পশ্চিমবঙ্গ NIOS D.El.Ed সংগ্রাম মঞ্চ

  • Home
  • India
  • KOLKATA
  • পশ্চিমবঙ্গ NIOS D.El.Ed সংগ্রাম মঞ্চ

পশ্চিমবঙ্গ NIOS D.El.Ed সংগ্রাম মঞ্চ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পশ্চিমবঙ্গ NIOS D.El.Ed সংগ্রাম মঞ্চ, Community Organization, KOLKATA.

একতা * সংগ্রাম * বিজয়

বঞ্চনার অবসান ঘটিয়ে নিজের পাওনা বুঝে নেওয়ার লড়াই। লড়াই বৈষম্যের বিরুদ্ধে ঐক্যের, লড়াই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের।

পেজটি সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ NIOS D.El.Ed সংগ্রাম মঞ্চ দ্বারা অফিসিয়াল ভাবে পরিচালিত।

18/09/2026

আজকে ভাস্কর ঘোষের বক্তৃতা শুনলাম।ইন সার্ভিস টিচার দের টেট নিয়ে উনি আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন , রাজপথের সংগ্রাম কে সম্মান জানিয়ে বলছি , সরকার রিভিউ পিটিশন করবে, কিউরেটিভ করবে, তাহলে আপনারা কি করবেন?

আমরা NIOS DELEED রা এই সুপ্রিম কোর্টের রায়েই চিতায় চলে গেছিলাম, আইনি লড়াই আইনের ঘরে করেই জিতে এসেছি,যে সুপ্রিম কোর্ট আমাদের বাতিল করেছিল সেই সুপ্রিম কোর্ট ই আবার আমাদের বৈধ করেছে। সারা দেশে NIOS DELEED চাকরি পাচ্ছে, এই রাজ্যেও পাবে ।

সেইদিক টাও আপনারা সাংগঠনিক ভাবে চিন্তা করতে পারেন, একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু রায়ের ফলে সবথেকে বেশি প্রভাবিত আপনারা, সরকারের থেকে আইনের ঘরে আপনাদের পিটিশনের গুরুত্ব সর্বদা বেশি হবে।

✍️কৌশিক দাস, NIOS DELEED সংগ্রাম মঞ্চ।

22/08/2026

সমস্ত NIOS ক্যান্ডিডেট কে অনুরোধ করছি আমাদের পেজটি ফলো করতে। আপনারা বিচ্ছিন্ন ভাবে পোস্ট করে প্রতিবাদ করলে সেটা সহজে চোখে পড়েনা। আজকে অন্তত ১০ হাজার NIOS DELEED প্রার্থী আছে ২০২২ এবং ২৫ প্রসেস মিলে, কিন্তু আলাদা আলাদা গ্রুপ করে থাকার জন্য সাফল্য আসছেনা।

আধিকারিক এবং কর্মচারীরা কতটা অযোগ্য ও অশিক্ষিত হলে একটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মত স্বশাসিত সংস্থা মহামান্য স...
19/08/2026

আধিকারিক এবং কর্মচারীরা কতটা অযোগ্য ও অশিক্ষিত হলে একটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মত স্বশাসিত সংস্থা মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের অর্থ বুঝতে পারেনা, একটা সাধারণ AI অ্যাপ খুব সহজেই KOUSIK DAS VS STATE OF W.B রায়ের ১০ নম্বর প্যারাগ্রাফের অর্থ বের করে দিতে পারে , যা নিম্নরূপ :

১০. শ্রী গুপ্তের দ্বারা এটি জমা দেওয়া হয়েছে যে শুধুমাত্র একটি বৈধ ডিপ্লোমা নয়, বরং ডাব্লুবিবিপিই (WBBPE) দ্বারা জারি করা **২৯শে সেপ্টেম্বর ২০২২ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (Teacher Eligibility Test, অতঃপর "TET" নামে অভিহিত) পাস করার মতো অন্যান্য প্রয়োজনীয়তাগুলিও পূরণ করতে** হবে যাতে স্কুলে শিক্ষকের পদে নিয়োগের জন্য বিবেচনা করা যায়। যাইহোক, বিজ্ঞ সিনিয়র কাউন্সেল কর্তৃক এটি ন্যায্যভাবে জমা দেওয়া হয়েছিল যে আপিলকারীদের মধ্যে যারা **প্রচলিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে** যোগ্যতার মানদণ্ড পূরণ করেন, তাদের যোগ্যতা এবং নিয়মিততার সঠিক যাচাই সাপেক্ষে নিয়োগের জন্য বিবেচনা করা যেতে পারে।

অত্যন্ত স্পষ্ট ভাবে আদালতের রায়ে বলা রয়েছে যে ভেরিফিকেশন ২৯শে সেপ্টেম্বর ২০২২ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে হবে, তাহলে পর্ষদের ল সেল এবং সেক্রেটারির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তো উঠবেই, তারা কোন ক্ষমতাবলে ৩০/০৫/২০২৫ তারিখে একটা নতুন ডকুমেন্ট ভেরিফিকেশনের তালিকা দিয়ে নোটিশ বের করল? অবশ্য চটি চেটে ওপরে ওঠা লোকজনের তো অভাব ছিলনা সেই সময়। বোঝাই যায় এরা কদ্দুর পড়াশোনার জোরে আর কদ্দুর চেটে ওই পদ গুলোতে বসেছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে, সরকার পরিবর্তনের পরেও এখনো সেই লোক গুলিই পর্ষদের বিভিন্ন পদ আঁকড়ে পড়ে রয়েছে, সেখানে কোনো বদল হয়নি। আসলে এফিসিয়েন্ট ভাবে চাটতে পারা লোকেদের সবাই পছন্দ করে।

৩০/০৫/২০২৫ এর নোটিফিকেশন অবৈধ অবৈধ অবৈধ, এর শুধু জবাব নয়, ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষাপর্ষদকে। সব কিছুই মনে রাখা হবে।

আমাদের আবার রাজপথে নেমে আসতে বাধ্য করবেন না !গতকাল ১৭/০৮/২০২৬ তারিখে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষাপর্ষদে গিয়েছিলাম পর...
18/08/2026

আমাদের আবার রাজপথে নেমে আসতে বাধ্য করবেন না !

গতকাল ১৭/০৮/২০২৬ তারিখে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষাপর্ষদে গিয়েছিলাম পর্ষদ সচিব মাননীয় রঞ্জন কুমার ঝাঁ স্যারের সাথে দেখা করার উদ্যেশে।

ইতিমধ্যেই আমরা নতুন সরকার গঠন হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি সহ এলিমেন্ট্রি বিভাগের বিভিন্ন অফিসারদের সাথে দেখা করে আমাদের বিষয়টি তুলে ধরেছি। সেই সুবাদে বিকাশ ভবন থেকে বিগত ৩০/০৫/২০২৫ শের অবৈধ নোটিশ টি যেন পুনর্মূল্যায়ন করে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়ে একটি নির্দেশও পর্ষদ সেক্রেটারিকে দেওয়া হয়েছে।

এমতাবস্থায় আমরা অলরেডি বারংবার পর্ষদ সেক্রেটারির সাথে দেখা করার জন্য ইমেল মারফৎ এপয়েন্টমেন্ট চেয়ে আবেদন করেও কোনো সদুত্তর না পেয়ে গতকাল গিয়েছিলাম দেখা করার উদ্যেশে। আশ্চর্যজনক ভাবে উনি উপস্থিত থাকলেও উনি দেখা করলেন না, উনি আমাদের পাঠিয়ে দিলেন ল অফিসার সুলতান স্যারের কাছে। সেখানে স্যার বলেন তোমাদের যে আবেদন গুলি লিখিত এনেছ সেগুলো রিসিভ সেকশনে রিসিভ করিয়ে নাও, উনি নিজের চোখে সেগুলি দেখেন এবং জমা করতে বলেন।

রিসিভ সেকশনে যারা কর্মরত ছিলেন, তাদের কাছে যাওয়ার পরেই তারা বলেন ," অমরা সেক্রেটারির পারমিশন ছাড়া রিসিভ করতে পারব না"। তারপর এপ্লিকেশন গুলো তারা নিয়ে যায় সেক্রেটারিকে দেখানোর জন্য, সেক্রেটারি নাকি রিসিভ করতে মানা করে দেয়।

বিষয় এখানে বোঝার এটাই, পশ্চিমবঙ্গের একজন সরকারি কর্মচারী, তার কাজ মানুষের অভাব অভিযোগ শোনা, তিনি দেখা করার সময় পাচ্ছেননা , মানা যায়, কিন্তু একটা আবেদনপত্র তার অফিসে রিসিভ করানো যায় না, এটা কি ধরনের অফিস চলছে? একটা এপ্লিকেশন নিয়ে রিসিভ কপি দেওয়া একটা অফিসের আইনি দায়বদ্ধতার মধ্যে পরে, ওই অফিস টা কি সমস্ত নিয়ম কানুনের ঊর্ধ্বে নাকি , আইন আদালতের ঊর্ধ্বে নাকি?

মাননীয় রঞ্জন ঝাঁ স্যার,আপনি মনে রাখবেন, this doesn't end here। আমরা মাননীয় মুখযমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করুন Suvendu Adhikari Samik Bhattacharya Dilip Ghosh Nawsad Siddque MLA । আমরা কখনোই চাই না সদ্য ক্ষমতায় আসা একটি সরকারকে বিব্রত বিরক্ত করতে। একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দিতে চাই। কিন্তু এইরকম ভাবে যদি একটা সরকারি দপ্তর চলে তাহলে শুধু চাকরিপ্রার্থী হিসাবে নয়, সাধারণ মানুষ হিসেবেও আমাদের দায়িত্ব রয়েছে এর প্রতিবাদ করার। আর আমরা লাঠি গুলি ভয় করিনা। আমাদের বাধ্য করবেন না, সেই পর্যায় নেমে আসতে।

আইনি লড়াই কীভাবে করতে হয়, কীভাবে নিজের অধিকার আদায় করতে হয় আমরা জানি, কিন্তু একটা অফিসে একটা চিঠি দিলে রিসিভ কপি পাওয়া যাচ্ছেনা , এইসব কি আদালতে নিয়ে যাওয়ার বিষয়? অফিস গুলো সঠিক নিয়মে কাজ করবে এইটুকু নাগরিক পরিষেবা কি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ আশা করতে পারে না? আমরা পুনশ্চ স্পষ্ট করে বলতে চাই ওই অফিস টা যেন সঠিক ভাবে চলে সেটা এই সরকারকে নিশ্চিত করতে হবে, নাহলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব।

29/07/2026

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকরা যেন ভুলে না যায় ওনাদের এককালের প্রভু গৌতম পালের চাকরি আর নেই।

আমাদের আন্দোলনে কোনো আপোষ হয়না,আমরা স্যার স্যার করে তেল মারতে যাব না।আমরা কোনো স্যারের দয়ায় চাকরি পাবার যোগ্য হইনি, নিজেদের আইনি এবং রাজপথের লড়াইয়ে হয়েছি।

তখন আমরা বলেছিলাম গৌতম পালের পদত্যাগ চাই, পদত্যাগ হয়ে গ্যাছে, বেশি সক্রিয়তা দ্যাখালে গৌতম গ্যাছে যেই পথে... সেই পথ ধরতে হবে। অতএব সাবধান...

17/07/2026

2022টেট উত্তীর্ণ রেগুলার ক্যান্ডিডেট তোমরা nios দের পেছনে লাগা ছেড়ে দাও।nios দের বাদ দিয়ে নিয়োগ পর্ষদ করতে পারবে না। আর obc 17% ধরে যেন নিয়োগ টা হয় সেটা নিয়ে টিম nios সুপ্রিম কোর্টে যাচ্ছে। তোমরা ভালো করে জানো সুপ্রিমকোর্টে কেস জিতিয়ে আনার ক্ষমতা কাদের আছে।

ধন্যবাদ। 🙏

২০১১ থেকে ২০২৬ (মে মাস পর্যন্ত ) রাজ্যের সমস্ত বিভাগীয় দুর্নীতির তদন্তের জন্য কমিশিন গঠিত করল পশ্চিমবঙ্গ সরকার। অত্যন্ত...
15/07/2026

২০১১ থেকে ২০২৬ (মে মাস পর্যন্ত ) রাজ্যের সমস্ত বিভাগীয় দুর্নীতির তদন্তের জন্য কমিশিন গঠিত করল পশ্চিমবঙ্গ সরকার। অত্যন্ত ভালো পদক্ষেপ, আমরা চাকরিপ্রার্থী সমাজ সবথেকে বেশি ভুক্তভোগী বিগত সরকারের লাগামহীন দুর্নীতির। আমাদের জীবন যৌবন শেষ হয়ে গেছে।

আমরা অত্যন্ত আশাবাদী এরই সাথে ২০২২ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্ট রুল ২০১৬ কে যেভাবে গলাটিপে হত্যা করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কিছু আমলা ও তৎকালীন সভাপতি , তার সুষ্ঠ তদন্ত হবে।

কাকে চাকরি পাইয়ে দেওয়ার স্বার্থে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে মেধা তালিকা তৈরি করে নিম্ন মেধার প্রার্থীদের চাকরি দিয়ে বেশি নাম্বার পাওয়া প্রার্থীদের বসিয়ে রাখা হল তার বিচার হবেই, প্রয়োজনে আমরা মাঠে নামব।

Suvendu Adhikari

গতকাল ১৩/৭/২০২৬ তারিখে মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়ের সাথে দেখা করে আমরা NIOS DELEED প্রার্থীদের ব...
13/07/2026

গতকাল ১৩/৭/২০২৬ তারিখে মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়ের সাথে দেখা করে আমরা NIOS DELEED প্রার্থীদের বিষয়টি তুলে ধরেছিলাম। মাননীয় মন্ত্রী মহাশয় প্রায় ১০ মিনিটের অধিক সময় নিয়ে আমাদের বিষয়টি শুনেছেন এবং তার গুরুত্ত্বপূর্ন মতামত দিয়েছেন এবং সাথে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমাদের দেখাকরার সময়টি অত্যন্ত গুরুত্ত্বপূর্ন কারণ আমাদের সাথে কথা বলার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী , উচ্চশিক্ষা মন্ত্রী , কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সকলের সাথে বিকাশভবনে ওনার বৈঠক ছিল। আমরা ওনারকাছে কৃতজ্ঞ। 🙏

বিগত ২ তারিখে বিকাশভবন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের সাথে NIOS D.el.ed দের ২০২২এর নিয়োগপ্রক্রিয়া ও চলমান নিয...
04/07/2026

বিগত ২ তারিখে বিকাশভবন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের সাথে NIOS D.el.ed দের ২০২২এর নিয়োগপ্রক্রিয়া ও চলমান নিয়োগপ্রক্রিয়া নিয়ে সদর্থক আলোচনা হয়।

আমরা রাজ্যের সমস্ত NIOS D.el.ed প্রার্থীদের আশ্বস্ত করে জানাচ্ছি যে শুধু ১২৩৩ নয় ২০২২ এর নিয়োগপ্রক্রিয়া অংশগ্রহণকারী এবং ২০২৫শের নিয়োগপ্রক্রিয়া কল লেটার প্রাপ্ত সকল প্রার্থীদের জন্যেই আমরা আলোচনা করেছি এবং সদর্থক আলোচনা হয়েছে।

আমরা সকলকে অনুরোধ করব এই বিষয়টি এখন সরকার পজিটিভ ভাবে যেন দেখে তার জন্য আমরা চেষ্টা করছি। অতীতে অনেক ভুল মামলা এবং ভুল তথ্য আলাদা আলাদা গ্রুপ করে ওনাদের দেওয়ার ফলে এই জটিলতা বেড়েছে।

এরমধ্যেও কোনো এক গ্রুপ পর্ষদের গিয়ে আসামের একটি নোটিশ জমা দিয়ে এসেছে যা না আমাদের মামলার রায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না আমাদের জন্য পজিটিভ। আমাদের রায় স্পষ্ট, ২০২২ শের নোটিশ অনুসারে নিয়োগ করতে হবে। এই মুহূর্তে এইরূপ হঠকারী কাজ আমাদের প্রচেষ্টাকে পিছিয়ে দেয়।

আপনারা ঐক্যবদ্ধ থাকুন, সংযত থাকুন। অতি উৎসাহ এবং ভুল পদক্ষেপ আমাদের ভালো নয় ক্ষতি করবে।সকার নতুন এসেছে তাকে সময় দিতে হবে।

যারা আমাদের সাথে আছেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই লাইভে এসে আগামীর কর্মসূচির রূপরেখা তুলে ধরব।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিমবঙ্গ NIOS D.El.Ed সংগ্রাম মঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share