন খাতে ৬৮ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে। এছাড়াও সেখানে শ্রম সস্তা, কর্মীগণ অত্যন্ত দক্ষ এবং বিদ্যুৎ সাশ্রয়ী। মারু এটিকে বিগত ৫০ বছরের timeline এ PNG’কে অন্যতম ‘সুযোগ বঞ্চিত’ রাষ্ট্র হিসেবে আক্ষেপ প্রকাশ করেন।

তিনি জোর দিয়ে বলেন যে SEZ খনিজ ও পেট্রোলিয়াম প্রকল্পগুলোর তুলনায় অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে। উদাহরণস্বরূপ, বেনিনে একটি মাত্র মাছের ক্যানারি কারখানা একটি SEZ-এ ৫,০০০ লোক নিয়োগ দেয়, অন্যদিকে বর্তমানে PNG'র LNG মাত্র ৪,০০০ লোক নিয়োগ দেয়। মারু ইন্দোনেশিয়ায় নিকেলের ডাউনস্ট্রিম প্রসেসিংয়ের জন্য নিবেদিত একটি SEZ পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করেন, যেখানে একটি শহর ও বিমানবন্দর নির্মিত হয়েছে এবং ৮০,০০০ লোক নিয়োগ পেয়েছে। এটি তার মূল বার্তাকে শক্তিশালী করে: PNG-কে অবশ্যই কাঁচামাল রপ্তানি বন্ধ করে ডাউনস্ট্রিম প্রসেসিংয়ের উপর ফোকাস করতে হবে।
মন্ত্রী মারুর একটি উল্লেখযোগ্য ঘোষণা ছিল চলতি বছরে গোলাকার কাঠ (রাউন্ড লগ) রপ্তানির আসন্ন নিষেধাজ্ঞা। তিনি বলেন, "এই বছরই আমরা গোলাকার কাঠ রপ্তানি নিষিদ্ধ করব। আমাদের এটি নিষিদ্ধ করতেই হবে।"

তিনি যুক্তি দেখান যে এটি হাজার হাজার চাকরি সৃষ্টির ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখবে এবং PNG'র নিজস্ব রপ্তানিকৃত কাঠ থেকে তৈরি আসবাব এবং কাঠ জাতীয় পণ্য থেকে প্রস্তুতকৃত অন্যান্য পণ্যের আমদানির অবসান হবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে, তিনি মৎস্য খাতের দিকে ইঙ্গিত করে বলেন যে পিএনজি যতটা ক্যানড মাছ রপ্তানি করে তার চেয়ে বেশি আমদানি করে। তিনি দ্বিতীয় একটি ক্যানারি কারখানা চালুর ঘোষণা দেন, যার ৫০% মালিকানা সরকারের থাকবে। এর লক্ষ্য ক্যানড মাছে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং আমদানি বন্ধ করা।
তিনি প্রকাশ করেন যে তিনটি SEZ ইতিমধ্যেই ৭ বিলিয়ন কিনা বিনিয়োগ এনেছে এবং আরও সাতটি SEZ এর সম্ভাবনা রয়েছে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি "লীপফ্রগ" (অনেক দূর এগিয়ে যাওয়া) ঘটাবে, এমনকি খনিজ ও পেট্রোলিয়াম খাতের অতীব গুরুত্বকে ছাড়িয়ে যাবে। তিনি এমন ভবিষ্যতের কথা ভাবেন যেখানে PNG নিজস্ব সোনা ও তামা প্রক্রিয়াজাত করে লক্ষ লক্ষ চাকরি সৃষ্টি করবে।
তবে, মারু এমন কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জের কথাও স্পষ্টভাবে স্বীকার করেন যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক মনোযোগ প্রয়োজন:

Address

Port Moresby
111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Business Association in PNG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Business Association in PNG:

Share