2026/02/16
#বগুড়া বিভাগ চাই
বগুড়া একটা ঘনবসতিপূর্ণ শহর। এই অতিরিক্ত জনসংখ্যার একটা বড় কারণ হলো বগুড়ার আশেপাশের নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর থেকে অনেক মানুষ বগুড়া থাকে৷ কেউ সন্তানের পড়ালেখার জন্য এখানে থাকে, কেউ চাকুরী করতে এসে আর ফিরে যায়না। সবকিছু সহজে প্রাপ্য হওয়ায় বগুড়াতেই থেকে যায় স্থায়ী ভাবে। অনেকের বাড়ি পাশের জেলায়, চাকুরীও পাশের জেলায় কিন্তু থাকে বগুড়াতে। সকালে বগুড়া থেকে নিজ জেলায় যায় আবার দিন শেষে বগুড়ায় ফিরে আসে।