Banya Foundation

Banya Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Banya Foundation, Nonprofit Organization, Uttarpara.

আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কোতরং শীতলামাতা শান্তি আশ্রমে বেলুড় শ্রমজীবী হাসপাতালের সহায়তায় শ্রমজীবী মানুষদের স্...
01/05/2026

আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কোতরং শীতলামাতা শান্তি আশ্রমে বেলুড় শ্রমজীবী হাসপাতালের সহায়তায় শ্রমজীবী মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো #যত্ন প্রকল্পের মাধ্যমে। খুব অল্প সময়ের নোটিশে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। পঞ্চাশ জনের মত মানুষ ( কেউ টোটো চালক, কেউ রাজমিস্ত্রী, কেউ বা অটো চালক, ড্রাইভার) এই শিবিরে বিশিষ্ট চিকিৎসক ডাঃ সপ্তর্ষি রায়কে দেখান এবং শ্রমজীবী হাসপাতালের সিনিয়র নার্স দিদি দের কাছে প্রয়োজনীয় ব্লাড প্রেশার, সুগাড ইত্যাদি পরীক্ষা করান।

আজকের এই স্বাস্থ্য শিবিরকে সফল করতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তাদের নতমস্তকে প্রনাম জানাই।

#যত্ন
#প্রিভেন্টিভ #হেল্থচেকআপ

আগামী ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কোতরং শীতলা মন্দিরে  #যত্ন (প্রিভেন্টিভ হেল্থ চেকআপ ক্যাম্প) অনুষ্ঠিত হতে চলেছে। ...
28/04/2026

আগামী ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে কোতরং শীতলা মন্দিরে #যত্ন (প্রিভেন্টিভ হেল্থ চেকআপ ক্যাম্প) অনুষ্ঠিত হতে চলেছে। বেলুড় শ্রমজীবী হাসপাতালের সহায়তায়।

সকলের সহযোগিতা ও উপস্থিতি কাম্য।

বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে দুটি সমস্যায় সাধারন মানুষ জেরবার তা হলো ব্লাড সুগার ও ব্লাড প্রেশার। অধিকাংশ মানুষ এ দুটিকেই...
20/03/2026

বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে দুটি সমস্যায় সাধারন মানুষ জেরবার তা হলো ব্লাড সুগার ও ব্লাড প্রেশার। অধিকাংশ মানুষ এ দুটিকেই খুব হালকা ভাবে নেন। সঠিক পরিচর্যার অভাবে আজকাল বাড়ছে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনির সমস্যার মত মারণ ব্যধি।

তাই আমরা চালু করছি #যত্ন প্রিভেন্টিভ হেল্থ চেকআাপ ক্যাম্প। যেখানে সাধারন মানুষ নিঃশুল্ক পরিষেবার মাধ্যমে সুগার,প্রেশার, ওজন ইত্যাদি পরীক্ষা করাতে পারবেন।

আপাতত আমাদের কাজের পরিধি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকছে। এলাকার কোন ক্লাব, সামাজিক সংগঠন তাদের প্রেমিসেসে এই ক্যাম্প করার সুযোগ দিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন।

মো:- ৭৪৪৯৪৭৮৭৪৪

04/02/2026
একটু সচেতন হলে ক্যান্সারের মত মারন রোগকে আটকানো যায়....... #বিশ্বক্যান্সারদিবস
04/02/2026

একটু সচেতন হলে ক্যান্সারের মত মারন রোগকে আটকানো যায়.......

#বিশ্বক্যান্সারদিবস

আমাদের বন্ধু সংগঠন হিন্দমোটর সংকল্প বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকে একটা অবৈতনিক শিশু শিক্ষা কেন্দ্র চালু করলো এবং একটি অবৈ...
02/02/2026

আমাদের বন্ধু সংগঠন হিন্দমোটর সংকল্প বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকে একটা অবৈতনিক শিশু শিক্ষা কেন্দ্র চালু করলো এবং একটি অবৈতনিক ক্যারাটে প্রশিক্ষণ শিবির চালাচ্ছে বিগত দেড় বছর ধরে।

আমরা ওনাদের শিশু শিক্ষা কেন্দ্র ও ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের জন্য একটা প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ( First aid box) তুলে দিলাম।

#যত্ন
#ভালোথাকুকসকলে

"বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর".......আগামীকাল যুগাবতার স্বামী ব...
11/01/2026

"বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর".......

আগামীকাল যুগাবতার স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষে আজ উত্তরপাড়া কোতরং পৌরসভার মাখলা অন্চলের একটি ইটভাটার শিশু ও মায়েদের দাঁতের চেক আপ করা হলো #যত্ন কর্মসূচির মাধ্যমে। উপস্থিত ছিলেন ডাঃ মহেন্দ্র বনিক। ৫২ জন শিশু ও মায়েদের দাঁতের পরীক্ষা করার পাশাপাশি প্রত্যেকের হাতে একটি টুথপেষ্ট ও একটা টুথব্রাশ তুলে দেওয়া হলো।

#যত্ন কর্মসূচির মাধ্যমে সাধারন মানুষকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলাই মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি is better then .

#ভালো #থাকুক #সকলে

আগামী রবিবার অর্থাৎ ১১জানুয়ারি ২০২৬ সকাল দশটায়  #যত্ন কর্মসূচির শুভ উদ্বোধন হবে মাখলা অন্চলের শিব ইটভাটায় ৫০ জন প্রান্তি...
09/01/2026

আগামী রবিবার অর্থাৎ ১১জানুয়ারি ২০২৬ সকাল দশটায় #যত্ন কর্মসূচির শুভ উদ্বোধন হবে মাখলা অন্চলের শিব ইটভাটায় ৫০ জন প্রান্তিক শিশুর দন্ত পরীক্ষার মাধ্যমে। উপস্থিত থাকবেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ মহেন্দ্র বনিক। শিশুদের দাঁত পর্যবেক্ষণের পর প্রতিটি শিশুর জন্য একটা টুথ ব্রাশ ও টুথ পেস্ট তুলে দেওয়া হবে।

#যত্ন
#ভালোথাকুকসকলে

আজ বিশ্ব এইডস প্রতিরোধ দিবস। সচেতন হোন, আতঙ্কিত হবেন না।
01/12/2025

আজ বিশ্ব এইডস প্রতিরোধ দিবস। সচেতন হোন, আতঙ্কিত হবেন না।

বন্যা ফাউন্ডেশনের  #প্রথম সামাজিক কর্মসূচি সম্পন্ন হলো। প্রয়াত বন্যা বসুর ১২তম প্রয়ান বার্ষিকীতে আয়োজিত স্বেচ্ছায় রক্তদা...
23/11/2025

বন্যা ফাউন্ডেশনের #প্রথম সামাজিক কর্মসূচি সম্পন্ন হলো। প্রয়াত বন্যা বসুর ১২তম প্রয়ান বার্ষিকীতে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে আজ ২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন।

রক্ত সংগ্রহ করলেন শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল ব্লাডব্যাংক।

থ্যালাসেমিয়া সচেতনতা শিবির ও চক্ষুদান সচেতনতা শিবির পরিচালনায় #অ্যাপেক্সক্লাব অফ বালি

বিশেষ সহযোগিতায় : #হিন্দমোটরসংকল্প এবং #কোন্নগরভলান্টারিব্লাডডোনার্সএসোসিয়েশন।

সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য


careing for life........

Address

Uttarpara
712233

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banya Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share