17/05/2026
১০ই মে - মাতৃ দিবস ।
যদিও শুধুমাত্র একটি দিনকে মায়ের জন্য বললে ভুল বলা হয় । তবুও প্রতিদিনের মাঝে এই দিনটিকে বিশেষভাবে ভালোবাসার জন্য ভাবতে ভালো লাগে। প্রত্যেক মায়ের জন্য রইল সশ্রদ্ধ প্রণাম।
আমাদের ইন্টালি সার্বজনীন দুর্গাপূজা কমিটির (মহিলা শাখা) পক্ষ থেকে রামকৃষ্ণ "অনাথ ভান্ডার" এর কিছু অনাথ বালকদের কিছু শুকনো খাবার দেওয়া হল । এটা যৎসামান্য তবুও মাতৃ দিবসের দিন কিছু করতে পেরে ভালো লাগলো । মায়েদের সম্মান জানিয়েই আমাদের "শিব জ্ঞানে জীব সেবা" ।