29/10/2025
নৈহাটি ইয়ুথ মাউন্টেনিয়ার্স এণ্ড কালচারাল এ্যাসোসিয়েশন (YMCA) এর পরিচালনায়, ১৮ তম রক ক্লাইম্বিং কোর্স বা শৈলারোহণ শিক্ষণ শিবির আগামী ২৫ শে ডিসেম্বর, ২০২৫ থেকে ২৮ শে ডিসেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হবে।
২৪ শে ডিসেম্বর, বুধবার হাওড়া থেকে রাত ৯ টায়, (9.00Pm) এক্সপ্রেস ট্রেন।
বুধবার রাত ৯:০০ টায় হাওড়া থেকে যাত্রা শুরু হবে। পরদিন ভোরে মুড়ি স্টেশন এবং ওখান থেকে পুরুলিয়ার বানসার ক্যাম্পে ও কোর্স শুরু। কোর্স ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর অবধি চলবে এবং ২৮ ডিসেম্বর মুড়ি স্টেশন থেকে অনুরূপ রাতের ট্রেনে রওনা হয়ে পরদিন সকালে হাওড়া স্টেশন হয়ে ফেরা হবে।
ইতিমধ্যে নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গেছে। সিট সংখ্যা সীমিত। তাই ইচ্ছুকদের সত্ত্বর ফর্ম ফিলাপ করতে অনুরোধ করা হচ্ছে।
শিক্ষার্থীদের বা ট্রেনিদের :(গ্রাজুয়েশনের অনুষ্ঠান সহ) ৮ থেকে ১৭ বছর পর্যন্ত - ₹৩৬৯৯/- টাকা এবং ১৮ বছর ও তদুর্ধ ₹৪৩৯৯/- টাকা ধার্য্য করা হয়েছে।
এছাড়াও অভিভাবক বা অন্য কেউ পর্যবেক্ষক বা অবসারভার হিসেবে যেতে চাইলে, তাদের ₹৪৭৯৯/- টাকা ধার্য্য হয়েছে। (সমস্ত খরচই থাকা, খাওয়া ও যাওয়া, আসা সহ)।
যোগাযোগ - ৯৮৩৬৯৬৫৯৫৫,
৯৮৭৪৪৫৭৭৮৬।
Naihati Pnac
NAIHATI PROLIFE
RopeNrockadventures Naihati
Panchanantala New Athletic Club
NISC (Naihati Institute of Science & Culture)