Santipur Science Club

Santipur Science Club মানুষের জন্য বিজ্ঞান
Science for mankind

সম্প্রতি কর্নিয়া দানকে কর্নিয়া চুরির অভিযোগে অভিযুক্ত করে মৃত রাবেয়া মার পরিবারকে পুলিশি ও আইনি হেনস্থার  সম্মুখীন হত...
23/02/2026

সম্প্রতি কর্নিয়া দানকে কর্নিয়া চুরির অভিযোগে অভিযুক্ত করে মৃত রাবেয়া মার পরিবারকে পুলিশি ও আইনি হেনস্থার সম্মুখীন হতে হয়েছে একথা সবাই জানেন। এই হেনস্থার প্রতিবাদে শান্তিপুর সায়েন্স ক্লাব এবং শান্তিপুর মরমীর যৌথ আহবানে গত রবিবার প্রায় শতাধিক মানুষের পদযাত্রা , পথসভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শান্তিপুরে। বিকেল ঠিক পাঁচটায় শান্তিপুর নেতাজি মোড় থেকে পদযাত্রা শুরু হয়। এরপর শতাধিক মানুষের প্রতিবাদী পদযাত্রা এগিয়ে যায় কাশ্যপারা মোড়ের দিকে। একে একে বক্তব্য রাখেন বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিবৃন্দ। কর্নিয়া সংগ্রহকারী সংস্থা মরমীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। ১৯৮২ সালে স্থাপিত হওয়ার পর থেকেই কর্নিয়া প্রতিস্থাপনে শান্তিপুর সায়েন্স ক্লাব প্রচারাভিযান অব্যাহত রেখেছিল। শান্তিপুর সায়েন্স ক্লাবের অন্যতম যুগ্ম সম্পাদক রঘুনাথ কর্মকার মৃত রাবেয়া শেখের কর্নিয়াটি সংগ্রহে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি এবং কর্নিয়া দাতার সুযোগ্য পুত্র আমীরচাঁদ শেখ পথসভায় বক্তব্য রাখেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শান্তিপুর কেন্দ্র, শান্তিপুর জন উদ্যোগ, শান্তিপুর রঙ্গপীঠ, নদীয়ার যুগবার্তা, এপিডিআর বহু গণসংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। এরপর চাকফেরা গোস্বামী বাড়িতে অনুষ্ঠিত হয় একটি সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির বিজ্ঞান কর্মী দীপক রায় এবং মৃত রাবেয়া শেখের সুযোগ্য পুত্র আমিরচাঁদ শেখে বিশেষ সম্বর্ধনা জানানো হয়।

বিজ্ঞান গানের স্বরলিপি লেখা রবে ...
06/12/2025

বিজ্ঞান গানের স্বরলিপি লেখা রবে ...

সেঁজুতি প্রয়ান দিবসে বৃক্ষরোপনে শান্তিপুর সায়েন্স ক্লাব ৷ শান্তিপুর চৌধুরী পাড়া এলাকায় আজ সকাল নটা থেকে এই কর্মসূচী সম্প...
16/08/2025

সেঁজুতি প্রয়ান দিবসে বৃক্ষরোপনে শান্তিপুর সায়েন্স ক্লাব ৷ শান্তিপুর চৌধুরী পাড়া এলাকায় আজ সকাল নটা থেকে এই কর্মসূচী সম্পন্ন হয়েছে ৷

Preparation of a telescopic show at Sutragarh MN High School on last day by S N Bose National Centre for Basic Sciences ...
01/02/2025

Preparation of a telescopic show at Sutragarh MN High School on last day by S N Bose National Centre for Basic Sciences with active support by Santipur Science Club.

বিজ্ঞানপ্রসারে শান্তিপুরের বিজ্ঞান ইতিহাসে গতকালকের দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে থাকবে ৷ সূত্রাগড় এম এন  উচ্চবিদ্যাtল...
01/02/2025

বিজ্ঞানপ্রসারে শান্তিপুরের বিজ্ঞান ইতিহাসে গতকালকের দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে থাকবে ৷ সূত্রাগড় এম এন উচ্চবিদ্যাtলয়ে সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস এর পক্ষ থেকে শান্তিপুর সায়েন্স ক্লাবের সক্রিয় সহায়তায় অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের সাধারণ বিজ্ঞানে উৎসাহিত করতে একদিবসীয় কর্মশালা ৷ ৷ এস এন বোস সংগঠনের পক্ষে কর্মশালায় প্রশিক্ষণ দেন
ড. অরিজিৎ হালদার (অ্যাসিসট্যান্ট প্রফেসর) ,
কৌশিক ঘোষ (পি এইচ ডি স্কলার),
প্রীতম রায় (পি এইচ ডি স্কলার),
ড. মাণিক বণিক (অ্যাসোসিয়েট প্রফেসর) এবং
ড. রামকৃষ্ণ দাস (অ্যাসোসিয়েট প্রফেসর) ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জয়ন্ত দাস (বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক) এবংপলাশ সাধুখাঁ (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক),সূত্রাগড় এম এন উচ্চ বিদ্যালয় ৷
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সঞ্জয় চ্যটার্জী (সহকারী শিক্ষক) ৷
অঙ্কের কঠিন সূত্রগুলো মজাদার ও প্রাঞ্জল করে বললেন ড. মাণিক বণিক।
দুই নামজাদা বিজ্ঞানীর মতপার্থক্য, মতানৈক্য, মতবিরোধ, বাকবিতণ্ডা থেকে একই সিদ্ধান্তে পৌঁছানো কে কেন্দ্র করে একটি সেমিনার অনুষ্ঠিত হয় ৷ড.রামকৃষ্ণ দাস সেমিনার পরিচালনা করেন ৷
এরপর সূত্রাগড় এম এন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ঋত্বিক সাহা ও ইন্দ্রাশিস হালদার তাদের উদ্ভাবিত উওম্যান সেফটি শু মডেলের ব্যাখ্যা করে ৷এই দুই ছাত্রকে দর্শক মনোনীত পুরস্কার প্রদান করা হয়েছে।

ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতে তৈরি পোস্টার প্রদর্শন করেন। পরিবেশদূষণ, বিজ্ঞান চেতনা, কুসংস্কার- দূরীকরণ , খাদ্যাভ্যাস ইত্যাদি বিভিন্ন বিষয় পোস্টার প্রদর্শনীতে উঠে এসেছিল।কিছু বিজ্ঞান মডেল প্রদর্শিত হয় ৷উপস্থিত বিজ্ঞান প্রশিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের নিয়ে হাতে কলমে কিছু জিনিস করে দেখিয়েছেন। কোয়ান্টামইরেজার সেটআপের ব্যাখ্যা ও এর সাহায্যে দেওয়ালে ফেলা আলোক রশ্মিতে আলোর দ্বৈত ধর্মের প্রমাণ খুঁজে পাওয়া বোঝান তারা একদম হাতেনাতে ৷সাহিল রানা মন্ডল, শুভম প্রামানিক, সৌম্যদীপ হাজারী , শুভঙ্কর শীল ও পার্থ দালাল ছাত্র পয়েন্ট ব্যালেন্স যারা দেখিয়ে জিতে নেয় দলগত বিভাগে সেরা প্রদর্শকের পুরস্কার ৷রাতের আকাশ দেখানো হয় একটি বড় টেলিস্কোপের সাহায্যে যা এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস থেকে বিজ্ঞানপ্রচারকগণ এনেছিলেন ৷
পোস্টার প্রদর্শনীতে সেরা পাঁচ তালিকার মধ্যে স্থান অর্জন করেছে
রাধারানি নারী শিক্ষা মন্দির, রবীন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, সূত্রাগড় রামনগর চর তুষ্টলাল উচ্চ বিদ্যালয়, শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয় এবং তন্তুবায় সংঘ উচ্চ বিদ্যালয়।

আগামী শনিবার
15/08/2024

আগামী শনিবার

Address

Gourhari Thakur Lane , Santipur
Nadia
741404

Alerts

Be the first to know and let us send you an email when Santipur Science Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share