Debshishu

Call

Debshishu Debshishu is dedicated to empower the less fortunate children in around the district who lack the basic needs of a growing child.

দেবশিশুর অন্যতম অভিভাবক Avizit Mishti মিঠুর আজ জন্মদিন। দেবশিশুর সব কাজেই যে অগ্রণী ভূমিকা নিয়ে সবকটি অনুষ্ঠান সর্বাঙ্গ ...
20/07/2026

দেবশিশুর অন্যতম অভিভাবক Avizit Mishti মিঠুর আজ জন্মদিন। দেবশিশুর সব কাজেই যে অগ্রণী ভূমিকা নিয়ে সবকটি অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর করে তোলে তার এই শুভদিনে দেবশিশু পরিবারের তরফ থেকে এক আকাশ শুভেচ্ছা রইল তার জন্য। এত দেরিতে শুভেচ্ছা জানানোর জন্য আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী। তার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি, এখনও বহুবার নানান ভাবে দেবশিশুদের সাহচর্য দিতে হবে, কাজ যে বাকি 😊

১৫ ই জুনের তপ্ত পড়ন্ত সোনারঙা বিকেলটা ছিল পিস্কাপাহাড়ির দেবশিশুদের। এই শান্ত নিরিবিলি গ্রামটার সঙ্গে দেবশিশু পরিবারের যে...
17/06/2026

১৫ ই জুনের তপ্ত পড়ন্ত সোনারঙা বিকেলটা ছিল পিস্কাপাহাড়ির দেবশিশুদের। এই শান্ত নিরিবিলি গ্রামটার সঙ্গে দেবশিশু পরিবারের যেন একটা আত্মিক বন্ধন গড়ে উঠেছে অজান্তেই, তাই এবারেও পিস্কাপাহাড়িতেই বর্ষামঙ্গল। ইতিউতি মেঘের আনাগোনা আবার কখনও জ্বলন্ত সূর্যের দাপট,পুরুলিয়ার প্রতি যেন একটু বেশিই রুষ্ট থাকেন ইনি, যাইহোক দুই ক্ষেত্রেই ছাতার গুরুত্ব অনস্বীকার্য। কচি বুড়ো সক্কলের কাজে লাগুক 😊
সবুজায়নের ব্রত নিয়ে প্রতি বছরই দেবশিশু বর্ষার প্রাক্কালে চারা রোপন এবং বিতরণ করে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। পিস্কাপাহাড়ির দেবশিশুরা সানন্দে সব কটি চারার দেখাশোনার দায়িত্ব নিয়েছে। পরবর্তীতে দেবশিশু পরিবার গাছ গুলির খবর রাখবে নিয়মিত। চারা রোপনেই দায়িত্ব শেষ হয়না, সেগুলি যাতে মহিরুহ হয়ে উঠতে পারে সেগুলি রক্ষনাবেক্ষণের সচেতনতাটুকু সকলের মধ্যে গড়ে তোলাও দেবশিশুর লক্ষ্য।

এত কেজো কথাতে শিশুদের মন ভরেনা দেবশিশু তা বিলক্ষণ বোঝে, তাই সঙ্গে ছিল লুচি আলুর দম আর বোঁদের বাহার। সব মিলে জমাটি বর্ষামঙ্গলে দেবশিশুর ঝুলি আরও একটু ভরে উঠলো।

যাদের কথা প্রতিবার বলি, যাদের প্রতি এক আকাশ কৃতজ্ঞতা জ্ঞাপনও কম বলে মনে হয় তারা স্নেহের নরেন Narendra Nath Sengupta ও ভগতু। এদের মঙ্গল কামনা করি, তাদের এই নিঃস্বার্থ সেবাকাজ সমাজে দৃষ্টান্ত হয়ে থাক। গ্রামবাসীদের প্রতি অসীম কৃতজ্ঞতা, এত সভ্য ভদ্র সুন্দর গ্রাম ভালো না বেসে উপায়ই নেই।

দেবশিশুর চলার পথে অনেক সহৃদয় ব্যক্তিবর্গ স্বেচ্ছায় জুড়ে গেছেন, অনেকে দূর থেকে সহায় হয়েছেন। এবারে বহু ক্রোশ পথ অতিক্রম করে যারা দেবশিশুর পাশে এসে দাঁড়ালেন তাদের প্রতি আমাদের অনিমেষ কৃতজ্ঞতা। এই স্বত্ব:স্ফূর্ত যোগদান আমাদের প্রাণিত করলো, আগামীতে আরও ব্যপ্ত পরিসরে কাজের সুযোগ ঘটবে এই আশায় রইলাম। নতুন প্রজন্ম দায়িত্ব নিচ্ছে, Gen Z রা সেবাকর্মে ব্রতী হচ্ছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে! পৃথু মুখপুস্তিকায় থাকুক বা না থাকুক ওকে ভালোবাসা না জানালে বর্ষামঙ্গল অসম্পূর্ণ থেকে যাবে। দেবশিশুর ভবিষ্যৎ রচিত হোক নতুন রূপে নব প্রজন্মের হাতে, কামনা রইল। এবারের বর্ষামঙ্গল বিশেষ হয়ে উঠেছিল অভ্যাগতদের উপস্থিতিতে, কৃতজ্ঞতা 😊🙏

Avizit Mishti দেবশিশু পরিবারের সদস্য, যাবতীয় পরিকল্পনার রূপকার ধন্যবাদ জ্ঞাপনের কোনো ভাষাই ওর জন্য যথেষ্ট নয়, তাই বাদ থাক, ভালোবাসাটুকু থাক 😊 ভাই ❤️

Anuradha Tewary Pathak দিদিমণি বরাবর দেবশিশুর সঙ্গে থেকেছেন 🙏

সব শেষে দেবশিশুর চালিকা শক্তির প্রতি অসীম কৃতজ্ঞতা, দেবশিশুর চলার পথ মসৃণ হোক 😊🙏





গতবছরের বর্ষামঙ্গল। আবার এসেছে সময় দেবশিশুদের সঙ্গে বর্ষামঙ্গলে মেতে ওঠার। আগামী সোমবার পিস্কাপাহাড়ি তে দেবশিশুর এ বছরের...
13/06/2026

গতবছরের বর্ষামঙ্গল। আবার এসেছে সময় দেবশিশুদের সঙ্গে বর্ষামঙ্গলে মেতে ওঠার। আগামী সোমবার পিস্কাপাহাড়ি তে দেবশিশুর এ বছরের বর্ষামঙ্গল ❤️❤️❤️

"হৃদয়-মাঝে মধুর বাজে কী উৎসবের শাঁখ..."আষাঢ় নামার ঠিক একদিন আগেই নবীন বরষার বরণডালা নিয়ে  আমরা পৌঁছে যাব  দেবশিশুদের ...
11/06/2026

"হৃদয়-মাঝে মধুর বাজে কী উৎসবের শাঁখ..."

আষাঢ় নামার ঠিক একদিন আগেই নবীন বরষার বরণডালা নিয়ে আমরা পৌঁছে যাব দেবশিশুদের গ্রাম, মধু-গন্ধে ভরা 'পিস্কাপাহাড়ি'। দেবশিশুদের সাথে সবুজায়নের ব্রতে আমরা গাছ লাগাব, মেহগনির চারা বিলোবো ; সামনেই বর্ষা তাই দেবশিশুদের জন্য উপহারে থাকবে ছাতা , আর সবাই মিলে পেটপুজো আর আনন্দ। ১৫ জুন, সোমবার, ওখানেই এবারের আনন্দ-আয়োজন : "দেবশিশুর বর্ষামঙ্গল"। আয় বৃষ্টি ঝেঁপে.. রুক্ষ মাটি সবুজ হোক... সবুজ ঘাসের পরিপাটি... খেলুক নাচুক বাড়ুক সবুজ বাচ্চাগুলো... দেবশিশু মেলে ধরুক স্বপ্নের ডানা।

"দেবশিশুর বর্ষামঙ্গল"
১৫ জুন, সোমবার, বিকেল ৩টে
পিস্কাপাহাড়ি, পুরুলিয়া





14/11/2024

ভালো থাকুক সকল দেবশিশুরা, সুরক্ষিত হোক শৈশব..... দেবশিশুর পক্ষ থেকে দেবশিশুদের শিশু দিবসের অফুরান শুভেচ্ছা ভালোবাসা ❤️❤️❤️❤️

Address

Purulia

Telephone

+917908057120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Debshishu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share