18/04/2026
প্রতিবারের ন্যায়, এবারও আলাদিন-Aladdin পৌঁছে গেছিল মথুরাপাড়া (কৃষ্ণনগর) এলাকার প্রাথমিক বিদ্যালয় এর দুঃস্থ বাচ্চাদের কাছে। নববর্ষের আনন্দ আমরা ভাগ করে নিয়েছি ওদের সাথেও। ওদের জন্য ছিল স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল, পেন, রাবার, পেন্সিল ব্যাগ। আমরা আশা রাখবো আমাদের এই নূন্যতম সাহায্যে ওদের পড়াশোনার পথ একটু হলেও সুগম হবে। এছাড়াও ছিল খাবারের ( পোলাও, মাংস, মিষ্টি) ব্যবস্থা। বাচ্চাদের মুখের অমলিন হাসি গুলোই বলে দিয়েছে আসলে তারা কতটা খুশি।❤️
ধন্যবাদ তাদেরকে যারা আমাদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিশেষ ধন্যবাদ প্রীতম দাস DAS Timber কে, তিনি আজ বাচ্চাদের খাবারের সমস্ত দায়িত্ব নিয়েছেন। আশা রাখবো এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, আগামী দিনেও। শুভ নববর্ষ ❤️