13/12/2024
১৬.১২.২০২৪ ।।
পুরুলিয়া
অঙ্কুর || শেষ মুহূর্তের প্রস্তুতি
শীত আসছে। শীত মানেই তো এক অঘোষিত উৎসবের আমেজ। আমাদের গরম জামা হয়তো রোদ দেখানো শুরু হয়ে গেছে এতক্ষনে এবার পিকনিকটা কিন্তু জমিয়ে করতে হবে। এই সব নানা জিনিস যখন মাথায় কিলবিল করছে। ঠিক একই সময় হয় কেউ ভয় পাচ্ছে এই একই কারনে, কেউ হয়তো ভাবছে কিভাবে সকালে কাজে বেরোবে, কিভাবে ছোট বাচ্চাটাকে একটু আগলে রাখবে। ভাবছেন কি সব ভুলভাল বলছি তাইতো। আগ্গে না মশাই, এখনো অনেক মানুষ আছে যারা শীতকে ভয় পায়। কেন জানেন? তাদের কাছে একটা ভালো গরম জামা নেই , অনেকের তো পর্যাপ্ত জামা কাপড়ই নেই। নেই তো নেই আমি বা আপনি তাতে কি করবো ? আমরা তো আর সরকার নই, ওই সব কি NGO না কি সব আছে না , ওরাই কিছু না কিছু করবে।
কিন্তু একটা কাজ কিন্তু করা যায়, তাতে আপনার এবং তাদের দুজনেরই লাভ হবে। কি বলে ফেলি ? প্রতি বছর আপনার আমাদের সন্তানটা একটু একটু করে বেড়ে উঠছে, কিন্তু তার জামা কাপড় গুলো ? ওগুলো তো আর বাড়ছে না, অন্য দিকে, সারা বছর, আর পুজোতে ৪-৫ টা টিশার্ট বা জিন্স তো কেনা হয়েই যায়, এবার প্রশ্ন, বছর বছর বাড়তে থাকা জামা রাখবোই বা কোথায়। এরকম একটা জটিল অবস্থায়, আমরা কয়েকজন মিলে একটা প্ল্যান ছকে ফেললাম আর কি। আমার আপনার পুরোনো জামা কাপড় আমরা পৌঁছে দেবো সেইসব মানুষদের কাছে……যাদের এটা সত্যি সত্যি দরকার।
প্রাচীনকালে মানুষ প্রকৃতির দেবীকে তুষ্ট করার জন্য একধরনের নৃত্য কৌশলের মাধ্যমে সমবেতভাবে তাদের প্রার্থনা জানাতো। ছৌ নাচ বা ছোনাচ বা ছনাচ তেমনি এক জনপ্রিয় লোকনৃত্য যার আদিম সমাজের নানা চিহ্ন লক্ষ্য করা যায়। সময়ের বাঁকে সমাজের গতিধারা ক্রমশ নতুন দিশা পেয়েছে এবং সেই দিশার থেকে ক্রমশ দূরত্ব বেড়েছে ছৌ নাচ এবং তার শিল্পীদের। পরিবর্তনশীলতাই বিশ্বপ্রকৃতির বিষয়, গতিময়তাই তার ধর্ম। এই পরিবর্তনের জোয়ারে বদলে যাচ্ছে মানুষের রুচিবোধ, আশা-আকাঙ্খার সংজ্ঞা, প্রেম-ভালোবাসার মানে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা ধার করে বলতে হয়, "সমাজের সঙ্গে মিলে মিশে এক হয়ে তার ভিতরের বাসনা কামনার আভাস দেওয়াই সাহিত্য। ভাবে, কাজে, চিন্তায় মুক্তি এনে দেওয়াই তো সাহিত্যের কাজ"।
আমাদের দৃঢ় বিশ্বাস,
মানুষের পাশে যদি কেউ দাঁড়াতে পারে, তাহলে একমাত্র মানুষই।
অঙ্কুর সেই বিশ্বাসকে শক্তিশালী করার প্রথম ধাপ।
Bhrun Community Service
Together for Tomorrow.