Bangladeshi Community in Malaysia-BCM

Bangladeshi Community in Malaysia-BCM Bangladeshi Community in Malaysia (BCM) it's a non-profit organisation in Malaysia for help Bangladeshi & Malaysian citizen for better & peaceful life style.

বিদেশে কর্মসংস্থানের উদ্দেশে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজারো প্রবাসী ঢাকায় আসেন। আবার মধ্যরাতে প্রবাস থেকে দেশে...
27/08/2026

বিদেশে কর্মসংস্থানের উদ্দেশে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন হাজারো প্রবাসী ঢাকায় আসেন। আবার মধ্যরাতে প্রবাস থেকে দেশে ফিরেও অনেকে ঢাকায় অবস্থান করেন। কম খরচে নিরাপদ আবাসনের অভাবে তাদের কেউ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের ব্যয়বহুল হোটেলে ওঠেন, আবার অনেকে বিমানবন্দরের টার্মিনালেই রাত কাটান।

অথচ এসব প্রবাসী কর্মীর জন্য মাত্র ২০০ টাকায় থাকা ও বিমানবন্দরে বিনা খরচে যাতায়াতের সুবিধা দিচ্ছে ‘ওয়েজ আর্নার্স সেন্টার’। কিন্তু উদ্বোধনের পাঁচ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও প্রচারণার অভাবে ফাঁকা পড়ে আছে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেন্টারটি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৬ কিলোমিটার দূরে খিলক্ষেত থানাধীন বরুয়া এলাকার লঞ্জনীপাড়ায় নির্মাণ করা হয়েছে ওয়েজ আর্নার্স সেন্টার। ২০২২ সালের ১৮ মার্চ সেন্টারটির উদ্বোধন করা হয়।

বিমানবন্দর থেকে সেন্টারে যাতায়াতে স্বাভাবিক সময়ে সড়কপথে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। বিদেশগামী ও প্রবাসফেরত কর্মীদের অস্থায়ী আবাসন নিশ্চিত করতেই এটি নির্মাণ করা হয়। এখানে ৪০ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ৫০ জন একসঙ্গে অবস্থান করার সুযোগ রয়েছে।
#বাংলাদেশবেতার

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
22/06/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

22/06/2026
মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশ এর প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা ।
21/06/2026

মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশ এর প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা ।

‘বিদেশিরা মালয়েশিয়া দখল করে ফেলছে’—উৎসবে ছুটির দিনে ভিড় দেখেই এমন ধারণাঃ ইমিগ্রেশন মহাপরিচালকমালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের...
01/06/2026

‘বিদেশিরা মালয়েশিয়া দখল করে ফেলছে’—উৎসবে ছুটির দিনে ভিড় দেখেই এমন ধারণাঃ ইমিগ্রেশন মহাপরিচালক

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সবসময় মেলে না বলে মন্তব্য করেছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ছুটির দিন, সরকারি অবকাশ কিংবা উৎসবের সময় অনেক বিদেশি শ্রমিক একসঙ্গে বাইরে বের হলে কিছু মানুষের মনে হয় যেন পুরো এলাকা বিদেশিদের দখলে চলে গেছে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন।

তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় ৩০ লাখেরও বেশি বিদেশি বৈধ কর্মঅনুমতি ও বৈধ কাগজপত্র নিয়ে কাজ করছেন। তারা নির্মাণ, উৎপাদন, বাগান, সেবা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে শ্রম দিয়ে দেশটির অর্থনীতিতে বড় অবদান রেখে চলেছেন।

ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, বিদেশিদের উপস্থিতি নিয়ে অযথা আতঙ্ক বা ভুল ধারণা না ছড়িয়ে বাস্তব পরিস্থিতি বোঝা প্রয়োজন। কারণ মালয়েশিয়ার বিভিন্ন শিল্পখাত এখনো বিদেশি শ্রমিকদের ওপর অনেকাংশে নির্ভরশীল।

তিনি আরও জানান, বৈধভাবে কর্মরত বিদেশিদের বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি না করে তাদের অবদানকে মূল্যায়ন করা উচিত। কারণ দেশটির উন্নয়ন ও অর্থনীতিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

#মালয়েশিয়া #বাংলাদেশি_প্রবাসী #প্রবাসী_সংবাদ #মালয়েশিয়া_নিউজ #বাংলাদেশি_শ্রমিক

মালয়েশিয়ায় বাংলাদেশী যুবককে ওয়ান্টেড ঘোষণা করে খুঁজছে ইমিগ্রেশন।মঙ্গলবার ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্র...
22/05/2026

মালয়েশিয়ায় বাংলাদেশী যুবককে ওয়ান্টেড ঘোষণা করে খুঁজছে ইমিগ্রেশন।

মঙ্গলবার ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে নিখোঁজ ব্যক্তির সন্ধানে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, চলমান বিচারিক প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, এ অনুসন্ধান কার্যক্রমের তদারকির দায়িত্বে রয়েছেন ইমিগ্রেশন সদর দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জাবিলা আব্দুল্লাহ।

ইমিগ্রেশন সদর দপ্তর থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি ফরহাদের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানেন, তাহলে দ্রুত নিকটস্থ ইমিগ্রেশন অফিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, তদন্তের স্বার্থে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাপ্ত যেকোনো তথ্য গোপনীয়ভাবে বিবেচনা করা হবে।

✍️Rimu's Basket

গতকাল ১৯ মে ২০২৬ তারিখে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট দপ্তরের প্রধান জনাব মোঃ হাফিজ বিন আব্দুল্লাহ বাংলাদে...
20/05/2026

গতকাল ১৯ মে ২০২৬ তারিখে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট দপ্তরের প্রধান জনাব মোঃ হাফিজ বিন আব্দুল্লাহ বাংলাদেশ হাইকমিশন-এ হাইকমিশনার এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং মালয়শিয়ায় বসবাসরত বিদেশি নাগরিক, বিশেষভাবে প্রবাসী বাংলাদেশীদের সাথে সংশ্লিষ্ট এনফোর্সমেন্ট বিভাগের কার্যাবলীর উপর মতবিনিময় করেন ।

সভায় হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজীকরণ, ‘Operasi’- চলাকালে সন্দেহভাজন ইমিগ্রেশন আইন ভঙ্গকারীদের আটকের সময় যথাযথ প্রটোকল অনুসরণ, আটককৃতদের পাসপোর্টসহ অন্যান্য মালামাল সংরক্ষণ, আটক প্রবাসীদের তথ্য দ্রুত হাইকমিশনের প্রেরণ সহ তাদের অধিকার সুরক্ষায় হাই কমিশনের সাথে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানানো হয়।

অন‍্যদিকে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি সহ কর্মীদের হয়রানী ও অন‍্যান‍্য অপরাধমূলক কার্যকলাপে জড়িতদের সনাক্তকরণ ও তা দমনে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশ হাই কমিশনের সহযোগিতা কামনা করে।

আলোচনাকালে উভয় পক্ষ বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ এবং আইনের সুষ্ঠু প্রয়োগে সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে একমত হয়।

মালয়েশিয়ায় যারা ভিসা ছাড়া অবস্থান করতেছেন তাদের কে মালয়েশিয়া কর্তৃপক্ষ নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিতে অভিবাসন ব...
30/04/2026

মালয়েশিয়ায় যারা ভিসা ছাড়া অবস্থান করতেছেন তাদের কে মালয়েশিয়া কর্তৃপক্ষ নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিতে অভিবাসন বিভাগ সময়সীমা আরও এক বছর বৃদ্ধি করেছে।

11/04/2026

🚨 মালয়েশিয়ায় কাজ করতে চান? আগে এটা জানুন 🚨

বাংলাদেশ ও মালয়েশিয়ার সাম্প্রতিক বৈঠকে শ্রমিক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এসেছে। বিষয়টা শুধু “সুখবর” না—এটা আপনার জন্য বড় একটা সতর্কবার্তাও।

✅ কী পরিবর্তন আসছে?
• মালয়েশিয়া আবার বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু করবে
• দালাল কমিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া করার পরিকল্পনা
• AI ভিত্তিক নতুন সিস্টেম আসবে
• “Employer Pays Principle” অনুযায়ী কোম্পানি খরচ দেবে (শ্রমিক না)

⚠️ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা:
অনেকেই এই সুযোগে আবার ভুয়া এজেন্সি, অতিরিক্ত টাকা দাবি, দ্রুত ভিসা—এইসব ফাঁদ শুরু করবে।

❌ মনে রাখবেন:
• কেউ যদি বলে “আগে টাকা দিন, পরে সব হবে” → সতর্ক হন
• অস্বাভাবিক বেশি টাকা চাইলে → না বলুন
• অফিশিয়াল চ্যানেল ছাড়া কোথাও বিশ্বাস করবেন না

✅ কী করবেন?
• সরকারি অনুমোদিত এজেন্সি যাচাই করুন
• সব ডকুমেন্ট নিজে বুঝে সাইন করুন
• কোথাও সন্দেহ হলে আগে খোঁজ নিন

👉 আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ নষ্ট করতে পারে
👉 সচেতন থাকুন, নিরাপদ থাকুন

Alhamdulillah Official from IIUM Glad to see  brothers in Bangladesh Parliament
24/02/2026

Alhamdulillah
Official from IIUM
Glad to see brothers in Bangladesh Parliament

Address

Kuala Lumpur

Telephone

+60163958123

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Community in Malaysia-BCM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Featured

Share