Bangladesh Social Club Oman-Greater Noakhali Wing

Bangladesh Social Club Oman-Greater Noakhali Wing Greater Noakhali ( Feni, Noakhali, Laxmipur)

বৃহত্তর নোয়াখালী উইং—মানবতার সেবায় সবার আগে, সবার পাশে। ❤️বাংলাদেশ সোশ্যাল ক্লাব–ওমান কর্তৃক আয়োজিত গতকালের মহৎ রক্তদান ...
23/08/2026

বৃহত্তর নোয়াখালী উইং—মানবতার সেবায় সবার আগে, সবার পাশে। ❤️

বাংলাদেশ সোশ্যাল ক্লাব–ওমান কর্তৃক আয়োজিত গতকালের মহৎ রক্তদান কর্মসূচিতে বৃহত্তর নোয়াখালী উইংয়ের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, রক্তদান এবং আয়োজনে সার্বিক সহযোগিতা ছিল এক কথায় চোখে পড়ার মতো ও অত্যন্ত প্রশংসনীয়। 👏

আলহামদুলিল্লাহ, এই কর্মসূচিতে বৃহত্তর নোয়াখালী উইং থেকে সর্বোচ্চ সংখ্যক সদস্য রক্তদান করে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ জন্য ক্লাবের নেতৃবৃন্দের কাছ থেকেও আমাদের উইংয়ের সদস্যরা প্রশংসিত হয়েছেন। 🩸❤️

এ অর্জন শুধু আমাদের গর্বের বিষয় নয়; এটি প্রমাণ করে—মানবতার প্রয়োজনে বৃহত্তর নোয়াখালীর মানুষ সবসময় ঐক্যবদ্ধ, আন্তরিক এবং অগ্রণী।

সমাজসেবামূলক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ, অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানো, প্রবাসের মাটিতে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির চর্চা এবং বৃহত্তর নোয়াখালীবাসীকে ঐক্যবদ্ধ করে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে বৃহত্তর নোয়াখালী উইং সবসময় সবার আগে এবং সবার পাশে।

আসুন, আমরা ঐক্যবদ্ধ থাকি, মানবতার পাশে দাঁড়াই এবং আমাদের প্রিয় নোয়াখালীর সুনামকে আরও উজ্জ্বল করি।

আমরা আছি, আমরা থাকবো—মানবতার পাশে, নোয়াখালীবাসীর পাশে। ❤️

বিস্ময় নোয়াখালীর জয় হোক—সবসময়। ✊❤️





#নোয়াখালীর_জয়

বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান-এর উদ্যোগে এবং সালতানাত অব ওমানের ব্লাড ব্যাংক-এর সহযোগিতায় আয়োজিত হতে যাচ্ছে একটি মহৎ রক...
13/08/2026

বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমান-এর উদ্যোগে এবং সালতানাত অব ওমানের ব্লাড ব্যাংক-এর সহযোগিতায় আয়োজিত হতে যাচ্ছে একটি মহৎ রক্তদান কর্মসূচি।

🩸 বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ভাই-বোনের আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যাপক সাড়া পাওয়ায়, আরও বেশি মানুষকে এই মানবিক কাজে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে পূর্বনির্ধারিত বাংলাদেশ সোশ্যাল ক্লাবের হল রুমের পরিবর্তে বাংলাদেশ স্কুল, মাস্কাটের মাল্টিপারপাস হল-এ অনুষ্ঠানটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

📅 তারিখ: ২২ আগস্ট ২০২৬ (শনিবার)
⏰ সময়: সকাল ৯:০০টা
📍 নতুন ভেন্যু:বাংলাদেশ স্কুল, মাস্কাটের মাল্টিপারপাস হল |

এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের মুখে হাসি। বৃহত্তর পরিসরে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে আরও বেশি প্রবাসী বাংলাদেশি ভাই-বোন রক্তদানের মতো মহৎ মানবিক কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন—এটাই আমাদের প্রত্যাশা।

আপনাদের ব্যাপক আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই মানবিক উদ্যোগকে আরও সফল ও অর্থবহ করে তুলবে।

❤️ আসুন, রক্ত দিয়ে গড়ি মানবতার বন্ধন।
🩸 রক্ত দিন, জীবন বাঁচান।

আপনার পরিচিত ওমানে বসবাসরত সকল বন্ধু ও স্বজনদের সঙ্গে পোস্টটি শেয়ার করুন এবং এই মহৎ মানবিক কাজে অংশগ্রহণের জন্য উৎসাহিত করুন।

বৃহত্তর নোয়াখালী উইং এর পক্ষ থেকে যারা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক তারা আমাদের কার্যনির্বাহী সদস্য জনাব মামুন উর রশিদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: +968 9944 9843

12/08/2026
কুরিয়াতে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর নোয়াখালী উইংয়ের সংবর্ধনা ও নৈশভোজবাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর নো...
08/08/2026

কুরিয়াতে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর নোয়াখালী উইংয়ের সংবর্ধনা ও নৈশভোজ

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর নোয়াখালী উইংয়ের কুরিয়াত সদস্যদের উদ্যোগে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যনির্বাহী কমিটির সম্মানে এক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুরিয়াত অঞ্চলে বসবাসরত বৃহত্তর নোয়াখালীসহ বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

বৃহত্তর নোয়াখালী উইংয়ের অল্টারনেটিভ জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান জনাব আজিমুল হক বাবুল (সিআইপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও গালফ ওভারসিস এক্সচেঞ্জের সিইও জনাব ইফতেখার উল হাসান চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, বৃহত্তর নোয়াখালী উইংয়ের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জনাব হাবিবুর রহমান, জনাব নূর হোসেন, জনাব ইব্রাহিম চৌধুরী, সোশ্যাল ক্লাবের সাবেক চেয়ারম্যান জনাব সিরাজুল হক (সিআইপি) এবং আল বারাকা গ্রুপের চেয়ারম্যান ও বৃহত্তর নোয়াখালী উইংয়ের জেনারেল সেক্রেটারি জনাব আবু ইউসুফ (সিআইপি), সোশ্যাল ক্লাবের অনুমোদিত উইং সমূহের নেতৃবৃন্দ, কুরিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা ওমানের কুরিয়াত অঞ্চলে বসবাসরত বৃহত্তর নোয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের অধীনে অনুমোদিত আঞ্চলিক উইংগুলোর মাধ্যমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ওমানে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে সম্পৃক্ত করে ওমানের প্রচলিত আইন-কানুনের প্রতি পূর্ণ সম্মান ও শ্রদ্ধা রেখে সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের জন্য নির্ধারিত করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সহ-সভাপতি জনাব আনোয়ার হোসেন উপস্থিত সকলের সামনে পড়ে শোনান। তিনি প্রবাসীদের দায়িত্বশীল আচরণ, আইন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, অত্যন্ত স্বল্প সময়ের প্রস্তুতিতে এত সুন্দর, সুশৃঙ্খল আয়োজন এবং আন্তরিক আতিথেয়তা সত্যিই প্রশংসনীয়। আয়োজকদের আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।

নৈশভোজ শেষে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে নিরলসভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আশরাফুল ইসলাম অনিক, মাজহারুল ইসলাম, নুরুল আলম, মামুন উর রশিদসহ কুরিয়াতের অন্যান্য সদস্যবৃন্দ।

সার্বিকভাবে, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের বৃহত্তর নোয়াখালী উইংয়ের কুরিয়াত সদস্যদের আয়োজিত এই সংবর্ধনা ও নৈশভোজ।

Muscat Steel Women's Junior AHF Cup Muscat 2026-এ আমাদের গর্ব, বাংলাদেশ জাতীয় মহিলা জুনিয়র হকি দল অংশগ্রহণ করছে। প্রবা...
11/07/2026

Muscat Steel Women's Junior AHF Cup Muscat 2026-এ আমাদের গর্ব, বাংলাদেশ জাতীয় মহিলা জুনিয়র হকি দল অংশগ্রহণ করছে। প্রবাসে থেকেও দেশের প্রতি আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতার প্রকাশ ঘটুক মাঠে উপস্থিত থেকে।

আসুন, পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে Oman Hockey Stadium, Al Amerat-এ উপস্থিত হয়ে আমাদের লাল-সবুজের প্রতিনিধিদের প্রাণভরে উৎসাহিত করি।

ভেন্যু: Oman Hockey Stadium, Al Amerat

প্রবেশ: সম্পূর্ণ ফ্রি

আপনাদের আন্তরিক উপস্থিতি ও সমর্থনই আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা আরও বৃদ্ধি করবে। Bangladesh Social Club Oman - 95, NRB Sporting,

13/05/2026

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক আগামী ১৫ মে ২০২৬ ইং, রোজ শুক্রবার, সাওয়াদি ওয়াটার পার্ক রিসোর্ট-এ বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন, সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় বৃহত্তর নোয়াখালীবাসীর সহজ প্রবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমরা সীমিত সংখ্যক টিকিট সংগ্রহ করেছি। টিকিট সংগ্রহের জন্য দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ:
১। জনাব আবু ইউসুফ (রুয়ি–হামেরিয়া) — +968 9249 9956
২। জনাব নুরুল ইসলাম (ঘুবরা–আজাইবা) — +968 9988 0671
৩। জনাব জাকির হোসাইন রাজু (সীব–আল হেইল–মুবাইলা) — +968 9134 7385

ধন্যবাদ।

আসসালামু আলাইকুম,প্রিয় সদস্যবৃন্দ,বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক আগামী ১৫ মে ২০২৬ ইং, রোজ শুক্রবার, সাওয়াদি ওয়াটার প...
07/05/2026

আসসালামু আলাইকুম,

প্রিয় সদস্যবৃন্দ,

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান কর্তৃক আগামী ১৫ মে ২০২৬ ইং, রোজ শুক্রবার, সাওয়াদি ওয়াটার পার্ক রিসোর্ট-এ বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উদযাপন, সাংস্কৃতিক সন্ধ্যা ও মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় বৃহত্তর নোয়াখালীবাসীর সহজ প্রবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমরা সীমিত সংখ্যক টিকিট সংগ্রহ করেছি। টিকিট সংগ্রহের জন্য দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ:
১। জনাব আবু ইউসুফ (রুয়ি–হামেরিয়া) — +968 9249 9956
২। জনাব নুরুল ইসলাম (ঘুবরা–আজাইবা) — +968 9988 0671
৩। জনাব জাকির হোসাইন রাজু (সীব–আল হেইল–মুবাইলা) — +968 9134 7385

ধন্যবাদ। Social Club Oman - 95

Address

Muscat
3931

Telephone

+96895951123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Social Club Oman-Greater Noakhali Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Social Club Oman-Greater Noakhali Wing:

Shortcuts

Share