23/10/2025
গত 22/10/2025 প্রতি বছরের মতোই কালীপূজা ও দীপাবলী উপলক্ষ্যে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় যোগদানের জন্য আনন্দকেন্দ্রের আবাসিক ও কর্মীরা বাদুড়িয়া থানায় আমন্ত্রিত হয়েছিলেন। দুপুরের খাবারেরও নিমন্ত্রণ ছিল। খিচুড়ি, তরকারি, পায়েস দিয়ে খাওয়া শেষ হলে অংকন প্রতিযোগিতা শুরু হলো। বিষয় ছিল - কালীপূজা। আনন্দকেন্দ্রের আবাসিকেরা এবং অন্যান্য শিশু ও কিশোরেরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের হাতে মিষ্টির প্যাকেট, ড্রয়িং খাতা ও রং তুলে দেওয়া হয়। মঞ্চে উপস্থিত পুলিশকর্তাদের সম্বর্ধনা জানানোর পর বাদুড়িয়া থানা থেকে উদ্ধার করা চুরি - যাওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
অংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে অনু শিকদার, দ্বিতীয় - চন্দনা, তৃতীয় - নুসরাত পারভীন, চতুর্থ - যুগ্মভাবে পিউ ও অঙ্কিতা এবং পঞ্চম - ইটোরি মুর্মু। এরা প্রত্যেকেই পুরস্কার হিসাবে গাছ পেয়েছে। জাম, জামরুল, আম বা বেদানা গাছ। আবাসিকদের সকলের হাতেই নতুন পোষাক, ড্রয়িং খাতা ও রং পেন্সিল উপহার তুলে দেওয়া হয়। আনন্দকেন্দ্রের সকল আবাসিক এবং কর্মীদের বাদুড়িয়া থানা থেকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়। বাদুড়িয়া পুলিশ প্রশাসন আমাদের আনন্দকেন্দ্র হোমের বিশেষ প্রশংসা করেন ও হোমের কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। পুরস্কারের গাছগুলি আমরা হোমে বা গ্রামের অন্যত্র যত্ন সহকারে রোপণ করব।