16/01/2026
এটি অত্যন্ত আনন্দের ও আশাব্যঞ্জক সংবাদ যে আহমদপুর–কাটোয়া রেলপথে যাত্রী পরিষেবা উন্নয়ন এবং রামপুরহাট হয়ে হাওড়াগামী সরাসরি ট্রেন চালুর দীর্ঘদিনের দাবি জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আমাদের মাননীয় সাংসদ অসিত কুমার মাল মহাশয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংএ রেলমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
এই উদ্যোগের মাধ্যমে আহমদপুর–কাটোয়া লাইনের সঙ্গে যুক্ত সাধারণ যাত্রীদের দৈনন্দিন সমস্যাগুলি আবারো সংসদের নজরে এল। স্টেশন পরিকাঠামোর দুরবস্থা, যাত্রী সুবিধার ঘাটতি, অসম্পূর্ণ রেল প্রকল্প ও রোড ওভার ব্রিজের কাজ, টিকিট ব্যবস্থাপনার সীমাবদ্ধতা—এই সমস্ত বাস্তব ও দীর্ঘদিনের সমস্যাগুলি রেল দপ্তরের কাছে তুলে ধরা হয়েছে।
এখানে স্পষ্ট করে জানানো প্রয়োজন যে এটি কোনো তাৎক্ষণিক ট্রেন চালুর ঘোষণা নয়। রেল প্রশাসনের নিয়ম অনুযায়ী প্রতিটি প্রস্তাব মূল্যায়ন ও বাস্তবায়নের জন্য সময় লাগে। তবে সংসদে দাবি উত্থাপিত হওয়া মানেই বিষয়টি আর অবহেলিত নয়; এটি এখন রেল দপ্তরের উচ্চপর্যায়ে বিবেচনাধীন।
এই অগ্রগতির পিছনে রয়েছে যাত্রীদের ঐক্যবদ্ধ ও ধারাবাহিক দাবি এবং আহমদপুর–কাটোয়া তারাশঙ্কর প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের নিরলস ও সংগঠিত প্রচেষ্টা। দীর্ঘদিন ধরে যুক্তি ও তথ্যের ভিত্তিতে দাবি জানানো এবং প্রশাসনিক স্তরে নিয়মিত অনুসরণের ফলেই আজ এই পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। সকল যাত্রী সাধারণ ও সংগঠনের পক্ষ থেকে মাননীয় সাংসদ মহাশয়কে সাধারণ যাত্রীদের কণ্ঠস্বর সংসদের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, বাস্তবে উন্নয়ন ও পরিষেবা সম্প্রসারণ না হওয়া পর্যন্ত আমাদের দাবি ও প্রচেষ্টা অব্যাহত থাক