H.A.K Welfare Society

H.A.K Welfare Society Don’t leave the deprived people.....

এক নতুন সম্ভাবনার নতুন সূচনা! 🩸​হাতে সময় ছিল মাত্র একদিনের। কোনো রকম প্রচার-প্রচারণা ছাড়াই, শুধুমাত্র সদিচ্ছা আর উদ্দীপন...
29/08/2026

এক নতুন সম্ভাবনার নতুন সূচনা! 🩸

​হাতে সময় ছিল মাত্র একদিনের। কোনো রকম প্রচার-প্রচারণা ছাড়াই, শুধুমাত্র সদিচ্ছা আর উদ্দীপনাকে সম্বল করে আয়োজিত হয়ে গেল এক ব্যতিক্রমী রক্তদান শিবির!
H.A.K Welfare Society
-এর পরিচালনায় এবং তেহট্ট তরুণ সংঘ (তেহট্ট কয়াল পাড়া)-এর সহযোগিতায় #বিশ্বনবীদিবস উপলক্ষে এই রক্তদান ক্যাম্প সফলভাবে সম্পন্ন হলো।
​সবচেয়ে আনন্দের ও অনুপ্রেরণার বিষয় হলো, কোনো প্রচার ছাড়াই #৪৬ জন 'রক্তবন্ধু' রক্ত দিতে এগিয়ে এসেছিলেন। চিকিৎসাগত পরীক্ষা-নিরীক্ষার পর #৩১ জন রক্তদাতা সফলভাবে রক্তদান করতে পেরেছেন।
​এই শিবিরের সবচেয়ে বড় প্রাপ্তি—উপস্থিত রক্তদাতাদের মধ্যে প্রায় ৯০% মানুষই জীবনে প্রথমবারের মতো রক্তদান করলেন!
​সংখ্যার বিচারে হয়তো এটা অনেক বড় কিছু নাও মনে হতে পারে, কিন্তু তেহট্ট তরুণ সংঘের উদ্যমী যুবক-যুবতীদের নিয়ে এই যে নতুন পথচলা শুরু হলো—তা এক অমূল্য সূচনা। আমরা বিশ্বাস করি, আজকের এই ছোট্ট পদক্ষেপ থেকেই আগামী দিনে গড়ে উঠবে হাজার হাজার সচেতন রক্তবন্ধু!
​সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের এই সহযোগিতাই আমাদের মূল শক্তি।
​মানবতার সেবায় আমাদের এই পথচলা অব্যাহত থাকবে...

15/08/2026

🌱 ‘সবুজের শপথে’ সুন্দর আগামীর অঙ্গীকার! 🌿

​হ্যাক ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন ব্রাঞ্চ থেকে সমাজকল্যাণে নানা ধরনের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় #ঘাটাল_ব্রাঞ্চের উদ্যোগে একটি অত্যন্ত প্রশংসনীয় ও পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়িত হলো।

​আজ ঘাটাল থানার বিদ্যালয়গুলিতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে পরিবেশের গুরুত্ব ও তা রক্ষার দায়িত্ব সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। শুধু কথায় নয়, পরিবেশ রক্ষার এই অঙ্গীকারকে বাস্তব রূপ দিতে হ্যাক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রতিটি কোমলমতি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে চারা গাছ।
এটা শুধু একটি গাছ নয় এটি একটি আগামী প্রজন্মের নির্মল শপথ।

​শিক্ষার্থীদের হাতের এই ছোট চারা গাছটিই ভবিষ্যতে হয়ে উঠবে এক একটি বিশাল মহীরুহ, দেবে সবুজ ও শীতল ছায়া।
​আমাদের ছোট্ট এই প্রচেষ্টা যদি একজন শিক্ষার্থীর মনেও প্রকৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতার প্রদীপ জ্বালিয়ে দিতে পারে, তবেই আমাদের এই 'সবুজের শপথে'র আয়োজন সার্থক। 💚

​সবুজ প্রকৃতি, পরিচ্ছন্ন পরিবেশ—আমাদেরই অঙ্গিকার। 🌳

𝗢𝘂𝗿 𝗢𝗻𝗴𝗼𝗶𝗻𝗴 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁:-
★ 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐜𝐡𝐢𝐥𝐝
★ 𝐁𝐨𝐨𝐤 𝐁𝐚𝐧𝐤 𝐟𝐨𝐫 𝐧𝐞𝐞𝐝𝐲
★ 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭
★ 𝐄𝐦𝐞𝐫𝐠𝐞𝐧𝐜𝐲 𝐦𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐡𝐞𝐥𝐩
★ 𝐖𝐨𝐦𝐞𝐧 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡 𝐚𝐧𝐝 𝐄𝐦𝐩𝐨𝐰𝐞𝐫𝐦𝐞𝐧𝐭
★ 𝐃𝐢𝐬𝐚𝐬𝐭𝐞𝐫 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭
★ 𝐒𝐮𝐝𝐡𝐮 𝐃𝐮-𝐦𝐮𝐭𝐡𝐨 𝐛𝐡𝐚𝐭
★ 𝐑𝐚𝐤𝐭𝐨𝐁𝐚𝐧𝐝𝐡𝐮
★𝐍𝐚𝐭𝐮𝐫𝐞'𝐬 𝐂𝐚𝐥𝐥

সার্বিক সহযোগিতায় ও ইমার্জেন্সি
যোগাযোগঃ- 9̳8̳3̳6̳2̳ ̳8̳6̳6̳6̳7̳ // ̳9̳836266619
******************************
𝐏𝐡𝐨𝐧𝐞𝐏𝐞/𝐆𝐨𝐨𝐠𝐥𝐞𝐏𝐚𝐲 : 9836286667
𝐁𝐚𝐧𝐤 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
𝐍𝐚𝐦𝐞 - H.A.K Welfare Society
𝐀/𝐜 𝐍𝐨 - 6097000100063732
𝐈𝐅𝐒𝐂 - PUNB0609700

​ #সবুজেরশপথে

H.A.K Welfare Society   এর পক্ষ হইতে  ্বাধীনতা_দিবসের_শুভেচ্ছাশুরু হোক নতুন জীবন।নতুন প্রভাত সকল ভারতবাসীর জীবনে আসুক আম...
15/08/2026

H.A.K Welfare Society এর পক্ষ হইতে ্বাধীনতা_দিবসের_শুভেচ্ছা

শুরু হোক নতুন জীবন।নতুন প্রভাত সকল ভারতবাসীর জীবনে আসুক আমুল পরিবর্তন। আমরা যেন জাতি-ধর্ম নির্বিশেষ আগামীদিনে একে অপরের জন্য বাঁচতে পারি এই অঙ্গীকার করি।।একজন ভারতবাসী হিসাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই এই মানবিক চিন্তা নিয়ে আমাদের আগামী দিন গুলি কাটুক এই কামনা করি।

#জয়হিন্দ

13/08/2026

#প্রথম_পর্ব
আসামের বন্যার্ত মানুষের পাশে — মানবিকতার হাত বাড়িয়ে দিন
আসাম আজও বন্যার কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছে। প্রবল বন্যার কারণে বহু পরিবার তাদের ঘরবাড়ি, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। কোথাও বাড়ির চারপাশে জল, কোথাও যোগাযোগের পথ বিচ্ছিন্ন—এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।
এই পরিস্থিতিতে H.A.K Welfare Society ও 𝐀𝐀𝐋𝐎 𝐆𝐫𝐨𝐮𝐩-এর যৌথ উদ্যোগে আমরা বন্যার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও মানবিক সহযোগিতা।
🤝 আমাদের ত্রাণ কার্যক্রমে
• বন্যাকবলিত পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
• প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের হাতে সরাসরি সহযোগিতা তুলে দেওয়া হয়েছে।
• যেখানে স্বাভাবিক যাতায়াত কঠিন, সেখানেও স্থানীয় মানুষের সহযোগিতায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
• নারী, পুরুষ ও শিশু—বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
• শুধু ত্রাণ নয়, বিপদের সময় মানুষকে মানসিকভাবে সাহস দেওয়ারও চেষ্টা করা হয়েছে।
❤️ কিন্তু এই সহযোগিতা এখনও যথেষ্ট নয়
একটি পরিবারকে একবার সাহায্য করলেই তাদের কষ্ট শেষ হয়ে যায় না। বন্যার জল কমে গেলেও তাদের সামনে থাকে খাদ্য, পানীয় জল, পোশাক, ওষুধ ও পুনর্বাসনের মতো নানা প্রয়োজন।
এখনও অনেক পরিবার আমাদের সহযোগিতার অপেক্ষায়।
আপনার সামান্য সহযোগিতাও একজন বন্যার্ত মানুষের কাছে একবেলা খাবার, একটি প্রয়োজনীয় সামগ্রী অথবা কঠিন সময়ে বেঁচে থাকার সাহস হয়ে উঠতে পারে।

🙏 আপনিও পাশে দাঁড়ান
মানবিকতার কোনো ধর্ম, জাতি বা সীমারেখা নেই। আজ আসামের মানুষ বিপদে—তাদের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় পরিচয়।
আপনার সহযোগিতায় আমরা আরও বেশি বন্যার্ত পরিবারের কাছে পৌঁছাতে পারব।
📞 সহযোগিতা ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
9609067651

🤲 আসুন, একসঙ্গে বলি—
“বন্যার্ত মানুষের পাশে আমরা—মানবিকতার পাশে আমরা।”

H.A.K Welfare Society & 𝐀𝐀𝐋𝐎 𝐆𝐫𝐨𝐮𝐩
যৌথ মানবিক উদ্যোগ — আসামের বন্যার্ত মানুষের পাশে ❤️সার্বিক সহযোগিতায় ও ইমার্জেন্সি
যোগাযোগঃ- 9̳8̳3̳6̳2̳ ̳8̳6̳6̳6̳7̳ // ̳9̳836266619
******************************
𝐏𝐡𝐨𝐧𝐞𝐏𝐞/𝐆𝐨𝐨𝐠𝐥𝐞𝐏𝐚𝐲 : 9836286667
𝐁𝐚𝐧𝐤 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
𝐍𝐚𝐦𝐞 - H.A.K Welfare Society
𝐀/𝐜 𝐍𝐨 - 6097000100063732
𝐈𝐅𝐒𝐂 - PUNB0609700

#বন্যার্তদের_পাশে #মানবিকতার_হাত #আসাম_বন্যা #ত্রাণ_সহায়তা

 #স্বাধীনতা_দিবসে_হ্যাকের_পক্ষ_হইতে_নেওয়া_বিভিন্ন_কর্মসূচির_মধ্যে_এক_অনন্য_উদ্যোগ 🌿 "সবুজের শপথে" 🌿আজ একটি গাছ, আগামী দি...
05/08/2026

#স্বাধীনতা_দিবসে_হ্যাকের_পক্ষ_হইতে_নেওয়া_বিভিন্ন_কর্মসূচির_মধ্যে_এক_অনন্য_উদ্যোগ
🌿 "সবুজের শপথে" 🌿

আজ একটি গাছ, আগামী দিনের একটুকরো জীবন।
একটি চারাগাছ শুধু মাটি আঁকড়ে ধরে না, সে আঁকড়ে ধরে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের স্বপ্ন, আর একটি সুন্দর পৃথিবীর আশা।

আসুন, "সবুজের শপথে" আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ করি।
আজ যে হাতে একটি চারা রোপণ হবে, সেই হাতই আগামী প্রজন্মকে দেবে নির্মল বাতাস, শীতল ছায়া আর সবুজে ভরা একটি পৃথিবী।

গাছ কাটা নয়, গাছ বাঁচানোর অঙ্গীকার হোক আমাদের পরিচয়।
প্রকৃতিকে ভালোবাসুন, সবুজকে রক্ষা করুন—কারণ প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব।

🌱 আসুন, সবাই মিলে শপথ করি—
"একটি গাছ, একটি প্রাণ; সবুজ হোক আমাদের বাংলা/পৃথিবীর প্রাণ।"

সবুজের শপথে এগিয়ে আসুন, গড়ে তুলি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নির্মল ও সবুজ পৃথিবী। 💚

মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, তার মানবিকতায়।H.A.K Welfare Society
30/07/2026

মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, তার মানবিকতায়।
H.A.K Welfare Society

10/07/2026

নবম, দশম, একাদ্বশ,দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রীদের জন্য খাতার প্রয়োজন। সকলের এগিয়ে আসার অনুরোধ রইল🙏

"𝐓𝐡𝐞 𝐁𝐥𝐨𝐨𝐝 𝐀𝐫𝐦𝐲 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐚𝐭𝐞𝐧 𝐭𝐨𝐝𝐚𝐲'𝐬 𝐡𝐞𝐚𝐭." 𝟲𝟰 𝗨𝗻𝗶𝘁𝘀❤️ সকলের জন্য ভালোবাসা ❤️
28/06/2026

"𝐓𝐡𝐞 𝐁𝐥𝐨𝐨𝐝 𝐀𝐫𝐦𝐲 𝐡𝐚𝐬 𝐛𝐞𝐚𝐭𝐞𝐧 𝐭𝐨𝐝𝐚𝐲'𝐬 𝐡𝐞𝐚𝐭."
𝟲𝟰 𝗨𝗻𝗶𝘁𝘀❤️

সকলের জন্য ভালোবাসা ❤️

শুধু দুমুঠো ভাত An Initiative of H.A.K Welfare Society  ❤️❤️❝𝐇𝐮𝐧𝐠𝐞𝐫 𝐇𝐚𝐬 𝐍𝐨 𝐑𝐞𝐥𝐢𝐠𝐢𝐨𝐧❞..... :-  10/05/26H.A.K Welfare Soci...
10/05/2026

শুধু দুমুঠো ভাত An Initiative of H.A.K Welfare Society ❤️❤️
❝𝐇𝐮𝐧𝐠𝐞𝐫 𝐇𝐚𝐬 𝐍𝐨 𝐑𝐞𝐥𝐢𝐠𝐢𝐨𝐧❞.....

:- 10/05/26
H.A.K Welfare Society

আজ আমরা একটি বিশেষ দিন উপলক্ষে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিশুদের মুখে ও মানসিক ভাবে ভারসাম্যহীন মানুষের মুখে হ্যাকের ভালোবাসা স্বরুপ শুধু দুমুঠো ভাত এর আওতায় আহার তুলে দেওয়ার জন্য রোদের তীব্রতা উপেক্ষা করে ঘন্টা খানেক ঘুরলাম একটাও হিন্দু কিংবা মুসলিম খুঁজে পেলাম না সকলেই ক্ষুধার্ত মানুষ ছিলেন।। আশাবাদী একদিন আমরা হিন্দু-মুসলিম না হয়ে সকলে ধীরে ধীরে মানুষ হয়ে উঠব।শুধু ঝান্ডা ধরে স্লোগানে নয় সর্বদা অসহায় মানুষের পাশে থেকেই দেশের সার্বিক উন্নতিতে সহায়তা করার প্রয়াস চালিয়ে যাব।

আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনার ও আপনার প্রিয়জনের বিশেষ দিনগুলি আমাদের সাথে উদযাপন করুন যাতে আগামীদিনে আরো বেশি বেশি আর্থিক ভাবে পিছিয়ে পড়া মা বোন ভাই ও মানসিক ভাবে ভারসাম্যহীন মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি। 🙏

#জয়হিন্দ
𝗢𝘂𝗿 𝗢𝗻𝗴𝗼𝗶𝗻𝗴 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁:
★ 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐜𝐡𝐢𝐥𝐝
★ 𝐁𝐨𝐨𝐤 𝐁𝐚𝐧𝐤 𝐟𝐨𝐫 𝐧𝐞𝐞𝐝𝐲
★ 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 & 𝐬𝐞𝐥𝐟 𝐞𝐦𝐩𝐨𝐰𝐞𝐫𝐦𝐞𝐧𝐭
★ 𝐄𝐦𝐞𝐫𝐠𝐞𝐧𝐜𝐲 𝐦𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐡𝐞𝐥𝐩
★ 𝐖𝐨𝐦𝐞𝐧 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡 𝐚𝐧𝐝 𝐄𝐦𝐩𝐨𝐰𝐞𝐫𝐦𝐞𝐧𝐭
★ 𝐃𝐢𝐬𝐚𝐬𝐭𝐞𝐫 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭
★ 𝐒𝐮𝐝𝐡𝐮 𝐃𝐮-𝐦𝐮𝐭𝐡𝐨 𝐛𝐡𝐚𝐭
★ 𝐑𝐚𝐤𝐭𝐨𝐁𝐚𝐧𝐝𝐡𝐮
★𝐄𝐧𝐯𝐢𝐫𝐨𝐧𝐦𝐞𝐧𝐭𝐚𝐥 𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐞
এই মানবিক প্রকল্প কে আরোও উজ্জীবিত করতে সহায়তার হাত একান্ত কাম্য🙏
সার্বিক সহযোগিতায় ও ইমার্জেন্সি
যোগাযোগঃ- 9̳8̳3̳6̳2̳ ̳8̳6̳6̳6̳7̳ // ̳9̳836266619
******************************
𝐏𝐡𝐨𝐧𝐞𝐏𝐞/𝐆𝐨𝐨𝐠𝐥𝐞𝐏𝐚𝐲 : 9836286667
𝐁𝐚𝐧𝐤 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
𝐍𝐚𝐦𝐞 - H.A.K Welfare Society
𝐀/𝐜 𝐍𝐨 - 6097000100063732
𝐈𝐅𝐒𝐂 - PUNB0609700

 #রমজানের_ভালবাসা_প্রেরন_তৃতীয়_পর্ব িট_ভালোবাসা_ঘাটাল_ওপাঁচলায়_নিরবে_পাঠিয়ে_দেওয়া_হলপবিত্র রমজান চলছে, এমন অনেক পরিবার আ...
03/03/2026

#রমজানের_ভালবাসা_প্রেরন_তৃতীয়_পর্ব

িট_ভালোবাসা_ঘাটাল_ওপাঁচলায়_নিরবে_পাঠিয়ে_দেওয়া_হল

পবিত্র রমজান চলছে, এমন অনেক পরিবার আছে যারা সারাদিন পবিত্র রোজা(সিয়াম)পালন করার পরে ঠিকমত ইফতার করতে পারেন না কারণ ইফতার সামগ্রী কেনার সামর্থ্য তাদের নেই। এদের অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত হাজার কষ্টেও মানুষের কাছে হাত পাতে না ও নিজের সমস্যার কথা সহজে কাউকে বলে না। সেই সমস্থ মানুষের কথা মাথায় রেখে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা নিরবে ইফতার সামগ্রী তাদের কাছে পৌঁছে দেব বলেছিলাম
আপনাদের ভালোবাসায় সেটা সম্ভবও হয়েছে।
এবার কিছু পরিবারের কাছে ঈদের পোশাক পৌছাতে বাকি রয়ে গেছে আপনারা পাশে থাকলে সেটাও সম্ভব হবে।

𝗢𝘂𝗿 𝗢𝗻𝗴𝗼𝗶𝗻𝗴 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁:-
★ 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐜𝐡𝐢𝐥𝐝
★ 𝐁𝐨𝐨𝐤 𝐁𝐚𝐧𝐤 𝐟𝐨𝐫 𝐧𝐞𝐞𝐝𝐲
★ 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 & 𝐬𝐞𝐥𝐟 𝐞𝐦𝐩𝐨𝐰𝐞𝐫𝐦𝐞𝐧𝐭
★ 𝐄𝐦𝐞𝐫𝐠𝐞𝐧𝐜𝐲 𝐦𝐞𝐝𝐢𝐜𝐚𝐥 𝐡𝐞𝐥𝐩
★ 𝐖𝐨𝐦𝐞𝐧 𝐇𝐞𝐚𝐥𝐭𝐡 𝐚𝐧𝐝 𝐄𝐦𝐩𝐨𝐰𝐞𝐫𝐦𝐞𝐧𝐭
★ 𝐃𝐢𝐬𝐚𝐬𝐭𝐞𝐫 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭
★ 𝐒𝐮𝐝𝐡𝐮 𝐃𝐮-𝐦𝐮𝐭𝐡𝐨 𝐛𝐡𝐚𝐭
★ 𝐑𝐚𝐤𝐭𝐨𝐁𝐚𝐧𝐝𝐡𝐮
★𝐄𝐧𝐯𝐢𝐫𝐨𝐧𝐦𝐞𝐧𝐭𝐚𝐥 𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐦𝐞

আগামী কয়েকদিন ধরে নিরবে ঈদের পোশাক বিতরনের কাজ চলবে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য 🙏🙏🙏

সার্বিক সহযোগিতায় ও ইমার্জেন্সি
যোগাযোগঃ- 9̳8̳3̳6̳2̳ ̳8̳6̳6̳6̳7̳ // 9836266619̳ // 9̳8̳0̳4̳0̳6̳5̳9̳9̳5̳
******************************
𝐏𝐡𝐨𝐧𝐞𝐏𝐞/𝐆𝐨𝐨𝐠𝐥𝐞𝐏𝐚𝐲 : 9836286667
𝐁𝐚𝐧𝐤 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
𝐍𝐚𝐦𝐞 - H.A.K Welfare Society
𝐀/𝐜 𝐍𝐨 - 6097000100063732
𝐈𝐅𝐒𝐂 - PUNB0609700

Address

Basudevpur
Uluberia
711316

Alerts

Be the first to know and let us send you an email when H.A.K Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to H.A.K Welfare Society:

Shortcuts

Share