Nandakumar Youth Aima

Nandakumar Youth Aima leader Syed Ruhul Amin bhaijaan

03/09/2026
03/09/2026



Syed Ruhul Amin

24/08/2026

২২টি মৌজা এখনও জলবন্দি—দ্রুত হোক খাল নিষ্কাশনের কাজ

নন্দকুমার ব্লকের অন্তর্গত জগন্নাথ খালি খাল দীর্ঘদিন ধরে যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার না হওয়ায় প্রায় ২২টি মৌজার জল ধীরগতিতে নিষ্কাশিত হচ্ছে। ফলে বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের (AIMA) নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রশাসনের পক্ষ থেকে খাল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। তবে কাজটি এখনও অত্যন্ত ধীরগতিতে চলছে।

আমাদের দাবি, খাল নিষ্কাশনের কাজ আরও দ্রুতগতিতে করা হোক, যাতে দ্রুত জলমুক্ত হয় বিস্তীর্ণ এলাকা এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সাধারণ মানুষ।

🎥 ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হলো এই ভিডিওতে।

#জগন্নাথখালি #খালনিষ্কাশন #জলাবদ্ধতা #জনদুর্ভোগ #জনগণের_পাশে

23/08/2026
23/08/2026

হায়রে সাধের নন্দকুমার—ফতেপুর গ্রামের মানুষের দুর্দশা দেখুন!

নন্দকুমার বিধানসভার ফতেপুর গ্রাম—গরিব ও সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকার মানুষ আজ জলবন্দি। জলমগ্ন রাস্তাঘাট ও বাড়িঘরে সাধারণ মানুষের দুর্ভোগের যেন শেষ নেই।

সরকারের কাছে আমাদের আবেদন—অবিলম্বে ফতেপুর গ্রামের মানুষের পাশে দাঁড়ান।
জল নিকাসির স্থায়ী ব্যবস্থা করুন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ান এবং এলাকার রাস্তা ও পরিকাঠামোর দ্রুত সংস্কারের উদ্যোগ নিন।

মানুষের দুর্দশা দেখতে শুধু পরিদর্শন নয়—সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ চাই।

#জনগণের_দাবি

🌊 বন্যার্ত মানুষের পাশে JUP 🤝ভাইজানের নির্দেশমতো, জাতীয় উন্নয়ন পার্টি (JUP)-এর হলদিয়া ট্রেড ইউনিয়নের নেতৃত্বে আব্দুল...
19/08/2026

🌊 বন্যার্ত মানুষের পাশে JUP 🤝

ভাইজানের নির্দেশমতো, জাতীয় উন্নয়ন পার্টি (JUP)-এর হলদিয়া ট্রেড ইউনিয়নের নেতৃত্বে আব্দুল সেলিম সাহেবের প্রচেষ্টায় হলদিয়ার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় খাদ্য সামগ্রী বন্টন কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। বন্যাকবলিত মানুষের কাছে খিচুড়ি সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এই মানবিক উদ্যোগে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করে চলেছি।

আমরা ছিলাম সেদিন, আমরা আছি আজও—
মানুষের বিপদে মানুষের পাশে, মানুষের সহায় হয়ে সদা সর্বদা। ❤️

#জাতীয়উন্নয়নপার্টি #খাদ্যসামগ্রীবন্টন #বন্যার্তদেরপাশে #হলদিয়া #মানুষেরপাশে #মানবতারসেবা

🇮🇳 গর্বের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন 🇮🇳আজ ১৫ আগস্ট ২০২৬, নন্দকুমার ব্লক অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন (AIMA)-এর পক...
15/08/2026

🇮🇳 গর্বের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন 🇮🇳

আজ ১৫ আগস্ট ২০২৬, নন্দকুমার ব্লক অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন (AIMA)-এর পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আজকের এই গর্বের দিন। উপস্থিত সদস্য, এলাকার মানুষ ও ছোট্ট ছোট্ট শিশুদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। 🇮🇳❤️

স্বাধীনতার এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার—ঐক্য, সম্প্রীতি, মানবতা ও দেশের উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে চলা।

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান—সবাই মিলে,
দেশ গড়ার শপথ নিয়ে। 🤝🇮🇳

জয় হিন্দ!
ভারত মাতা কি জয়! 🇮🇳

্বাধীনতা_দিবস #নন্দকুমার #দেশপ্রেম #ঐক্য_সম্প্রীতি_ভ্রাতৃত্ব

সকল দেশবাসীকে ৮০ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
15/08/2026

সকল দেশবাসীকে ৮০ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

08/08/2026

মসজিদে আযান লাউড স্পিকার ও একটি ফ্রম দেওয়া চলছে এ বিষয়ে মুসলিম সমাজের প্রতি জাতীয় উন্নয়ন পার্টি (JUP) সুপ্রিম গুরুত্বপূর্ণ বার্তা।

Address

Nandakumar
Nandakumar
721632

Alerts

Be the first to know and let us send you an email when Nandakumar Youth Aima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share