Bangladeshi Community in Italy -BCI

Bangladeshi Community in Italy -BCI Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Bangladeshi Community in Italy -BCI, Organizzazione no-profit, Padova, Padova.

আসসালামু আলাইকু,
প্রিয় ইতালি প্রবাসী...
এটি একটি সহায্যকারী সংস্থা যা ডকুমেন্টস, চাকুরী, ব্যবসায়, ভাষা এবং বাসস্থান সম্পর্কে সহায়তা করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলার আয়োজন করে থাকে।

আমাদের সাথে থাকার জন্য আমন্ত্রন এবং ধন্যবাদ।

16/02/2026

🇮🇹 ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ তথ্য 🇧🇩
প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা,
সঠিক তথ্য জানা ও আইন মেনে চলা আমাদের সবার দায়িত্ব। নিচের বিষয়গুলো সবার জানা জরুরি:
📌 ১. ডকুমেন্টস ও রেসিডেন্স
Permesso di soggiorno সময়মতো নবায়ন করুন।
রসিদ (ricevuta) ভালোভাবে সংরক্ষণ করুন।
ঠিকানা পরিবর্তন করলে কমুনেতে (Comune) জানানো জরুরি।
📌 ২. কাজ ও চুক্তি
সবসময় নিয়মিত কন্ট্রাক্ট (contratto regolare) নিয়ে কাজ করুন।
বেতন স্লিপ (busta paga) সংগ্রহ করুন।
ট্যাক্স ও INPS কন্ট্রিবিউশন ঠিকমতো জমা হচ্ছে কিনা দেখুন।
📌 ৩. স্বাস্থ্যসেবা
Tessera sanitaria সংগ্রহ করুন।
নিজের পরিবার ডাক্তার (medico di base) নির্বাচন করুন।
জরুরি নম্বর: 112
📌 ৪. আইন ও নিরাপত্তা
ইতালির আইন সম্মান করুন।
কোনো সমস্যায় পড়লে বিশ্বস্ত সংগঠন বা আইনজীবীর সাহায্য নিন।
ভুয়া দালাল ও ভুল তথ্য থেকে সতর্ক থাকুন।
📌 ৫. শিক্ষা ও ভবিষ্যৎ
ইতালিয়ান ভাষা শেখা খুব গুরুত্বপূর্ণ।
সন্তানদের স্কুলে ভর্তি নিশ্চিত করুন।
বিভিন্ন প্রশিক্ষণ কোর্স (corsi di formazione) সম্পর্কে খোঁজ রাখুন।
আমাদের দায়িত্ব শুধু নিজের ভালো থাকা নয়, বরং পুরো কমিউনিটির সম্মান রক্ষা করা।

Bangladeshi Community in Italy -BCI
সঠিক তথ্য জানুন, অন্যদেরও জানান।
ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি মানেই শক্তিশালী কমিউনিটি 💚

16/02/2026
16/02/2026

প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা,
আমরা সবাই পরিবার ছেড়ে ভালো ভবিষ্যতের আশায় ইতালিতে এসেছি। তাই আমাদের উচিত একে অপরকে সহযোগিতা করা, সম্মান করা এবং ঐক্যবদ্ধ থাকা।
🔹 ইতালির আইন মেনে চলুন।
🔹 কাজের জায়গায় সততা ও দায়িত্বশীলতা দেখান।
🔹 নতুন যারা আসে, তাদের সহযোগিতা করুন।
🔹 কাগজপত্র ও ডকুমেন্টস বিষয়ে সঠিক তথ্য জেনে চলুন।
🔹 সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়াবেন না।
🔹 একে অপরের সম্মান রক্ষা করুন।
আমরা যেন ইতালিতে আমাদের দেশের সুন্দর পরিচয় তুলে ধরতে পারি। আমাদের আচরণই আমাদের দেশের প্রতিনিধিত্ব করে।
একসাথে থাকলে আমরা শক্তিশালী 💪
ঐক্য, সততা ও পরিশ্রমই আমাদের সাফল্যের চাবিকাঠি।
🇧🇩🤝🇮🇹

16/02/2026

🇮🇹🤝🇧🇩

🇮🇹 ইতালিতে লাইফটাইম থাকতে চাইলে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন।
🇮🇹সবার আগে ইতালি ভালবাসবেন,ইতালি নাগরিকদের সম্মান করতে হবে।

• কোনোভাবেই এই দেশের রাষ্ট্রবিরোধী বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়াবেন না •

√ আমরা যারা প্রবাসে আছি, আমাদের প্রতিটি পদক্ষেপ শুধু নিজের জন্য নয়, পুরো কমিউনিটির জন্যও গুরুত্বপূর্ণ।

★ আইন মেনে চলুন!
★ শান্তিপূর্ণ থাকুন!
★ সম্মান অর্জন করুন!

• মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ,রেসিডেন্স পারমিট ঝুঁকির মুখে ফেলতে পারে •

🇮🇹প্রবাসে টিকে থাকতে চাইলে—
✊ ধৈর্য ধরুন
✊ নিয়ম মেনে চলুন
✊ সৎ পথে থাকুন

🌼 তবেই নিরাপদ ও সম্মানজনকভাবে ইতালিতে দীর্ঘদিন থাকা সম্ভব।আল্লাহ সবাই কে ভালো রাখুক,সুস্থ রাখুক সবার জন্য শুভ কামনা রইল

16/02/2026

ইতালিতে অভিবাসী অন্তর্ভুক্তি এখন আর শুধু মানবিক ইস্যু নয়; এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে নিরাপদ অন্তর্ভুক্তি (Inclusione Sicura) শীর্ষক এক বিশেষ সেমিনার।

তথ্য ও ভিডিও চিত্রে: মিনহাজ হোসেন।
ঐতিহাসিক ভিলা লাজ্জারোনিতে আয়োজিত এই সেমিনারটি আয়োজন করে ক্ষমতাসীন দল ফ্রাতেল্লি দ’ইতালিয়া’র রোম ফেডারেশন। এতে অংশ নেন নীতিনির্ধারক, আইনজীবী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন অভিবাসী কমিউনিটির প্রতিনিধিরা।

প্রবাসী বাংলাদেশীদের পক্ষে ইতাল বাংলার পরিচালক শাহ তাইফুর রহমান ছোটন অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন,
হাজার হাজার দক্ষ অভিবাসী বর্তমানে অদৃশ্য অবস্থায় কাজ করছেন। তারা নিয়ম মেনে পরিশ্রম করলেও কাগজপত্রের অভাবে রাষ্ট্র তাদের কাছ থেকে কর আদায় করতে পারছে না। বৈধকরণ শুধু অধিকার নয়, এটি রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল অন্তর্ভুক্তিই হলো বৈধতা। আলোচনায় কাজের ভিত্তিতে বৈধকরণ, শোষণমুক্ত শ্রমবাজার গঠন এবং নিয়মের ভেতরে থেকে অভিবাসীদের মূলধারায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া।

বক্তারা আরও জানান, অভিবাসীরা ইতালির মোট জিডিপিতে প্রায় ৯ শতাংশ অবদান রাখছেন এবং রাষ্ট্রীয় সুবিধার তুলনায় তারা বেশি পরিমাণে কর প্রদান করছেন। বিশেষ করে স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে অভিবাসীদের অবদান উল্লেখযোগ্য বলে তুলে ধরা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন ইতালির সিনেটর আন্দ্রেয়া ডি প্রিয়ামো সহ একাধিক শীর্ষ রাজনৈতিক নেতা। তারা নিয়মের ভেতরে থেকে অভিবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

16/02/2026

ইতালির প্রতিটি শহর থেকে ১০ জন মডারেটর প্রয়োজন। আপনাদের পরিচিত যারা অন্যান্য শহরে আছেন আমাদের সাথে যুক্ত হতে তাদের সাহায্য করুন। ভালো কাজে সকলকে উৎসাহিত করুন।

Indirizzo

Padova
Padova
35134

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Bangladeshi Community in Italy -BCI pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi