VIVEK Mandir & VIVEK Ashrama

VIVEK Mandir & VIVEK Ashrama It is a private ashram for poor student's cultural,educational,moral development through distress relief,free coaching etc project from 2008.

আজ‌ বিবেক মন্দির যেমন🙏
23/04/2026

আজ‌ বিবেক মন্দির যেমন
🙏

আজ অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম।🙏
20/04/2026

আজ অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম।

🙏

02/03/2026

আজ‌‌ বিবেক মন্দিরে দোল পূর্ণিমার প্রাক্কালে হোলিকা দহন 🙏

আজ ১২ই জানুয়ারি, ২০২৬, বিবেক মন্দিরে যুগনায়ক শ্রীমৎ স্বামী বিবেকানন্দের জন্মদিনে পালন করা হল। সকালে প্রভাত ফেরী, দুপুর...
12/01/2026

আজ ১২ই জানুয়ারি, ২০২৬, বিবেক মন্দিরে যুগনায়ক শ্রীমৎ স্বামী বিবেকানন্দের জন্মদিনে পালন করা হল। সকালে প্রভাত ফেরী, দুপুর পূজা, গীতা পাঠ, সন্ধ্যায় হরিনাম সংকীর্তন ও নরনারায়ণ সেবা খিচুড়ি ও তরকারি।

জয় স্বামীজি।
🙏

গতকাল বিবেক মন্দিরে শ্রীশ্রী মায়ের ১৭৩তম জন্মতিথিতে পূজা, নরনারায়ণ সেবা, হরিনাম সংকীর্তন।জয় মা
12/12/2025

গতকাল বিবেক মন্দিরে শ্রীশ্রী মায়ের ১৭৩তম জন্মতিথিতে পূজা, নরনারায়ণ সেবা, হরিনাম সংকীর্তন।

জয় মা

আগামী ১১ই ডিসেম্বর ২০২৫, শ্রীশ্রী মায়ের ১৭৩তম জন্মতিথি উপলক্ষে বিবেক মন্দিরে দিনভর নর নারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। ...
09/12/2025

আগামী ১১ই ডিসেম্বর ২০২৫, শ্রীশ্রী মায়ের ১৭৩তম জন্মতিথি উপলক্ষে বিবেক মন্দিরে দিনভর নর নারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। সকালে নিত্য পূজা, গীতা পাঠ, নর নারায়ণ সেবা ও রাতে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে।

উক্তদিনে হুকাহারা উত্তরপাড়ার গ্রামবাসী ও সর্দার পাড়ার আদিবাসী নর নারায়ণ সকলকে শ্রীশ্রী মায়ের প্রসাদ বিতরণ করা হবে। খিচুড়ি, তরকারি, পায়েস প্রসাদের আয়োজন করা হয়েছে।

নরনারায়ণ সেবায় আপনাদের দান সাদরে গৃহীত হবে।

জয় মা 🙏

আজ বিবেক মন্দিরে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মী পূজা🪷🙏🪷জয় মা লক্ষ্মী 🙏
06/10/2025

আজ বিবেক মন্দিরে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মী পূজা
🪷🙏🪷

জয় মা লক্ষ্মী
🙏

বিবেক মন্দির শারদোৎসব ২০২৫সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও প্রণাম।জয় মা দুর্গা।🪷🙏🪷
03/10/2025

বিবেক মন্দির শারদোৎসব ২০২৫

সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও প্রণাম।
জয় মা দুর্গা।
🪷🙏🪷

মহাশয় / মহাশয়া,বিবেক মন্দির প্রতি বছরের মতো এবারেও আমাদের আশ্রমে জগৎজননী শ্রী শ্রী দুর্গা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। বিব...
22/09/2025

মহাশয় / মহাশয়া,
বিবেক মন্দির প্রতি বছরের মতো এবারেও আমাদের আশ্রমে জগৎজননী শ্রী শ্রী দুর্গা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। বিবেক মন্দির গত ১৮ বছর ধরে পরমহংস শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী, শ্রীমৎ স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ অনুযায়ী বিভিন্ন সেবামূলক কাজ, রামকৃষ্ণ ভাবধারার পরিচায়ক হিসেবে জলঙ্গী থানার বিভিন্ন এলাকায় কাজ করে চলেছে। হুকাহারা উত্তরপাড়াতে সপ্তাহে ৫দিন ফ্রি কোচিং গরিব ও দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য পুস্তক বিতরণ, ভগবৎ চিন্তা নিয়ে দৈনিক পাঠ, আরতী, স্টাডিসার্কেল নিয়মিত কাজ বিবেক মন্দিরের।
গ্রামে কোন দুর্গাপূজা না হওয়ার জন্য গ্রামের বৃদ্ধবৃদ্ধাদের, শিশুদের পূজা দেখবার জন্য ২ কিমি হেঁটে পাশের গ্রামে আসতে হতো মায়ের আরাধনার জন্য। তাই ২০১১ সালে হুকাহারা উত্তরপাড়া গ্রামে শারদীয়া উৎসব শুরু করে বিবেক মন্দির।
এ বছর ১৫তম বর্ষ মায়ের আরাধনায় মগ্ন হবে বিবেক মন্দির।
আগামী ২৮শে সেপ্টেম্বর ২০২৫, রবিবার সকাল ৯টায় বোধন, ষষ্ঠী পূজা দিয়ে মা দশভুজার আরাধনায় মগ্ন হবে বিবেক মন্দিরের সদস্য, ভক্তবৃন্দরা। প্রতিদিন সকাল ৭টায় পূজা আরম্ভ, সন্ধ্যে ৭টায় আরতী। আরতীর পর প্রতিদিন মায়ের গান, গীতা পাঠ, চন্ডী পাঠের প্রথাগত আচারেই মায়ের সেবা করার ইচ্ছা। দশমীর দিন সকালের পূজার পর দুপুর ২ টা নাগাদ মায়ের মৃন্ময়ী মূর্তির গমনের ব্যবস্থা হবে।

আমাদের শারদীয়া উৎসবে আপনার সপরিবারে আমন্ত্রন রইল। মায়ের আগমনের এই শরৎ বয়ে‌ আনুক উর্যা, শক্তি। আপনার পরিবারের সুখ, শান্তি আরো সমৃদ্ধ করুক মায়ের শ্রী চরণে এই প্রার্থনা।

পূজা দর্শন থেকে অঞ্জলি, আরতী আমাদের ফেসবুক পেজে আপনারা পাবেন-

আমাদের পেজের লিঙ্ক:
https://www.facebook.com/vivekmandir.2008/

জয় রামকৃষ্ণ। জয় মা দুর্গা। প্রণাম।

বিনীত নিবেদক,

অনুপ মন্ডল,
(সেবক সভাপতি, বিবেক মন্দির)
ডঃ রাকেশ শর্মা,
(সেবক সম্পাদক, বিবেক মন্দির)

বিশেষ‌ দ্রষ্টব্য: যে কোন‌ দান‌ সাদরে গ্রহণযোগ্য। ব্যাঙ্ক‌ ডিটেলস:

A/c Name: Hukahara Vivek Mandir
A/C No: 31776580952
IFSC: SBIN0012352
Branch: Jalangi, Murshidabad

Google pay/ Phone Pe: 9143627332

🌼🙏🌼

Address

Vill: Hukahara Uttarpara (4km From Jalangi)
Uttarpara
PIN;742305

Telephone

+919143627332

Website

Alerts

Be the first to know and let us send you an email when VIVEK Mandir & VIVEK Ashrama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to VIVEK Mandir & VIVEK Ashrama:

Share