Prataya Birbhum

  • Home
  • Prataya Birbhum

Prataya Birbhum A non-profit and non- political organization to serve the people for better society.

Prataya, Birbhum was established on 5th September, 2015 with motto , Education, awareness, Relief and help.

স্মরণে জনগণমন অধিনায়ক ,ভারত ভাগ্য বিধাতা নেতাজি সুভাষচন্দ্র বসু।এই নামটি মানেই হাজারো প্রশ্ন ,এক গভীর রহস্য,এক বজ্রসম ভ...
22/02/2026

স্মরণে জনগণমন অধিনায়ক ,ভারত ভাগ্য বিধাতা নেতাজি সুভাষচন্দ্র বসু।এই নামটি মানেই হাজারো প্রশ্ন ,এক গভীর রহস্য,এক বজ্রসম ভারত সন্তান।

"প্রত্যয়, বীরভূম" একটি সেবাব্রতী সংস্থা,বছরভর নিঃশব্দে সাহায্যের হাত বাড়িয়ে দেয় দূর্যোগ মোকাবিলায়, জীব সেবার আদর্শে...
22/02/2026

"প্রত্যয়, বীরভূম" একটি সেবাব্রতী সংস্থা,বছরভর নিঃশব্দে সাহায্যের হাত বাড়িয়ে দেয় দূর্যোগ মোকাবিলায়, জীব সেবার আদর্শে শীতকালে কম্বল বিতরণ করে, নতুন বস্ত্র বা শারদ অর্ঘ্য পৌঁছে দেয় প্রান্তিক ,গরীব , আদিবাসীদের কাছে ; আর গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের কাছে বই, সারা বছরের খাতা ও পেন ।এই "প্রত্যয়, বীরভূম" আয়োজিত "নেতাজি সুভাষচন্দ্র বসুকে চিঠি লেখো" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল বীরভূম সাহিত্য পরিষদের শতবার্ষিকী মঞ্চে ২২শে ফেব্রুয়ারি। উঠে এলো নেতাজি সুভাষচন্দ্র বসুকে ছাত্র -ছাত্রীরা কি বলতে চায় ,তাদের দেশ ভাবনা ,দেশের কাছে তাদের আশা ।প্রথম স্থানাধীকারী দিয়া খাতুনের চিঠিতে উঠে এলো নেতাজি থাকলে তাদের বিদ্যালয়ে আরো শিক্ষক থাকতো , প্রধান শিক্ষকের অভাব থাকতো না, থাকতো না ধর্মের বিদ্বেষ,ভাগ হোত না ভারত । নবম শ্রেণির ছাত্রীটির চিঠি মানুষের চোখে জল এনেছে , আবেগতাড়িত হয়ে পড়েছে দর্শক। দ্বিতীয় সুমাল্য মন্ডলের কথায় নেতাজির পথে তারা এক সুন্দর ও শক্তিশালী পথের শরিক হতে চায় । প্রথম থেকে দশম স্থানাধিকারী মোট তেরো জনসহ অংশগ্রহণকারী মোট আটত্রিশ জন ছাত্র -ছাত্রী পুরস্কার পেল। প্রাক্তন অধ্যক্ষ অমিত চক্রবর্তীর গল্পে উঠে এলো নেতাজির আপসহীন সংগ্রামের কথা ও ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার শপথের কথা। প্রাক্তন অধ্যাপক তপন গোস্বামীর বক্তব্য, সাহিত্যিক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের উপস্থিতি,কবি ও ছড়াকার আশিষ মুখোপাধ্যায়ের কবিতা , সংগীত শিল্পী ইন্দ্রনীল চক্রবর্তীর ও নন্দিতা দাস চক্রবর্তীর গান ও বামদেব মুখার্জীর কবিতা অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দেয় ।

প্রস্তুতি শেষ পর্যায়ে, অবশেষে আসন্ন সেই ক্ষণ। "প্রত্যয়,বীরভূম" আয়োজিত "নেতাজি সুভাষচন্দ্র বসুকে চিঠি লেখো" প্রতিযোগিত...
21/02/2026

প্রস্তুতি শেষ পর্যায়ে, অবশেষে আসন্ন সেই ক্ষণ। "প্রত্যয়,বীরভূম" আয়োজিত "নেতাজি সুভাষচন্দ্র বসুকে চিঠি লেখো" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল রবিবার সকাল ১০.৩০।এটি শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় , হাজারো অনুভূতির প্রকাশ।'জনগণ মন অধিনায়ক',নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা নিবেদন করার একটা মূহুর্ত।"প্রত্যয়, বীরভূম" অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ও সকল অভিভাবকদের জানাচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন।
জয় হিন্দ্ । বন্দেমাতরম্।

21/02/2026

"প্রত্যয় বীরভূম "আয়োজিত "নেতাজি সুভাষচন্দ্র বসুকে চিঠি লেখো" প্রতিযোগিতায় উঠে এলো ছাত্র -ছাত্রীদের দেশ ভাবনা, দেশকে নিয়ে তাদের স্বপ্ন,আর সর্বোপরি আত্মত্যাগের মূর্ত প্রতীক সুভাষচন্দ্র বসুকে নিয়ে তাদের আবেগ।

21/02/2026

"প্রত্যয়, বীরভূম" আয়োজিত "নেতাজি সুভাষচন্দ্র বসুকে চিঠি লেখো" প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল রবিবার,বেলা ১০.৩০।
স্থান - বীরভূম সাহিত্য পরিষদ

"প্রত্যয়, বীরভূমের"একটা ছোট প্রচেষ্টা শিক্ষার্থীদের মধ্যে 'সুভাষ দর্শন' ফিরিয়ে দেবার। প্রতিযোগিতার লক্ষ্যে নয় , সুভাষ...
07/01/2026

"প্রত্যয়, বীরভূমের"একটা ছোট প্রচেষ্টা শিক্ষার্থীদের মধ্যে 'সুভাষ দর্শন' ফিরিয়ে দেবার। প্রতিযোগিতার লক্ষ্যে নয় , সুভাষ -ভাবনায় সিঞ্চিত হয়ে লক্ষ্য স্থির করার এক পর্যায়।

প্রত্যয়, বীরভূম

"প্রত্যয়, বীরভূম" (Prataya ,Birbhum) এবং H2O এর সদস্যরা, "শারদ অর্ঘ্যের" ডালি নিয়ে পৌছে গিয়েছিল সবুজে ঘেরা এক প্রত্যন...
15/10/2025

"প্রত্যয়, বীরভূম" (Prataya ,Birbhum) এবং H2O এর সদস্যরা, "শারদ অর্ঘ্যের" ডালি নিয়ে পৌছে গিয়েছিল সবুজে ঘেরা এক প্রত্যন্ত আদিবাসী গ্রাম কুন্দপাহাড়ী, ঝাড়খণ্ড। সবুজ ঘন জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে বন্ধুদের দলটি পৌঁছে গিয়েছিল আদিবাসী শিশু, কিশোর- কিশোরী , বৃদ্ধ -বৃদ্ধাদের কাছে। পৌঁছে দেওয়া হয়েছিল নতুন পোশাক।
সাথে রোপন করা হলো একটি আমগাছ ও বকুল গাছ।
"প্রত্যয়,বীরভূম" - এর পক্ষ থেকে H2O -এর জন্য রইলো আগামীর শুভেচ্ছা ও অভিনন্দন।

সেই কবে থেকে যেন বইছে সিদ্ধেশ্বরী নদী , মেঘ-মেশা শরতের আকাশ, কাশফুল,আর মহাভারতের পান্ডবদের স্মৃতি বিজড়িত পাহাড় ঘেরা এক...
27/09/2025

সেই কবে থেকে যেন বইছে সিদ্ধেশ্বরী নদী , মেঘ-মেশা শরতের আকাশ, কাশফুল,আর মহাভারতের পান্ডবদের স্মৃতি বিজড়িত পাহাড় ঘেরা এক টুকরো সবুজ গ্রাম কুরালমাটি । শহর-গ্রাম, জনপদ ছাড়িয়ে ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এই গ্রামের নিত্যসঙ্গী ভয়াবহ যন্ত্রণাদায়ক পথ। আমাদের "প্রত্যয়, বীরভূম" পরিবার ভারতবর্ষের সেই চিরন্তন "শিব জ্ঞানে জীব সেবার" আদর্শকে পাথেয় করে বন্ধুত্বের বার্তা দিতে পৌঁছে গিয়েছিল দুঃস্থ আদিবাসী মানুষদের কাছে ভালোবাসার "শারদ অর্ঘ্য " নিয়ে। শিশু,কিশোর-কিশোরী ও বৃদ্ধদের একরাশ অনাবিল হাসি ছিল আমাদের জন্য প্রতি- উপহার।
তবে শুধু মানুষের সাথে মানুষের না , সর্বংসহা প্রকৃতি মায়ের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে প্রকৃতির পাঠশালায় এবারও রোপন করে আসা হলো একটি আম ও বকুল গাছ।সেই গাছ দুটিকে দেখভাল করার দায়িত্ব নিল গ্রামের পড়ুয়ারা ।

গাছটা দেখে মনে পড়ার কথা নয় । কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করলে যে ফল হয় তার প্রমাণ এই গাছটি।জায়গা কুরালমাটি , প্রত্যয়,...
28/04/2025

গাছটা দেখে মনে পড়ার কথা নয় । কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করলে যে ফল হয় তার প্রমাণ এই গাছটি।জায়গা কুরালমাটি , প্রত্যয়, বীরভূমের ছোট্ট প্রয়াস , করোনাকালে।১১ডিসেম্বর,২০২১

"প্রত্যয় ,বীরভূম" আজ পৌঁছে গেছিল লতাবুনি গ্রামে।শিশু কিশোর, বৃদ্ধ-বৃদ্ধা মিলিয়ে প্রায় ৬০ জনের কাছে শারদ অর্ঘ্য পৌঁছে দ...
07/10/2024

"প্রত্যয় ,বীরভূম" আজ পৌঁছে গেছিল লতাবুনি গ্রামে।
শিশু কিশোর, বৃদ্ধ-বৃদ্ধা মিলিয়ে প্রায় ৬০ জনের কাছে শারদ অর্ঘ্য পৌঁছে দেওয়া হলো।

"প্রত্যয় ,বীরভূম" এর সকল সদস্যদের অনেক অনেক ধন্যবাদ।

05/09/2024

দেখতে দেখতে বেশ কয়েকটা বছর পেরিয়ে গেল। চার হাত থেকে আজ শত হস্তের সম্মেলনে "প্রত্যয়, বীরভূম" পরিবার হয়েছে বেশ দৃঢ়। স্বাভাবিক নিয়মেই পরিবারে মেঘ করে, তাতেও কিন্তু পরিবারের কর্মকাণ্ড থেমে থাকেনি। পশ্চিমবঙ্গ তথা অন্য রাজ্যের বাসিন্দা সমাজের সর্বস্তরের ব্যক্তিদের সাহচর্যে "প্রত্যয়, বীরভূম" এভাবেই এগিয়ে যাবে ।

Address


Telephone

+919434518600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prataya Birbhum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share