চাঁদপুর সোসাইটি জাপান Chandpur Society Japan

চাঁদপুর সোসাইটি জাপান Chandpur Society Japan চাঁদপুর সোসাইটি জাপান॥Chandpur Society

🌙 ঈদ মোবারাক 🌙“চাঁদপুর সোসাইটির পক্ষ থেকে সকল সদস্য, তাদের পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মো...
27/05/2026

🌙 ঈদ মোবারাক 🌙

“চাঁদপুর সোসাইটির পক্ষ থেকে সকল সদস্য, তাদের পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারক।”

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে।

শোক সংবাদ মতলব উত্তর উপজেলার আবুরকান্দি প্রধান বাড়ির নিবাসী, মরহুম বজলুল করীম ডাক্তার সাহেবের সহধর্মিণী এবং চাঁদপুর সোসা...
09/05/2026

শোক সংবাদ

মতলব উত্তর উপজেলার আবুরকান্দি প্রধান বাড়ির নিবাসী, মরহুম বজলুল করীম ডাক্তার সাহেবের সহধর্মিণী এবং চাঁদপুর সোসাইটি’র উপদেষ্টা Rezaul Karim Bappy ভাই এর মমতাময়ী মা আজ সকাল ৮:০০ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

#ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন

চাঁদপুর সোসাইটি’র পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি— তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন। আমীন 🤲

প্রবাসে বাংলাদেশিদের ঐক্যের আরেকটি নাম — চাঁদপুর সোসাইটি জাপান 🇧🇩🇯🇵২৭ এপ্রিল ২০২৫— আমাদের জন্য এক গর্ব, আবেগ ও ইতিহাসের ...
01/05/2026

প্রবাসে বাংলাদেশিদের ঐক্যের আরেকটি নাম — চাঁদপুর সোসাইটি জাপান 🇧🇩🇯🇵
২৭ এপ্রিল ২০২৫— আমাদের জন্য এক গর্ব, আবেগ ও ইতিহাসের দিন। এই দিনেই যাত্রা শুরু করেছিল আমাদের সকলের প্রিয় সংগঠন “চাঁদপুর সোসাইটি”। প্রবাসের মাটিতে একে অপরের পাশে দাঁড়ানো, ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা, নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং জাপানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করার লক্ষ্য নিয়েই এই সংগঠনের পথচলা শুরু হয়েছিল।

আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা, কার্যকরী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও ত্যাগের মাধ্যমে চাঁদপুর সোসাইটি আজ একটি সুসংগঠিত ও সম্মানজনক অবস্থানে পৌঁছেছে।

জাপান প্রবাসী সকল বাংলাদেশি ভাই-বোনদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষভাবে ধন্যবাদ জানাই জাপানের বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যদের, যারা সবসময় আমাদের উৎসাহ, সহযোগিতা ও ভালোবাসা দিয়ে পাশে ছিলেন। আপনাদের সমর্থন ও আন্তরিকতাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

প্রবাস জীবনের ব্যস্ততা ও নানা চ্যালেঞ্জের মাঝেও আমরা চাই ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর কমিউনিটি গড়ে তুলতে। চাঁদপুর সোসাইটি সবসময় মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

আসুন, সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে এগিয়ে যাই। ভালোবাসা, সম্মান ও সৌহার্দ্যের বন্ধনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করি।

চাঁদপুর সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক। সংগঠনের উত্তরোত্তর সফলতা, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির কল্যাণে সবাই একসাথে কাজ করি। 🇧🇩🇯🇵

17/08/2025

চাঁদপুর সোসাইটি’র পটভূমি বা ইতিহাস নিয়ে পলিসি উপদেষ্টা Md Elias Munshi এর পক্ষে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ড. Ashraf Ahmed।

চাঁদপুর সোসাইটির অভিষেক অনুষ্ঠানের জন্য চাদপুরের ঐতিহ্যবাহী ফিন্নি।🍮📍4 Chome-14-1 Central, Edogawa City, Tokyo 132-0021〒...
16/08/2025

চাঁদপুর সোসাইটির অভিষেক অনুষ্ঠানের জন্য চাদপুরের ঐতিহ্যবাহী ফিন্নি।🍮

📍4 Chome-14-1 Central, Edogawa City, Tokyo 132-0021
〒132-0021 東京都江戸川区中央4丁目14−1
https://maps.app.goo.gl/SXdsG1KiCGvgZXXQ6?g_st=iw

চাঁদপুর সোসাইটির অভিষেক অনুষ্ঠানের জন্য চাদপুরের ঐতিহ্যবাহী মজাদার ইলিশ মাছ রান্নার আয়োজন চলছে।🐟📍4 Chome-14-1 Central, ...
15/08/2025

চাঁদপুর সোসাইটির অভিষেক অনুষ্ঠানের জন্য চাদপুরের ঐতিহ্যবাহী মজাদার ইলিশ মাছ রান্নার আয়োজন চলছে।🐟

📍4 Chome-14-1 Central, Edogawa City, Tokyo 132-0021
〒132-0021 東京都江戸川区中央4丁目14−1
https://maps.app.goo.gl/SXdsG1KiCGvgZXXQ6?g_st=iw

প্রিয় সম্মানিত জাপান প্রবাসী 📣আসসালামু আলাইকুম।আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে চাঁদপুর সোসাইটির অভিষেক অনুষ্ঠান মাইলফলক হ...
15/08/2025

প্রিয় সম্মানিত জাপান প্রবাসী 📣
আসসালামু আলাইকুম।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে চাঁদপুর সোসাইটির অভিষেক অনুষ্ঠান মাইলফলক হিসেবে শীঘ্রই আয়োজিত হতে যাচ্ছে। এই মহতী উদ্যোগে আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।

সকলের অংশগ্রহণ চাঁদপুর সোসাইটির অভিষেক অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলবে!

হল: 03 3652 1111

📍4 Chome-14-1 Central, Edogawa City, Tokyo 132-0021
〒132-0021 東京都江戸川区中央4丁目14−1
https://maps.app.goo.gl/SXdsG1KiCGvgZXXQ6?g_st=iw

ধন্যবাদান্তে,
চাঁদপুর সোসাইটি জাপান

প্রিয় সম্মানিত জাপান প্রবাসী 📣📣📣আসসালামু আলাইকুম।আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে চাঁদপুর সোসাইটির অভিষেক অনুষ্ঠান ঐতিহাসি...
07/08/2025

প্রিয় সম্মানিত জাপান প্রবাসী 📣📣📣

আসসালামু আলাইকুম।

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে চাঁদপুর সোসাইটির অভিষেক অনুষ্ঠান ঐতিহাসিক মাইলফলক হিসেবে শীঘ্রই আয়োজিত হতে যাচ্ছে। এই মহতী উদ্যোগে আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি।

সকলের অংশগ্রহণ চাঁদপুর সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলবে!

ধন্যবাদান্তে,
চাঁদপুর সোসাইটি জাপান

চাঁদপুর সোসাইটির BBQ পার্টি ও ১৬ ই আগস্ট’র অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতিমূলক অনুষ্ঠান সফল সমাপ্তিতে সকল স্বতঃস্ফূর্ত অংশগ্...
10/07/2025

চাঁদপুর সোসাইটির BBQ পার্টি ও ১৬ ই আগস্ট’র অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতিমূলক অনুষ্ঠান সফল সমাপ্তিতে সকল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী এবং পরিশ্রমী ভলান্টিয়ার ও চাঁদপুর সোসাইটি’র সম্মানিত সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ! 🌟
আপনাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতাই এই অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলেছে। আশা করি ভবিষ্যতেও এমন সুন্দর সম্মিলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ !

#অনুষ্ঠান #চাঁদপুরসোসাইটিজাপান #অভিষেক #ধন্যবাদ

মারা যাওয়ার পরে নয়,আসুন একজন প্রবাসীর জীবন বাঁচাতে এগিয়ে আসি।📢 বিষয়: একজন অসহায় বোনের পক্ষ থেকে চিকিৎসা ও হাসপাতালের...
10/07/2025

মারা যাওয়ার পরে নয়,আসুন একজন প্রবাসীর জীবন বাঁচাতে এগিয়ে আসি।
📢 বিষয়: একজন অসহায় বোনের পক্ষ থেকে চিকিৎসা ও হাসপাতালের বিলের জন্য সাহায্যের আবেদন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আমি তারিন খাতুন , একজন অসহায় বোন। বর্তমানে আমি প্রায় ১ বছর ধরে জাপানে রাজনৈতিক আশ্রয় নিয়ে বসবাস করছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার স্বামী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। কিছুদিন আগে তিনি ব্রেইন স্ট্রোক করেন এবং বর্তমানে লাইফ সাপোর্টে আছেন।

আমরা চিকিৎসার ব্যয়ভার বহন করতে সম্পূর্ণভাবে অক্ষম। আমাদের কোনো স্থায়ী আয়-রোজগারের উৎস নেই, আর জাপানি ভাষায় দক্ষ না হওয়ায় চিকিৎসার প্রক্রিয়াতেও নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসার কারণে বিপুল পরিমাণ বিল হয়ে গেছে, যা আমাদের পক্ষে পরিশোধ করা অসম্ভব।

💔 আপনাদের কাছে আমার করুণ আর্তি, মানবিক বিবেচনায় আমার স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করুন। আপনাদের ছোট্ট একটি সহযোগিতাও আমাদের জন্য হবে অমূল্য আশীর্বাদ এবং হয়তো আমার স্বামীর জীবন বাঁচাতে পারে।

📞 যোগাযোগের নাম্বার: 070-9151-5077
💳 সাহায্য পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট:
[記号番号: 11300-01867631
お名前: カナム タリン]

🤲🏼 আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং একটি পরিবারকে অন্ধকার থেকে আলোয় ফেরানোর চেষ্টা করি।
“যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ দূর করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুঃখ দূর করে দেবেন।” – সহিহ মুসলিম

আল্লাহ তাআলা আপনাদের সকলের সাহায্যকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

চাঁদপুর সোসাইটি জাপান Chandpur Society Japan

住所

Kita-ku, Tokyo

ウェブサイト

アラート

চাঁদপুর সোসাইটি জাপান Chandpur Society Japanがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する

カテゴリー