Bangladesh Association of Bay of Plenty Inc.-BABOPI

Bangladesh Association of Bay of Plenty Inc.-BABOPI Representing the Bangladeshi community in the Bay of Plenty.

পিঠা উৎসব ২০২৬পিঠা আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছিন্ন অংশ। আর আমরা সবাই একে অপরের। একটি অনুষ্ঠান শুধু বিনোদনের সুযোগ করে দ...
05/10/2026

পিঠা উৎসব ২০২৬

পিঠা আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছিন্ন অংশ। আর আমরা সবাই একে অপরের।

একটি অনুষ্ঠান শুধু বিনোদনের সুযোগ করে দেয় না। এমন অনুষ্ঠান গুলো আমাদের বারে বারে এক সাথে মিলিত হওয়ার সুযোগ করে দেয়, যা আমাদের পারস্পরিক সম্পর্ক কে আরও দৃড় করে। আমাদের এবং ভবিষ্যৎ প্রজন্ম কে মনে করিয়ে দেয় আমরা বাংলাদেশি 🇧🇩

উপস্থিত বাংলাদেশি ভাই-বোনেরা, সম্মানিত অতিথিবৃন্দ, উপদেশটামন্ডলি, ইসি মেম্বার্স এবং পর্দার পেছনের নিঃস্বার্থ সেচ্ছাসেবী দের অসংখ্য ধন্যবাদ ❤️

আসছে পিঠা উৎসব এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে জানি সবাইব খুব অধীর আগ্রহে দিন গুনছেন। সেই দিন গোনাকে আনন্দময় করতে নিয়ে এলাম...
28/09/2026

আসছে পিঠা উৎসব এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে জানি সবাইব খুব অধীর আগ্রহে দিন গুনছেন। সেই দিন গোনাকে আনন্দময় করতে নিয়ে এলাম আমাদের ঐতিহ্যবাহী *পিঠার ইতিহাস এবং পরিচিতি*।

/পর্ব ০২/

*পিঠার ইতিহাস*

শীতকাল মানেই যেন মা-দাদীদের হাতের বিভিন্ন স্বাদ ও নকশার পিঠা আর সেই পিঠাগুলোর পেছনে ইতিহাসের গল্প শোনা। অথবা ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠা কিংবা চিতই পিঠার সঙ্গে মাংসের ঝোল দিয়ে মজাদার নাস্তা।

প্রজন্ম থেকে প্রজন্মে নারীরাই বয়ে নিয়ে চলেছে পিঠা তৈরির পরম্পরাগত বিদ্যা। রন্ধনশিল্পে বিভিন্ন অংশে পুরুষের প্রবেশাধিকার থাকলেও পিঠা তৈরির ক্ষেত্রটি তাই নারীদের অধিকারেই থেকে গেছে সুদীর্ঘকাল ধরে।

পিঠা' শব্দটি এসেছে সংস্কৃত *পিষ্টক* শব্দ থেকে৷ আবার পিষ্টক এসেছে *পিষ্* ক্রিয়ামূলে তৈরি হওয়া শব্দ *পিষ্ট* থেকে৷ পিষ্ট অর্থ *চূর্ণিত, মর্দিত, দলিত৷* হরিচরণ বন্দোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ বইয়ে লিখেছেন, পিঠা হলো চাল গুঁড়া, ডাল বাটা, গুড়, নারিকেল ইত্যাদির মিশ্রণে তৈরি মিষ্টান্নবিশেষ৷ বাংলাদেশের প্রধান খাদ্যশষ্য ধান৷ ধান থেকে চাল এবং সেই চালের গুঁড়ো পিঠা তৈরির মূল উপাদান।

আনুমানিক *পাঁচশ' বছর* সময়কালে বাঙালি খাদ্যসংস্কৃতিতে পিঠার জনপ্রিয়তার কথা উল্লেখ করা যায়৷ যেহেতু প্রাচীন বইপুস্তকে পিঠার কথা এসেছে, তাই ধরে নেওয়াই যায়, পিঠা খাবার প্রচলন বাঙালি সমাজেও অনেক প্রাচীন৷ বিশাল উপমহাদেশে বসবাস করা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যেও পিঠা যে জনপ্রিয় খাবার সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

বাঙালির লোকজ ইতিহাস-ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রাচীনকাল থেকেই।

সকলের সাথে দেখা হচ্ছে *৪ঠা অক্টোবর ২০২৬, রবিবার* পিঠা উৎসবে সকলের পিঠার সহিত।

সৌজন্যে: *বাংলাদেশ এসোসিয়েশন অব বে অব প্লেনটি*

#পিঠাউৎসব #পিঠারইতিহাস #পিঠাপরিচিতি #নবান্ন #পিঠা #বাংলাদেশ🇧🇩

আসছে পিঠা উৎসব এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে জানি সবাইব খুব অধীর আগ্রহে দিন গুনছেন। সেই দিন গোনাকে খুশিময় করতে নিয়ে এলাম ...
23/09/2026

আসছে পিঠা উৎসব এর আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে জানি সবাইব খুব অধীর আগ্রহে দিন গুনছেন। সেই দিন গোনাকে খুশিময় করতে নিয়ে এলাম আমাদের ঐতিহ্যবাহী *পিঠা পরিচিতি*।

/পর্ব ০১/

*ভাপা পিঠা*

বাংলাদেশর একটি ঐতিহ্যবাহী পিঠা যা প্রধানত শীত মৌসুমে প্রস্তুত ও খাওয়া হয়। এটি প্রধানত চালের গুঁড়া দিয়ে জলীয় বাষ্পের আঁচে তৈরী করা হয়। মিষ্টি করার জন্য দেয়া হয় গুড়। স্বাদ বৃদ্ধির জন্য নারকেলের শাঁস দেয়া হয়।ঐতিহ্যগতভাবে এটি একটি গ্রামীণ নাশতা হলেও বিংশ শতকের শেষভাগে প্রধানত শহরে আসা গ্রামীণ মানুষদের খাদ্য হিসাবে এটি শহরে বহুল প্রচলিত হয়েছে। রাস্তাঘাটে এমনকী রেস্তোরাঁতে আজকাল ভাপা পিঠা পাওয়া যায়। এই পিঠা অনেক অঞ্চলে ধুপি নামেও পরিচিত।

*আপনার পছন্দের পিঠা কোনটি?*

সকলের সাথে দেখা হচ্ছে *৪ঠা অক্টোবর ২০২৬, রবিবার* পিঠা উৎসবে সকলের পিঠার সহিত।

সৌজন্যে: *বাংলাদেশ এসোসিয়েশন অব বে অব প্লেনটি*

🇧🇩 পিঠা উৎসব ২০২৬ | Pitha Utsob 2026 🎉পিঠা উৎসব কেবল একটি খাবার বা ভোজের আয়োজন নয়; এটি বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্...
18/09/2026

🇧🇩 পিঠা উৎসব ২০২৬ | Pitha Utsob 2026 🎉

পিঠা উৎসব কেবল একটি খাবার বা ভোজের আয়োজন নয়; এটি বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টির এক আনন্দঘন উদযাপন। 🇧🇩❤️

এই উৎসবটি আমাদের বাংলাদেশি কমিউনিটিকে একত্রিত করে—যেখানে সবাই মিলে ঐতিহ্যবাহী পিঠা উপভোগ করা, নিজেদের সংস্কৃতি ভাগ করে নেওয়া এবং পরিবার ও বন্ধুদের সাথে সুন্দর সব স্মৃতি তৈরি করার সুযোগ পায়। 'বে অফ প্লেন্টি' (Bay of Plenty)-তে বসবাসরত আমাদের সবার জন্য এটি একত্রিত হওয়া, একে অপরের সাথে সময় কাটানো এবং আমাদের যৌথ ঐতিহ্য উদযাপনের একটি বিশেষ উপলক্ষ।

🥮 বাংলাদেশি পিঠার বৈচিত্র্য সত্যিই অসাধারণ!
জনপ্রিয় কিছু পিঠার উদাহরণ হলো:

পাটিসাপ্টা, ভাপা, পাকান, চিতই, মালপোয়া, মালাই, পাতা, রসফুল, ভাজাপুরি, বউ, কলা, রসগোলাপ, ইলিশ পিঠা, ঝিনুক পিঠা, হৃদয় হরণ, জামাই পাগল—এবং আরও অনেক কিছু; পাশাপাশি থাকছে বেশ কিছু সৃজনশীল ও নতুন ধরনের পিঠা।

📅 তারিখ: রবিবার, ৪ অক্টোবর ২০২৬
📍 স্থান: ওয়েসলি মেথডিস্ট চার্চ (১০০ থার্টিনথ অ্যাভিনিউ, টরঙ্গা সাউথ, টরঙ্গা ৩১১২)
⏰ সময়: সন্ধ্যা ৭টা

আপনাদের উপস্থিতিই এই আয়োজনকে পূর্ণতা দেবে! পরিবার ও বন্ধুদের নিয়ে আমাদের এই সুন্দর বাংলাদেশি ঐতিহ্য ও ভ্রাতৃত্ববোধ উদযাপনে যোগ দেওয়ার জন্য আমরা সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। ❤️🇧🇩

আসুন সবাই মিলে সুস্বাদু পিঠা উপভোগ করি, নিজেদের সংস্কৃতি উদযাপন করি এবং 'পিঠা উৎসব ২০২৬'-কে সবার জন্য একটি স্মরণীয় আয়োজনে পরিণত করি!

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বে অফ প্লেন্টি ইনকর্পোরেটেড (BABOPI)

BABOPI-এর আর্থিক সদস্য হোনআসসালামু আলাইকুম Bay of Plenty-তে বসবাসরত প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা,BABOPI-এর বার্ষিক সাধা...
10/08/2026

BABOPI-এর আর্থিক সদস্য হোন

আসসালামু আলাইকুম Bay of Plenty-তে বসবাসরত প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা,

BABOPI-এর বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত নতুন গঠনতন্ত্র অনুযায়ী, আমাদের কমিউনিটির সকল যোগ্য সদস্যকে আর্থিক সদস্য হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বার্ষিক সদস্য ফি মাত্র ৫ ডলার।

আর্থিক সদস্য হলে আপনি:

• BABOPI-এর নির্বাচন ও সাধারণ সভায় ভোট দিতে পারবেন
• কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রার্থী হতে পারবেন
• সাধারণ সভায় প্রস্তাব উত্থাপন করতে এবং BABOPI-এর ভবিষ্যৎ সিদ্ধান্তে সরাসরি মতামত দিতে পারবেন

সদস্য হতে নিচের লিংকে গিয়ে ফর্ম পূরণ করে পেমেন্ট করুন:

https://babopi.org.nz/financial-membership/

আপনাদের অংশগ্রহণ Bay of Plenty-তে একটি আরও শক্তিশালী, স্বচ্ছ ও ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করবে।

M A A Mithu
Communications & Welfare Secretary
BABOPI

18/04/2026

ফিরে দেখা 😊

সকলকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠান টিকে আরও প্রানবন্ত করার জন্য🇧🇩

#ঈদপুনর্মিলনী #২১শেফেব্রুয়ারী #পহেলাবৈশাখ #বাংলাদেশ

15/04/2026

This week, Bengali people in Aotearoa New Zealand and around the world celebrate Pohela Boishakh, the Bengali New Year.

Pohela Boishakh marks new beginnings and is a time of cultural and spiritual significance. People often wear traditional clothing, join colourful community processions, enjoy folk music and dance, and share festive food with family and friends.

At the Ministry, we recognise the importance of cultural traditions in helping Ethnic Communities feel connected, supported, and proud of who they are.

We wish everyone celebrating a year filled with wellbeing, connection, and hope.

13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩🇧🇩
#পহেলাবৈশাখ #১৪৩৩

Address

Rangataua Street Welcome Bay
Tauranga
3112

Opening Hours

Monday 9am - 5:30pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+64284746343

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Association of Bay of Plenty Inc.-BABOPI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Association of Bay of Plenty Inc.-BABOPI:

Shortcuts

Share