08/11/2025
তারিখ: ৫ নভেম্বর ২০২৫
স্থান: খাগড়াবাড়ি–২ গ্রাম পঞ্চায়েত, ময়নাগুড়ি ব্লক
৫ নভেম্বর ২০২৫ তারিখে বিকেল সাড়ে তিনটায় ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি–২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটে দিশার ৩০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার কর্মীদের কাজের সুবিধার জন্য প্রত্যেককে একটি করে গ্লাভস ও একটি করে টুপি দেওয়া হয়। কর্মীরা এই উপকরণ পেয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে টুপি ব্যবহার করে তাদের কাজে পুনরায় যুক্ত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিশার পক্ষ থেকে কংকন লাহিড়ী, পার্থপ্রতিম সরকার ও বৈশাখী দত্ত। এছাড়া ইউনিটের সঞ্চালক মেহেবুল ইসলামকে দিশার পক্ষ থেকে একটি স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
মোট ২৪ জন কর্মীর হাতে টুপি ও গ্লাভস তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে দিশার পক্ষ থেকে কংকন লাহিড়ী ও পার্থপ্রতিম সরকার বক্তব্য রাখেন এবং ইউনিটের সঞ্চালক মেহেবুল ইসলাম কৃতজ্ঞতা স্বীকার করেন। সকলেই দিশার এই উদ্যোগের বিশেষভাবে প্রশংসা করেন।