CPIM মালদা বিধানসভা

CPIM মালদা বিধানসভা We shall overcome
(1)

না। একদম না।
09/05/2026

না।
একদম না।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৬ তম জন্মবার্ষিক শ্রদ্ধা, পুরাতন মালদা  সিপিআই(এম) পার্টি অফিসে  রবীন্দ্রজয়ন্তী পালন করা...
09/05/2026

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৬ তম জন্মবার্ষিক শ্রদ্ধা,
পুরাতন মালদা সিপিআই(এম) পার্টি অফিসে
রবীন্দ্রজয়ন্তী পালন করা হলো।।

09/05/2026
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৬ তম জন্মবার্ষিক শ্রদ্ধা ও প্রণাম
08/05/2026

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৬ তম জন্মবার্ষিক শ্রদ্ধা ও প্রণাম

অরুন্ডা চব্বিশপুর এ সিপিআই(এম) অফিস এর ভিতর ভাঙচুর করা হলো এবং বাইরে বিজেপির পতাকা সাঁটিয়ে দিয়ে দখলদারীর চেষ্টা।।এখানে...
06/05/2026

অরুন্ডা চব্বিশপুর এ সিপিআই(এম) অফিস এর ভিতর ভাঙচুর করা হলো এবং বাইরে বিজেপির পতাকা সাঁটিয়ে দিয়ে দখলদারীর চেষ্টা।।
এখানে তৃণমূল - বিজেপির পঞ্চায়েত চলছে আপাতত । বোঝা মুশকিল কে কাদের প্রধান, এখন নিজেরাই কনফিউজড!
আমাদের সাংগঠনিক ক্ষমতা কিছুটা আছে কিন্তু প্রশাসনিক স্তরে কোথাও নেই।
কিন্তু টার্গেট সেই বাম কর্মী থেকে পার্টি অফিস ইত্যাদি ইত্যাদি।

কয়েকটি কথায় আসা যাক ...
আরএসএস এর সূক্ষ্ম প্রচারে বাম কর্মী সমর্থকদের এইভাবে বিভ্রান্ত করে ' বাম সমর্থকদের ও ' ভোট স্বাভাবিকভাবে বিজেপিতে পড়েছে , এরপর স্বীকার করতে দ্বিধা নেই আমার ও ।।
আমরা সাধ্যমত বোঝানোর চেষ্টা করেছি যে আগামীর বিপদ কি হতে পারে ! যাই হোক মানুষ সেটা শোনেননি?
যাই হোক চোর তাড়াতে .......
অনেকে বলেছে নাকি তৃণমূলকে টাইট করতে ' আগে রাম পরে বাম।'
ঠিক আছে আমাদের কথা শোনেন নি -হয়েছে মানুষ যা চেয়েছে।
উৎফুল্ল হচ্ছেন হোন।
এখন সেই বিজেপির কর্মীরা ঘর বয়ে এসে সিপিআই(এম) কর্মীদের হুমকি দিচ্ছে । হ্যাঁ তৃণমূলকে ও দিচ্ছে অনেক টা অত্যাচারের ফলস্বরূপ কিছুটা আপনি বলতে পারেন , কিছুটা বিনা কারণেও ।
কিন্তু সিপিআই(এম) করার অপরাধে যেই হেনস্তা অনেক জায়গায় শুরু হয়েছে আগামী দিনে দেখতে থাকুন। আক্রমণটা বাম কর্মী থেকে হঠাৎ হয়ে যাওয়া বাম থেকে রাম সমর্থকরা রেহাই পাবেন তো ?
আদর্শগত লড়াইয়ে বিজেপি ও প্রধান শত্রু ভাবে কমিউনিস্ট রাই...

বাকি কথা ধীরে ধীরেই হবে...
ক্রমশ
Pallab Maitra

05/05/2026

এই মূর্তিটার আবেগ জিয়াগঞ্জ, লালবাগের মানুষের কাছে আবেগ অন্য মাত্রায় - ওরা ভাঙবে আমরা আবার গড়বো কিন্তু এই নিদর্শন সেই অঞ্চলের মানুষ দের কাছে পৌঁছে দিতে হবে ঘরে ঘরে।

এবার আপনি ভাবুন,

এই পরিবর্তনের জন্য ভোট দিয়েছিলেন বিজেপি কে ?

--

প্রায় ৩০ বছরের পুরানো গৌরাঙ্গনগর CPI(M) পার্টি অফিস আজ আক্রান্ত।আমরা দুপুরে পার্টি অফিস বন্ধ করে বাড়ি যাওয়ার পর কিছু ...
05/05/2026

প্রায় ৩০ বছরের পুরানো গৌরাঙ্গনগর CPI(M) পার্টি অফিস আজ আক্রান্ত।
আমরা দুপুরে পার্টি অফিস বন্ধ করে বাড়ি যাওয়ার পর কিছু দুষ্কৃতী এসে বিজেপির নাম করে পার্টি অফিস ভাঙচুর করে। বি আর আম্বেদকর, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য সহ মনীষীদের ছবি ভাঙচুর করে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে কমরেডরা আবার এই পার্টি অফিস পুনরুদ্ধার করে। তবে এটাও ঠিক গৌরাঙ্গনগরের কিছু বিজেপির নেতা কর্মীরা এসে আমাদের সাথে দেখা করে যান এবং এই ঘটনার তীব্র নিন্দা করে।

মমতা সরকার তৈরির প্রথম তিন মাসেই খুন করা হয়েছিল ৩০ জন সিপিআই (এম) নেতাকর্মীকে।                                     ভোটের...
05/05/2026

মমতা সরকার তৈরির প্রথম তিন মাসেই খুন করা হয়েছিল ৩০ জন সিপিআই (এম) নেতাকর্মীকে। ভোটের ফল বেরনোর পর ২৪ঘণ্টাও কাটেনি। গুলি করে নয়, স্রেফ পিটিয়ে নৃশংসভাবে খুন করা হয় প্রাথমিক শিক্ষক এবং সিপিআই (এম) গড়বেতা জোনাল কমিটির সদস্য কমরেড জিতেন নন্দীকে (৫৭)। কমরেড নন্দীর বাড়ি বেনাচাপড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নেড়াশোল গ্রামে। তৃণমূলীদের হুমকির কাছে আত্মসমর্পণ করেননি তিনি, কয়েকজন পার্টিকর্মীর সঙ্গেই তিনি ফলপ্রকাশের পরের দিন সকালেও এসেছিলেন মায়তায় পার্টি অফিসে। লাগোয়া গোয়ালতোড়সহ গড়বেতা এলাকা থেকে বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতীকে নিয়ে আচমকাই তৃণমূলীরা চড়াও হয় সেই পার্টি অফিসে। পার্টি অফিস থেকে তারা বের করে কমরেড জিতেন নন্দীকে, মারতে মারতে তুলে নিয়ে যায় সেই সশস্ত্রবাহিনী। স্রেফ পিটিয়েই তাঁকে খুন করে তাঁর মৃতদেহ পার্টি অফিস থেকে কিছুটা দূরে একটি খালের ধারে ফেলে রাখা হয়। ঐ একইদিনে বর্ধমানের রায়নায় সিপিআই(এম) সমর্থক পূর্ণিমা ঘড়ুইকে শুধুমাত্র লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে।
ভোটে জেতার ২৪ঘণ্টা ব্যবধানেই শুরু হলো নৃশংস উন্মত্ততা— যা বাড়তে লাগলো প্রতিমুহূর্তে। সেই নতুন সরকারের এই ৯০টি দিনেই শহীদ তালিকায় যুক্ত হয় ৩০জন সাহসী বামফ্রন্টকর্মীর নাম। ফলপ্রকাশের পর থেকে নতুন সরকারের শপথগ্রহণের দিন অবধি খুন হয়েছেন ৮জন বামপন্থী কর্মী। যে ৩০জন বামপন্থী কর্মী, নেতৃত্ব খুন হয়েছেন তাঁদের মধ্যে ১০জন সংখ্যালঘু, ৩জন আদিবাসী, ১১জন তফসিলী জাতিভুক্ত (মহিলা তিনজন)। রয়েছেন খেতমজুর, গরিব কৃষকও।
তৎকালীন বিরোধী দলনেতার লেখা চিঠিটি পড়ার সময় থাকলে অথবা স্বরাষ্ট্রদপ্তরের আধিকারিকদের কাছ থেকে তথ্য চাইলেও জানতে পারতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবুও আরো একবার জনসাধারণের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি ৩০জন শহীদের নাম—
জিতেন নন্দী (গড়বেতা), পূর্ণিমা ঘড়ুই (রায়না), অজিত লোহার (তালডাংরা), দিবারাণী মণ্ডল (রানীনগর), রামপ্রবেশ রায় (দুর্গাপুর), মুন্দাকলা রায় (দুর্গাপুর), দহিরুদ্দীন (চোপড়া), মহম্মদ খোদারাখা (মাড়গ্রাম), অমল সমাদ্দার (বারুইপুর), মহবুল শেখ (বেলডাঙা), মোফাস্বের শেখ (বেলডাঙা), শেখ সাহ্‌দাত (পুরশুড়া), সুদেব বর্মন (বালুরঘাট), রবি সাউ (জঙ্গলমহল), লক্ষীকান্ত সর্দার (গড়বেতা), অলোক বেওড়া (কোতলপুর), ভবেশ শবর (ঝাড়গ্রাম), নরেন গায়েন (বারুইপুর), সীতারাম কুণ্ডু (বিষ্ণুপুর), যদুনাথ মণ্ডল (রানাঘাট), জাকির হোসেন (দেগঙ্গা), জুল্‌হক শেখ (বেলডাঙা), নির্গুণ দুবে (হীরাবাঁধ), সনৎ সাউ (উদয়নারায়ণপুর), সামসের আলম (রায়না), ফিরোজ আখতার (গোন্দলপাড়া), উৎপল বাগদি (পাত্রসায়র), মগাই মুণ্ডা (সোনারপুর), নাসিরুদ্দিন মণ্ডল (ক্যানিং), রাজকুমার যাদব (শিলিগুড়ি)।

05/05/2026

দীর্ঘ ১৫ বছর পর Cpim পার্টি অফিস উদ্ধার করলাম বামনগাছি ছোটজাগুলিয়া বিডিও অফিসের

Address

Mangalbari
Old Malda
732142

Telephone

+919735388885

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPIM মালদা বিধানসভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share