10/09/2024
Maitreyee Nandy র ফেসবুক পাতা থেকে এটা নিয়েছি। ওর
খুব কাছের মানুষ রা বহুদিন যাবত সরকারি হাসপাতালের ডাক্তার। তাই আজ সকালেই ওর কাছে এই কথা গুলোই জানতে চাইব ভাবছিলাম। তার আগেই মৈত্রেয়ী নন্দী র এই পোস্ট। খুবই সময়োপযোগী।
Maitreyee Nandy লিখেছেন ......
ভাবনাটা ঢুকে গেল ডাক্তারদের ধর্মঘটের ফলে কাদের অসুবিধা হচ্ছে!!
দেখা যাক একটু-
১। প্রথমেই জানা দরকার জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি সরকারি মেডিকেল কলেজ ছাড়া অন্য কোথাও নেই।
২। বাংলায় নথিভুক্ত সরকারি বেসরকারি হাসপাতালের সংখ্যা ৩০০০ ।
৩। বেসরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তার নেই। সুতরাং বাদ।
৪। বাংলায় মোট হেল্থ সেন্টার যত রকম আছে তার সংখ্যা ১২৫৭ টা। সেখানে জুনিয়র ডাক্তার নেই। ধর্মঘট নেই। চলছে।
৫। জেনারেল হাসপাতাল ও সাব-ডিভিশনাল হাসপাতালের সংখ্যা ৭০ টা। সেখানে জুনিয়র ডাক্তার নেই। চলছে সব।
৬। রেল, ইএসআই সেন্ট্রাল হাসপাতালের ৬০টা এই বাংলায়। সেখানে জু.ডা. নেই। ধর্মঘট নেই। চলছে সব।
৭। পৌরসভা ও কর্পোরেশন হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তার নেই। ধর্মঘট নেই।
৮। জুনিয়র ডাক্তার আছে এমন হাসপাতালের সংখ্যা মাত্র ১৪-১৬টি। মোট হাসপাতালের মাত্র ০.৫২ শতাংশ। যেখানে জুনিয়র ডাক্তারদের ধর্মঘট চলছে। যদিও সেখানে সিনিয়র ডাক্তার, অধ্যাপক ডাক্তাররা সবাই পেশেন্ট দেখছেন, ওপিডি চালাচ্ছেন ২৪×৭ পদ্ধতিতে। জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে সামিল থাকলেও তাদের ডাকে সাড়া দিয়ে সাহায্য করে আসছেন।
৯। জুনিয়র ডাক্তারদের সংখ্যা মোট ডাক্তারের সংখ্যার মাত্র ০.৫ শতাংশ।
এখন এই মোট ডাক্তারের ০.৫ শতাংশ জুনিয়র ডাক্তারদের ধর্মঘটে যদি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে বা গরিব পেশেন্টের ধপাধপ প্রাণ যায় তা'হলে-
১) এই জুনিয়ার ডাক্তার নামক কলুর বলদের উপর ছিল পুরো স্বাস্থ্য ব্যবস্থার জোয়াল - এটা মানতে হয়!
২) জেলায় জেলায় যে সব মেডিকেল কলেজ notun হলো ঢাকঢোল বাজিয়ে সেখানে এখনও ফার্স্ট ব্যাচ বের হয়নি। ইন্টার্ন তো দূর অস্ত।
কেন জুনিয়র ডাক্তারদের ধর্মঘটে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে! একটু বুঝিয়ে দিলে ভালো হয়!!!!