নক্ষত্র

নক্ষত্র TAKE A STAND, LEND A HAND, TOGETHER WE CAN....

আসন্ন দীপাবলী উপলক্ষে আজ সন্ধ্যায় "নক্ষত্র" তার নিজস্ব অফিস থেকে দুঃস্থ অসহায় মহিলাদের নতুন শাড়ি বিতরণ করবে 🙏
07/10/2022

আসন্ন দীপাবলী উপলক্ষে আজ সন্ধ্যায় "নক্ষত্র" তার নিজস্ব অফিস থেকে দুঃস্থ অসহায় মহিলাদের নতুন শাড়ি বিতরণ করবে 🙏

ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে SSC ও Tet চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে আজ ৫৬৩তম দিন। বহু দিন ধরে, বহু দূর দূরান্ত থেকে এ...
28/09/2022

ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে SSC ও Tet চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে আজ ৫৬৩তম দিন। বহু দিন ধরে, বহু দূর দূরান্ত থেকে এসে এই আন্দোলনে সামিল হয়েছেন নিজেদের ঘর বাড়ি, আত্মীয় পরিজনদের ছেড়ে।
আমাদের "নক্ষত্র"র কর্ণধার শ্রী অমিত রায় আজ গেছিলেন ওনাদের সাথে দেখা করতে।
শোনা গেল ওনারা এই দুর্গা পূজার চারদিন ও আন্দোলনে সামিল থাকবেন। কিন্তু প্রশাসন নির্দেশে ঐ জায়গা ছেড়ে দিতে হবে।
ওনাদের এই আন্দোলন এখনো চলবে দাবি না মেটা পর্যন্ত।
"নক্ষত্র" চায় ওনাদের কষ্টে ওনাদের সাথে সামিল হতে, মনে সাহস যোগাতে, অনুপ্রেরণা দিতে তাই, আগামী ২৪শে অক্টোবর সোমবার কালী পূজার দিন, ওনাদের জন্য মা'র ভোগের আয়োজন করছে।
উক্ত কর্মোদ্যগে প্রতিবারের মতো সবাইকেই "নক্ষত্র" পাশে পেতে চায়!! 🙏🙏

আজ "নক্ষত্র"র ২০২২'র পথশিশুদের জন্য প্রাক পূজা নতুন বস্ত্র বিতরণ কর্মসূচী সুসম্পন্ন হলো ঢালুয়া যুব সম্মেলনে ক্লাবের পাশে...
25/09/2022

আজ "নক্ষত্র"র ২০২২'র পথশিশুদের জন্য প্রাক পূজা নতুন বস্ত্র বিতরণ কর্মসূচী সুসম্পন্ন হলো ঢালুয়া যুব সম্মেলনে ক্লাবের পাশে, গড়িয়া ঢালুয়া মেন রোড কলকাতা 700152'এ। আমাদের এই আনন্দঘন বিশেষ মূহুর্তে উপস্থিত ছিলেন মাননীয়া বিধায়ক শ্রীমতি ফিরদৌস বেগম ও রূপালী পর্দার স্বনামধন্যা নায়িকা শ্রীমতী স্বান্তনা বোস।
প্রতি বছরের মতো এবারও এত সুন্দর মূহুর্ত অনুভব করার জন্য, অনুষ্ঠানটিকে সর্বান্তকরণে সফল করার জন্য, "নক্ষত্র"র প্রত্যেক কর্মদ্যোগকে সাফল্য মন্ডিত করতে যারা প্রতিনিয়ত আমাদের পাশে ছিলেন, আজ‌ও আছেন তাদের জন্য শুকনো ধন্যবাদ নয়, শুধু মাত্র একটাই দাবী আজীবন আমাদের সাথে থাকার অঙ্গীকার!!
ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আগাম শারদ শুভেচ্ছা, সক্কলের পুজো এবার ফাটাফাটি কাটুক।🙏🙏

বিঃ দ্রঃ ~ প্রতি বারের মতো এবারও বিশেষ ভাবে ক্ষমাপ্রার্থী জায়গার অভাবে যৎসামান্য মূহুর্ত তুলে ধরার জন্য 🙏☺️।

"নক্ষত্র"র  বস্ত্র বিতরণ উৎসব-২২দেবীপক্ষের সূচনালগ্নে মায়ের আশীষে "নক্ষত্র"র নিবেদন "পথশিশুদের জন্য ভালোবাসা"।পুজোর আনন...
18/09/2022

"নক্ষত্র"র বস্ত্র বিতরণ উৎসব-২২

দেবীপক্ষের সূচনালগ্নে মায়ের আশীষে "নক্ষত্র"র নিবেদন "পথশিশুদের জন্য ভালোবাসা"।

পুজোর আনন্দের ভাগীদার করতে "নক্ষত্র" বেছে নিয়েছে বেশ কিছু দুঃস্থ পথশিশুদের। জীবনের চড়াই উৎরাই তো সারাবছর ধরে চলতেই থাকে, তবুও পুজোর এই কটা দিন যাতে তারা কান্না ভুলে আমার আপনার মতো একটু হাসে, প্রাণোচ্ছল ভাবে ঠাকুর দেখে, সেই প্রচেষ্টাতেই এবছর ব্রতী হয়েছে "নক্ষত্র"। আমাদের সীমিত সামর্থে ও আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় কিছু নতুন বস্ত্র ওই ছোট্ট কিশলয়দের হাতে তুলে দিতে আমাদের এই সামান্য প্রয়াস। এই কর্মযজ্ঞে সকলকে পাশে পেতে আপনাদের সাদর আমন্ত্রণ জানায় "নক্ষত্র"।

তারিখ : ২৫/০৯/২০২২ ,
আনুষ্ঠানিকতা শুরু: দুপুর ১২টা
স্থান: ঢালুয়া যুব সম্মেলনে ক্লাবের পাশে, গড়িয়া ঢালুয়া মেন রোড কলকাতা 700152

🙏।। সকলকে সাদর আমন্ত্রণ।।🙏

বন্ধুরা,             কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। আর কিন্তু বেশি দিন বাকি নেই। আসছে পুজো। চারিদিকে শুধু সাজ সাজ রব।...
11/09/2022

বন্ধুরা,
কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। আর কিন্তু বেশি দিন বাকি নেই। আসছে পুজো। চারিদিকে শুধু সাজ সাজ রব। গতবছরের মতো এবারও পুজোয় আমাদের সাথে সাজবে ওরাও।
প্রতিটি শিশুই দেশের ভবিষ্যৎ, সে আমার বা আপনার কিংবা পথশিশুই হোক না কেন!!
তাই এই ভবিষ্যৎ রক্ষার্থে, ওদের ভালো রাখতে, খুশী রাখতে আপনাদের সকলের সাধ্য অনুযায়ী স্বতঃস্ফূর্ত ভাবে সাহায্যের আবেদন জানাচ্ছি।
এবার পুজোয় হাসুক ওরা
সাথে আমরাও।।
আগামী ২৫শে সেপ্টেম্বর দুর্গা পুজো উপলক্ষে পথশিশুদের জন্য নতুন বস্ত্র বিতরণের অনুষ্ঠান আয়োজন করেছে "নক্ষত্র"।
আনুষ্ঠানিকতা শুরু: দুপুর ১২টা
স্থান: ঢালুয়া যুব সম্মেলনে ক্লাবের পাশে, গড়িয়া ঢালুয়া মেন রোড কলকাতা 700152
সবাই অতি অবশ্যই আসবেন। আমরা চাই অনাবিল আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী থাকুক সবাই!!!.......
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

মা দুর্গা কি শুধু "প্রতিমাতেই" আছেন...!! তিনি তো প্রতি "মা" এর মধ্যেও তো বিরাজমান।। সুপ্রিয় সুধী আসছে ২৫শে সেপ্টেম্বর, র...
08/09/2022

মা দুর্গা কি শুধু "প্রতিমাতেই" আছেন...!! তিনি তো প্রতি "মা" এর মধ্যেও তো বিরাজমান।।

সুপ্রিয় সুধী
আসছে ২৫শে সেপ্টেম্বর, রবিবার, দুপুর ১২টায়, #ঢালুয়া যুব সম্মেলনে ক্লাবের পাশে, গড়িয়া ঢালুয়া মেন রোড কলকাতা 700152, প্রতিবছরের ন্যায় এইবারও "নক্ষত্র"র উদ্যোগে, অসহায় পথশিশুদের প্রাক পূজা নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে ।

সকলে একত্রিত হয়ে হাতে হাত ধরে অসহায় পথশিশুদের জন্য কিছু করতে চাই এই প্রত্যয়ে আমাদের পথচলা। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের #সহযোগীতা_ও_উপস্হিতি কামনা করছি। #আপনাদের_সহযোগিতাই পারে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যময় করে তুলতে। আপনি/ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এটা প্রত্যশা করছি।
আপনি / আপনারা আমাদের নিমন্ত্রণ গ্রহণ করলে চির কৃতজ্ঞ থাকব।

আমরা চাই আপনাদের সকলের সহযোগীতায় এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে। এই অসহায় কচি মুখ গুলোর পাশে দাঁড়াতে।

👉 আনুষ্ঠানিকতা শুরু: দুপুর ১২টা
স্থান: ঢালুয়া যুব সম্মেলনে ক্লাবের পাশে, গড়িয়া ঢালুয়া মেন রোড কলকাতা 700152

বিলিয়ে দেওয়ার মধ্যে আছে অপরিসীম আনন্দ, এই আনন্দ যে পেয়েছে সেই একমাত্র উপলব্ধি করতে পারবেন,               যদিও- জীবনটা...
01/09/2022

বিলিয়ে দেওয়ার মধ্যে আছে অপরিসীম আনন্দ, এই আনন্দ যে পেয়েছে সেই একমাত্র উপলব্ধি করতে পারবেন,
যদিও
- জীবনটা সবার জন্য সহজ না।🖤
তবুও আমরা আর আমাদের সাথে আপনারা একটু চেষ্টা করলে পারি ব‌ইকি,
তাই

আসুন.........
যে যার অবস্থান থেকে সহযোগিতার হাতটি বাড়িয়ে দিই। আপনার পাঠানো দু - একশ টাকাও একটি শিশুর মুখে হাসির যোগান দেবে। আপনি সহ আপনার বন্ধু - বান্ধব, পরিবারের বা কাছের আপনজনদের কাছ থেকে সাধ্য অনুযায়ী যে যা পারেন একটু ফান্ড কালেক্ট করে আমাদের "নক্ষত্র"র অ্যাকাউন্টে আপনার ভালোবাসাটুকু পৌঁছে দিন এই পথশিশুদের মাঝে।

প্রতিবছরের ন্যায় এবছরও আমরা মানে "নক্ষত্র" গ্রুপ এই উদ্যোগটি নিয়েছি।
আপনি ও / আপনারাও এগিয়ে আসুন, আপনাদের সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিন আর সকলে মিলে উপস্থিত থাকুন সেই বিরল মূহুর্ত গুলোকে উপভোগ করার জন্য, আগামী ২৫শে সেপ্টেম্বর ঢালুয়া যুব সম্মেলনে ক্লাবের পাশে, গড়িয়া ঢালুয়া মেন রোড কলকাতা 700152'তে "নক্ষত্র"র পথশিশুদের জন্য প্রাক পূজা নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে!!🙏🙏

আপনাদের সকলের

#ভালোবাসা পাঠাতে

STATE BANK OF INDIA
NAKSHATRA
A/C - 39549435065
IFSC CODE - SBIN 0006789
BAGHAJATIN BAZAR
GANGULY BAGAN BRANCH
(80G ~ AADTN4057BE20211)

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when নক্ষত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নক্ষত্র:

Share