Win Foundation

Win Foundation The WIN Foundation is a Non-Government, Non-Profit Organisation. The WIN Foundation recognises the right to education.

Our main aim is to provide selfless service to all, rich and poor, against deadly diseases like cancer The organisation has provided clothing to thousands of people and fed thousands of hungry mouths over the course of two years. Considering the right, it has established two schools in West Bengal, one at Canning and the other at Dakshineswar to impart education to the children and to teach music

and dance to the interested people of all ages from the poverty-stricken households for free. Apart from these, the WIN Foundation has taken the initiative and adopted a village named Bamnia, situated in Sandeshkhali Block 1, Sundarbans where the villagers are routinely provided with clean and proper clothing. The WIN Foundation stood by the economically weaker section that faced the brunt of nature and regularly provided food when the cyclone Amphan wreaked havoc in several parts of Eastern India.

31/07/2025

WIN FOUNDATION" -এর উদ্যোগে এবং "CHITTARANJAN CANCER NATIONAL INSTITUTE" -এর সহযোগিতায় 2 ও 3 তারিখ সার্ভাইক্যাল স্ক্রিনিং এবং সংঘটিত হতে চলেছে বোলপুরে ।

এই স্ক্রিনিংটি মূলত ২৫ থেকে ৬০ বছর বয়সের মহিলাদের জন্য উপলব্ধ থাকবে।
এটি সাধারণত বর্ধমানের স্থানীয় মহিলাদের জন্য প্রযোজ্য।
এছাড়াও ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোনো মহিলা যদি স্ক্রীনিং করাতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ক্যান্সার বিষয়ক যেকোনো সাহায্যের জন্য যোগাযোগ করুন - +৯১-৮২৯৬৩৩৮৯৯০, ৯৯০৩০০৮৫৪১
www.winfoundation-in.org

প্রজেক্ট রূপকথা – স্বপ্ন হোক সত্যি! 🌈একটি স্বপ্ন আজ সত্যি হল… অনেক ছোট্ট মুখে ফুটে উঠল হাসি।WIN ফাউন্ডেশনের মানবিক উদ্যো...
26/07/2025

প্রজেক্ট রূপকথা – স্বপ্ন হোক সত্যি! 🌈
একটি স্বপ্ন আজ সত্যি হল… অনেক ছোট্ট মুখে ফুটে উঠল হাসি।

WIN ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ প্রজেক্ট রূপকথা*-র শুভ সূচনা এক হৃদয়স্পর্শী অভিজ্ঞতা হয়ে থাকল আমাদের সকলের জন্য .

#স্বপ্নপূরণ #ভালোবাসায়লড়াই
#শিশুরহাসিইআমারশক্তি
#আশাআরভালোবাসা

🌈 প্রজেক্ট রূপকথা – স্বপ্ন হোক সত্যি! 🌈একটি স্বপ্ন আজ সত্যি হল… অনেক ছোট্ট মুখে ফুটে উঠল হাসি।WIN ফাউন্ডেশনের মানবিক উদ্...
24/07/2025

🌈 প্রজেক্ট রূপকথা – স্বপ্ন হোক সত্যি! 🌈
একটি স্বপ্ন আজ সত্যি হল… অনেক ছোট্ট মুখে ফুটে উঠল হাসি।

WIN ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ প্রজেক্ট রূপকথা*-র শুভ সূচনা এক হৃদয়স্পর্শী অভিজ্ঞতা হয়ে থাকল আমাদের সকলের জন্য।

🗓️ ২২শে জুলাই, ২০২৫
📍 কলকাতা মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক বিভাগ

এই দিনটি হয়ে উঠল ভালোবাসা, আশা আর আনন্দের এক অনন্য উৎসব।

🌟 আমাদের আন্তরিক কৃতজ্ঞতা রইল –
🙏ড. কল্যাণী দত্ত, অধ্যক্ষা, পেডিয়াট্রিক বিভাগ – যাঁর উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ উদ্বোধন সম্পন্ন হয়।
🙏দেবাশিস সরকার, প্রখ্যাত লেখক ও কুইজমাস্টার – যাঁর অনুপ্রেরণাদায়ক উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে এক বিশেষ মাত্রা দিয়েছে।
বিশেষ ধন্যবাদ জানাই ড. জয়ন্ত সান্যাল, MSVP এবং ড. দীপ্তাংশু মুখার্জি-কে, যাঁদের উৎসাহ ও সহযোগিতা ছাড়া এই প্রয়াস সম্ভব হত না।

🎁 এই অনুষ্ঠানে কিছু স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে – কেউ পেল তার প্রিয় খেলনা, কেউ পেল গল্পের বই। শিশুদের মুখে সেই নিখাদ হাসি আমাদের সমস্ত পরিশ্রমের সার্থকতা।

👧🧒 প্রজেক্ট রূপকথা কেবল একটি কর্মসূচি নয় – এটি একটি আশার সেতু, যা ছোট্ট ক্যানসার যোদ্ধাদের স্বপ্নের সঙ্গে আমাদের ভালোবাসাকে জুড়ে দেয়।

🙏 WIN FOUNDATION-এর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ —
যারা এই উদ্যোগে পাশে থেকেছেন, সহমর্মিতা দেখিয়েছেন, এবং আমাদের এই রূপকথা রচনায় অংশীদার হয়েছেন।

✨ স্বপ্ন হোক সত্যি — আজ, আগামীকাল ও প্রতিটি নতুন সূর্যোদয়ে। ✨

#স্বপ্নপূরণ #ভালোবাসায়লড়াই
#শিশুরহাসিইআমারশক্তি
#আশাআরভালোবাসা

18/07/2025

🌈 প্রজেক্ট রূপকথা – স্বপ্ন হোক সত্যি! 🌈

WIN ফাউন্ডেশনের এক অনন্য উদ্যোগ, ক্যানসারে আক্রান্ত শিশুদের মুখে হাসি ফোটাতে।

আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ২২শে জুলাই, ২০২৫ তারিখে, কলকাতা মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক বিভাগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে আমাদের নতুন মানবিক প্রয়াস — PROJECT RUPKATHA।

WIN ফাউন্ডেশনে আমরা বিশ্বাস করি – প্রত্যেক শিশুর স্বপ্নের মূল্য আছে, বিশেষ করে সেইসব ছোট্ট যোদ্ধাদের, যারা ক্যানসারের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে। ✨ প্রজেক্ট রূপকথা আমাদের আন্তরিক প্রচেষ্টা, যার মাধ্যমে এই শিশুদের প্রিয় ইচ্ছেগুলি পূরণ করা হয়, কারণ একটি ছোট্ট স্বপ্ন পূরণই দিতে পারে আশা, সাহস ও মানসিক শক্তির অপার জোগান।

💖 প্রজেক্ট রূপকথার মাধ্যমে আমরা ছুঁয়ে দেখতে চাই সেইসব স্বপ্ন, যা শিশুদের চোখে আলো জ্বালায়:
🎡 পাহাড় বা সমুদ্র সফরের ইচ্ছে
🌟 প্রিয় সেলিব্রিটি বা সুপারহিরোর সঙ্গে দেখা করার আনন্দ
🚒 একজন ফায়ারফাইটার, ডাক্তার বা পুলিশ অফিসারের ভূমিকায় একদিন কাটানোর স্বপ্ন
🎁 প্রিয় খেলনা, গল্পের বই বা বাদ্যযন্ত্র উপহার পাওয়ার সাধ

এই ছোট ছোট মুহূর্তগুলো শুধুই আনন্দের নয় — এগুলোই চিকিৎসাজনিত মানসিক যন্ত্রণাকে হালকা করে, সাহস আর আশার বাতি জ্বালায়। প্রতিটি হাসিমুখ আমাদের বলে, তারা লড়াইয়ে এক ধাপ এগিয়ে।

🙏 আসুন, আমরা সকলে মিলে এই রূপকথার গল্পগুলোকে বাস্তব করে তুলি —
কারণ প্রতিটি শিশুর জীবনে আছে এক অনন্য গল্প…
আর একটি স্বপ্ন, যা পূরণ হওয়ার দাবি রাখে। 💫

✨ স্বপ্ন হোক সত্যি। ✨

#স্বপ্নপূরণ #ভালোবাসায়লড়াই #শিশুরহাসিইআমারশক্তি #আশাআরভালোবাসা

"WIN FOUNDATION" -এর উদ্যোগে এবং "CHITTARANJAN CANCER NATIONAL INSTITUTE" -এর সহযোগিতায় ৭ই জুলাই, দশম সার্ভাইক্যাল স্ক্...
04/07/2025

"WIN FOUNDATION" -এর উদ্যোগে এবং "CHITTARANJAN CANCER NATIONAL INSTITUTE" -এর সহযোগিতায় ৭ই জুলাই, দশম সার্ভাইক্যাল স্ক্রিনিং এবং ম্যামোগ্রাফী স্ক্রিনিং সংঘটিত হতে চলেছে বর্ধমান এলাকায়।

৭ই জুলাই-এর এই স্ক্রিনিংটি মূলত ২৫ থেকে ৬০ বছর বয়সের মহিলাদের জন্য উপলব্ধ থাকবে।
এটি সাধারণত বর্ধমানের স্থানীয় মহিলাদের জন্য প্রযোজ্য।
এছাড়াও ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোনো মহিলা যদি স্ক্রীনিং করাতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ক্যান্সার বিষয়ক যেকোনো সাহায্যের জন্য যোগাযোগ করুন - +৯১-৮২৯৬৩৩৮৯৯০, ৯৯০৩০০৮৫৪১
www.winfoundation-in.org

"WIN FOUNDATION" -এর উদ্যোগে এবং "CHITTARANJAN CANCER NATIONAL INSTITUTE" -এর সহযোগিতায় আজ ১৬ই জুন, নবম সার্ভাইক্যাল স্...
16/06/2025

"WIN FOUNDATION" -এর উদ্যোগে এবং "CHITTARANJAN CANCER NATIONAL INSTITUTE" -এর সহযোগিতায় আজ ১৬ই জুন, নবম সার্ভাইক্যাল স্ক্রিনিং ক্যাম্প সংঘটিত হলো মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির সেল্টার হোমে।

১৬ই জুন -এর এই স্ক্রিনিং টি মূলত ৩০ থেকে ৬০ বছর বয়সের মহিলাদের জন্য উপলব্ধ ছিলো।

, মধ্যমগ্রামের ওইসেল্টার হোমের কিছু মহিলা কর্মচারী এবং কিছু স্থানীয় মহিলাদের নিয়ে এই ক্যাম্প টি সম্পূর্ণ হলো।

ধন্যবাদ জানাই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কে এবং মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির কর্তৃপক্ষকে এই ক্যাম্পটিকে সুসজ্জিত ভাবে পরিবেশন করিয়ে দেওয়ার জন্য।

মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির স্থানীয় মহিলাদের এই স্বাস্থ্যসম্মত সচেতনতা বোধ এবং সারভাইক্যাল টেস্টের এই বিষয়টি সকলকে আপ্লুত করে তুলেছে এবং আজ উইন ফাউন্ডেশন ক্যান্সার প্রতিরোধে আরও একধাপ এগিয়ে এলো।
এভাবেই ক্যান্সার সচেতনতা ক্যাম্প এবং স্কিনিং ক্যাম্পের দ্বারা ক্যান্সারকে খুঁজে পাওয়া থেকে একজন মহিলাকে ক্যান্সার মুক্ত করে তুলতে সকলে "WIN FOUNDATION" এর পাশে থাকবেন।

ক্যান্সার বিষয়ক যেকোনো সাহায্যের জন্য যোগাযোগ করুন - +৯১-৮২৯৬৩৩৮৯৯০, ৯৯০৩০০৮৫৪১

"WIN FOUNDATION" -এর উদ্যোগে এবং "CHITTARANJAN CANCER NATIONAL INSTITUTE" -এর সহযোগিতায় ১৬ই জুন, নবম সার্ভাইক্যাল স্ক্র...
13/06/2025

"WIN FOUNDATION" -এর উদ্যোগে এবং "CHITTARANJAN CANCER NATIONAL INSTITUTE" -এর সহযোগিতায় ১৬ই জুন, নবম সার্ভাইক্যাল স্ক্রিনিং এবং ম্যামোগ্রাফী স্ক্রিনিং সংঘটিত হতে চলেছে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির সেল্টার হোমে।

১৬ই জুন -এর এই স্ক্রিনিং টি মূলত ২৫ থেকে ৬০ বছর বয়সের মহিলাদের জন্য উপলব্ধ থাকবে।
এটি সাধারণত মধ্যমগ্রাম সেল্টার হোমের কিছু মহিলা এবং কিছু স্থানীয় মহিলাদের জন্য প্রযোজ্য।
এছাড়াও ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোনো মহিলা যদি স্ক্রীনিং করাতে ইচ্ছুক থাকেন তাহলে ওইদিন মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির সেল্টার হোমে সকাল ১১ টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

ক্যান্সার বিষয়ক যেকোনো সাহায্যের জন্য যোগাযোগ করুন - +৯১-৮২৯৬৩৩৮৯৯০, ৯৯০৩০০৮৫৪১ WINFOUNDATION.CO.IN

"WIN FOUNDATION" -এর ২৫ বছর বয়সের যুবক DL Bel নামক ক্যান্সারে আক্রান্ত শ্রী অভিষেক বসাক এর চিকিৎসা বর্তমানে কলকাতা মেডি...
11/06/2025

"WIN FOUNDATION" -এর ২৫ বছর বয়সের যুবক DL Bel নামক ক্যান্সারে আক্রান্ত শ্রী অভিষেক বসাক এর চিকিৎসা বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে করানো হচ্ছে। বর্তমানে অভিষেকের ক্যান্সারের দ্বিতীয় স্টেজ চলছে। অভিষেকের চতুর্থ কেমো সম্পন্ন হয়েছে এবং পরবর্তী ব্লাড টেস্ট এর জন্য ডক্টর ১৪ই জুন তারিখে আবার হসপিটালে উপস্থিত থাকতে বলেছেন। এর মধ্যেই অভিষেকের তিনটি হিমোগ্লোবিন ইনজেকশন দেওয়া হয়েছে ।

অভিষেকের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য অভিষেক নিজেই হওয়ায় অভিষেকের ক্যান্সার হওয়ার পর থেকে তাদের পরিবারে উপার্জনের পথ একেবারেই বন্ধ হয়ে যায় এবং অভিষেকের পিতা ও মাতা দুজনেই কাজ করতে অক্ষম হওয়ায় তাদের পরিবারের পরিস্থিতি করুণ অবস্থায় এসে দাঁড়িয়েছে তাই আমরা আমাদের যথাসাধ্য দিয়ে অভিষেকের জন্য সম্পূর্ণ মাসের পুষ্টিকর খাবার ও মেডিসিনের ব্যবস্থা করছি।

আপনাদের মধ্যে কোনো সহৃদয় ব্যক্তি যদি অভিষেকের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করতে ইচ্ছুক হন এবং অভিষেকের পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসেন তাহলে অভিষেকের চিকিৎসাটি স্বচ্ছলতার সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো। আপনারা সকলে অভিষেকের পাশে থেকে অভিষেককে আশীর্বাদ করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।

ধন্যবাদ🙏

Address

108, Roy Mallick Garden, Dumdum, Kolkata
West Bengal
700030

Alerts

Be the first to know and let us send you an email when Win Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share